এক্সপ্লোর

TMC News: 'আমার অনেক ভুল আছে, অভিষেক ঠিকই বলে', হঠাৎ কেন এমন মন্তব্য মমতার?

Mamata Banerjee: জগদ্দলের সভা থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমনাথ শ্যামের হয়ে প্রচারে গিয়ে বিজেপি-কে নিশানা।

কলকাতা: প্রথম দফার নির্বাচনের আগে স্বগতোক্তি তৃণমূলেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জানালেন, সব ভুল তাঁরই। দুধ-কলা দিয়ে কালসাপ পুষেছিলেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও সেকথা মাঝে মাঝে স্মরণ করান তাঁকে। জানালেন, ইঁটের জবাব পাটকেলে দিতে জানেন তিনি। (Mamata Banerjee)

মঙ্গলবার জগদ্দলে তৃণমূলপ্রার্থী সোমনাথ শ্য়ামের হয়ে প্রচার করেন মমতা। সেখানে বিজেপি-র প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার রাজেশ কুমার। তিনি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারও। সক্রিয় রাজনীতিতে যোগ দিয়ে বিজেপি-র প্রার্থী হয়েছেন। প্রচার সভা থেকে রাজেশকে তীব্র আক্রমণ করেন মমতা। (TMC News)

সোমনাথকে গ্রেফতারের পরিকল্পনা চলছে বলে সভামঞ্চে অভিযোগ তোলেন মমতা। তিনি বলেন, “এখানকার প্রার্থী আমার ভাই, শ্যাম। ওকে নাকি নির্বাচনের আগে গ্রেফতার করবে! কারণ এখানে একটা চোর পুলিশকে দাঁড় করিয়েছে। আগে পুলিশ ছিল, এখন রিটায়ার করে গিয়েছে। এই লোকটা নন্দীগ্রামে আমার ভোট দখল করেছিল। তাও আমি হারিনি। ও গদ্দারের লোক। আমার কাছে টিকিট চেয়েছিল। আমি দিইনি। কেন দেব?”

সুর চড়িয়ে মমতা আরও বলেন, “পলিউশন কন্ট্রোল বোর্ডে দিয়েছিলাম আমি। সেটাকে পলিউট করে দিয়েছে। ভাবছো, শ্যামকে গ্রেফতার করে তুমি ভোটে জিতবে! শ্যাম জেলে থাকলে আরও ডাবল ভোটে জিতবে। আমার কর্মীরা কী করতে আছে! এখানে কিছু পুলিশ জুটিয়েছে। আমাদের পুলিশ নয়। বিজেপি-র কমিটেড। নতুন করে এনেছে। আমি সবাইকে সম্মান করি। শুধু বলব, নিরপেক্ষ ভাবে কাজ করুন। এই ব্যারাকপুর কমিশনারেট আমি তৈরি করে দিয়েছি। এখন যাঁরা চেয়ারে বসে বিজেপি-র দালালি করছেন, তাঁদের জানা উচিত, ওই চেয়ারও আমি তৈরি করে দিয়েছি।”

এর পরই স্বগতোক্তি করতে শোনা যায় মমতাকে। তিনি বলেন, “আমার অনেক ভুল আছে জানেন তো! এই আপনাদের এখানে যে প্রার্থী হয়ে দাঁড়িয়েছে, একে আমি দুধকলা দিয়ে তার পরেও পুষেছি। আমাকে অভিষেক মাঝে মাঝে বলে, ‘তুমি একটু কঠোর হতে পারো না? তুমি এত দুর্বল হও কেন?’ ঠিক কথা বলে।  আমার উচিত ছিল সেদিনই জেরে পুরে দেওয়া। আমি পুরিনি। একটা সুযোগ দিয়েছিলাম। সুযোগের দুর্ব্যবহার করেছে। আমি সব জানি। কোন পুলিশ পাল্টাবে, কোন পুলিশ কোথায় যাবে, কলকাঠি নাড়ছে। তোমার দিল্লিতে কত টাকা আছে, এখানে কত টাকা আছে, শিল্পসংস্থা থেকে কত টাকা নিয়েছো, তার হিসেবও কিন্তু কড়ায় গণ্ডায় আমার কাছে আছে। তুমি টিকিট চেয়েছিলে, আমি দিইনি। কেন দেব? তোমাদের মতো চোর-ডাকাতদের আমি টিকিট দিই না।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget