এক্সপ্লোর

Rajesh Kumar: ‘রাজীব কুমারকে সাংসদ করেছেন...আমাকে তো কিছু করেননি’! ‘টিকিট দিইনি’ মন্তব্যে মমতাকে পাল্টা বিজেপি প্রার্থীর

Mamata Banerjee: বিজেপি প্রার্থী রাজেশ কুমারকে আক্রমণ করেছিলেন। তিনি টিকিট চেয়েছিলেন বলে দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনে অভিযোগ জানালেন প্রাক্তন IPS.

কলকাতা: এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানালেন জগদ্দলের বিজেপি প্রার্থী তথা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজেশ কুমার। রাজেশ তাঁর কাছে টিকিট চেয়েছিলেন বলে একদিন আগে জগদ্দলের সভায় দাবি করেছিলেন তৃণমূলনেত্রী। সেই নিয়েই মমতার বিরুদ্ধে কমিশনে নালিশ ঠুকলেন রাজেশ। তাঁর দাবি, মমতা তথ্য বিকৃত করে প্রচার করছেন। (Mamata Banerjee)

মঙ্গলবার প্রচারে গিয়ে রাজেশকে আক্রমণ করেছিলেন মমতা। সেই নিয়েই কমিশনে অভিযোগ জানিয়েছেন রাজেশ। এবিপি আনন্দে তিনি বলেন, "বাংলা একটা কথা আছে, চোরের মায়ের বড় গলা। ওঁর ওই অবস্থাই হয়ে আছে। ২০১৯, ২০২১, ২০২৪ সালে তিন বারই জগদ্দল আসতে হয়নি ওঁকে। এবার বুঝতে পেরেছেন জগদ্দল এবং ব্যারাকপুরের সাতটি আসনেই হারছেন। তাই এসব বলছেন। আমার পাঁচ-সাতটা এসইআর তো উনিই লিখেছেন যে আউটস্ট্যান্ডিং, নো ভিজিল্যান্স অ্যাঙ্গল, ইন্টিগ্রিটি সার্টিফিকেট, সব তো ওঁর হাতে দেওয়া। অবসরে ১৫ দিনের আগেও ক্যাটের কমপ্লায়েন্সে ইন্টিগ্রিটি সার্টিফিকেটে নাম পাঠানো হল ডিজি-র পোস্টে। কোন মুখে এসব কথা বলেন? কাকে উনি বোকা বানানোর চেষ্টা করছেন? আমি এটাই বলছি যে, চোরের মায়ের বড় গলা।" (Rajesh Kumar)

তিনি কি মমতার কাছে টিকিট চেয়েছিলেন? উত্তরে রাজেশ বলেন, "আমাকে ১০ বছর পুলিশে পোস্টিং দেওয়া হয়নি। যখন রিটায়ার করলাম, সব ব্যাচমেন্টকে কিছু না কিছু দিয়েছেন। রাজীব কুমারকে রাজ্যসভার সাংসদ করেছেন, রণবীর কুমারকে দু'বছরের জন্য় ডিজি ট্রাফিক করেছেন, দেবাশিস রায়কে দু'বছরের জন্য ডিজি রেল করেছেন। আমাকে তো কিছু করেননি! কোন স্বপ্নে উনি ভাবছেন, আমি কিছু চাইতে যাব ওঁর কাছে! ওঁর পার্টি থেকে? যেখানে চোর ভর্তি। ওঁর দলের টিকিট চাইতে যাব? উনি ভয় পেয়ে আছেন। আমি নির্বাচন কমিশনকে জানিয়েছি। যাঁরা তারকা প্রচারক হয়ে এরকম মিথ্যাচার করেন, তাঁদের উপর ব্য়ান লাগানো উচিত।"

যদিও কুণাল ঘোষের বক্তব্য, "অভিযোগের কী আছে!  সঠিক নয় তো উনি বলছেন! নিশ্চয়ই কোনও ভিত্তি আছে, তাই মাননীয়া তুলেছেন। বিষয়টি সামনে চলে এসেছে বলে উনি লাফাচ্ছেন।"

জগদ্দলে দাঁড়িয়ে গতকাল নাম না করে রাজেশকে তীব্র আক্রমণ করেন মমতা। বলেন, "আমার অনেক ভুল আছে জানেন তো! এই আপনাদের এখানে যে প্রার্থী হয়ে দাঁড়িয়েছে, একে আমি দুধকলা দিয়ে তার পরেও পুষেছি। আমাকে অভিষেক মাঝে মাঝে বলে, ‘তুমি একটু কঠোর হতে পারো না? তুমি এত দুর্বল হও কেন?’ ঠিক কথা বলে।  আমার উচিত ছিল সেদিনই জেরে পুরে দেওয়া। আমি পুরিনি। একটা সুযোগ দিয়েছিলাম। সুযোগের দুর্ব্যবহার করেছে। আমি সব জানি। কোন পুলিশ পাল্টাবে, কোন পুলিশ কোথায় যাবে, কলকাঠি নাড়ছে। তোমার দিল্লিতে কত টাকা আছে, এখানে কত টাকা আছে, শিল্পসংস্থা থেকে কত টাকা নিয়েছো, তার হিসেবও কিন্তু কড়ায় গণ্ডায় আমার কাছে আছে। তুমি টিকিট চেয়েছিলে, আমি দিইনি। কেন দেব? তোমাদের মতো চোর-ডাকাতদের আমি টিকিট দিই না।" আর তার পরই কমিশনে গেলেন রাজেশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget