এক্সপ্লোর

Gujarat Election Result 2022: মোদির রাজ্যে অনেক এগিয়ে বিজেপি, কোথায় দাঁড়িয়ে কংগ্রেস-আপের গ্রাফ ?

Gujarat Assembly Election Result 2022: মোদির রাজ্যে অনেক এগিয়ে বিজেপি। এদিন নির্দিষ্ট সময়েই  গুজরাত-হিমাচলে ভোটগণনা শুরু।

গুজরাত: মোদির রাজ্যে অনেক এগিয়ে বিজেপি। এদিন নির্দিষ্ট সময়েই  গুজরাত-হিমাচলে ভোটগণনা শুরু। ১৩০টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। ৪৮টি আসনে এগিয়ে কংগ্রেস। আপ এগিয়ে রয়েছে ২টি আসনে। অন্যান্যরা এগিয়ে ২টি আসনে।হিমাচল প্রদেশে বিজেপি-কংগ্রেস জোর টক্কর। হিমাচলে ৩২টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে রয়েছে ৩৩টি আসনে। অন্যান্যরা ৩টি আসনে এগিয়ে।

পরবর্তী লোকসভা নির্বাচনে বাকি দু'বছর এখনও। তার আগে প্রদেশ রাজনীতিতে ভাগ্য পরীক্ষা রাজনৈতিক দলগুলির।  আজ দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিন। এক দিকে, হাই ভোল্টেজ গুজরাত বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Election 2022) গণনা চলছে। অন্য দিকে, হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের (Himachal Pradesh Assembly Election 2022) ফলাফলও আজই প্রকাশিত হতে চলেছে। ইতিমধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই শুরু। আর দুই রাজ্যেই ত্রিমুখী লড়াই হতে চলেছে। দুই রাজ্য়েই এতদিন প্রধান প্রতিপক্ষ ছিল বিজেপি (BJP) এবং কংগ্রেস (Congress)। এ বার ময়দানে পদার্পণ ঘটেছে আম আদমি পার্টির (AAP)। তাতে বিজেপি, কংগ্রেস, দুই দলের ভোটবাক্সেই প্রভাব পড়বে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

চলতি মাসের ১ এবং ৫ ডিসেম্বর গুজরাতে দুই দফায় ভোটগ্রহণ হয়। হিমাচলপ্রদেশে ভোটগ্রহণ হয় তারও আগে, ১২ নভম্বর। নির্বাচনী নির্ঘণ্ট নিয়ে যদিও শুরু থেকেই বিবাদ ছিল। একসঙ্গে ফলঘোষণা হলেও, ভোটগ্রহণ কেন একসঙ্গে হল না, তা নিয়ে প্রশ্ন তুলে আসছেন বিরোধীরা। অভিযোগ উঠছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে গুজরাতের ভূমিপুত্র, সেখানে মর্যাদার লড়াই বিজেপি-র। আবার ২০২৪-এর লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে হিমাচলেও জয়ী হওয়া প্রয়োজন তাদের। তবে সেখানে বার বার মুখ্যমন্ত্রী বদল, দলীয় কোন্দল তাদের মাথাব্যথার কারণ।

আরও পড়ুন, ভবিষ্যতের নিরাপত্তা বিজেপি-র কাছেই, বললেন গুজরাতে বিজেপি-র প্রার্থী হার্দিক

চেষ্টায় যদিও কোনও ত্রুটি রাখেনি বিজেপি। গুজরাত এবং হিমাচল, দুই রাজ্যেই মোদি, শাহ, জেপি নাড্ডা-সহ দলের হেভিওয়েট নেতা-মন্ত্রীরা দফায় দফায় প্রচার চালিয়েছেন দলের হয়ে। ঘোষণা করেছেন একাধিক জনমোহিনী প্রকল্পের। কিন্তু নির্বাচনের ঠিক আগে, গুজরাতের মোরবিতে ঝুলন্ত সেতু বিপর্যয় অস্বস্তিতে ফেলে দেয় বিজেপি-কে। সেতু ছিঁড়ে পড়ে শিশু-সহ শতাধিক মানুষের মৃত্যুর জন্য দায়ী করা হয় সরকারি দুর্নীতি এবং কারচুপিকে। ঘড়ি তৈরির সংস্থাকে কোন যুক্তিতে সেতু তৈরির বরাত দেওয়া হল, স্বাস্থ্যপরীক্ষা ছাড়াই কেন খুলে দেওয়া হল সেতু, নির্ধারিত সংখ্যার চেয়ে কেন বেশি লোক তোলা হল, সংস্থার মালিকের বিরুদ্ধে পদক্ষেপ না করে, কেন খেটে খাওয়া টিকিট বিক্রেতা, নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করা হল ওঠে প্রশ্ন।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget