Rudranil Ghosh: 'যে অন্ধকার জমাট বেঁধেছিল বাম আমল থেকে...', বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠানে এসে কী বললেন রুদ্রনীল ঘোষ
BJP Oath Ceremony: 'সবার পেটে ভাত, হাতে কাজ, সেটাই প্রত্যয়। নিরাপত্তা আসুক, শিল্প আসুক, অর্থনীতি মজবুত হোক, আর যেন আমাদের ছেলেমেয়েদের পরিযায়ী মেধা শ্রমিক হয় অন্য রাজ্যে না যেতে হয়।'

কলকাতা : এবারের বিধানসভা নির্বাচনে শিবপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন সেখানকার 'ঘরের ছেলে' বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। আজ ব্রিগেডে বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনিও। দলের জয়, শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া, স্বভাবতই উচ্ছ্বসিত রুদ্রনীল। তিনি বলছেন, 'অদ্ভুত এক অনুভূতি। মানুষের আবেগ, ভালবাসা, বিশ্বাস - সেই বিশ্বাসেই ভারতীয় জনতা পার্টি আজকে ভরসা দেওয়ার জায়গায় এসে পৌঁছেছে। বহু কাজ বাকি আছে। যে অন্ধকার জমাট বেঁধেছিল বাম আমল থেকে শুরু করে তৃণমূলের অপশাসন, লুঠ, দুর্নীতিতে - তার থেকে পরিত্রাণ চাইছে মানুষ। সবার পেটে ভাত, হাতে কাজ, সেটাই প্রত্যয়। নিরাপত্তা আসুক, শিল্প আসুক, অর্থনীতি মজবুত হোক, আর যেন আমাদের ছেলেমেয়েদের পরিযায়ী শ্রমিক হয়ে বা পরিযায়ী মেধা শ্রমিক হয় অন্য রাজ্যে না যেতে হয় তারই দ্রুত ব্যবস্থা করা আমাদের কাজ। কঠিন কাজ। পশ্চিমবঙ্গের মানুষের ভালবাসায় বিজেপির উপর বিশ্বাসী যে কাজ ছিল বড় দরকারি, আজ দল তা একজনের হাতে তুলে দিল, যাঁর নাম শুভেন্দু অধিকারী।'
'মেয়ের বিচার হোক, শুধু এটুকুই চাওয়া', নতুন সরকারের প্রতি আশাবাদী অভয়ার মা
পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ ব্রিগেডে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। এছাড়াও মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ ঘোষ (খড়গপুর সদর)। মন্ত্রী হিসেবে শপথ নিলেন অগ্নিমিত্রা পাল (আসানসোল দক্ষিণ)। মন্ত্রী হিসেবে শপথ নিলেন অশোক কীর্তনিয়া (বনগাঁ উত্তর)। মন্ত্রী হিসেবে শপথ নিলেন ক্ষুদিরাম টুডু (রানিবাঁধ)। মন্ত্রী হিসেবে শপথ নিলেন নিশীথ প্রামাণিক (মাথাভাঙা)।
বিজেপির শপথগ্রহণে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। শুভেন্দু অধিকারীকে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল। পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রীর পদে শপথ শুভেন্দু অধিকারীর। ব্রিগেডের মঞ্চে রাজনাথ, নিতিন নবীন, স্মৃতি ইরানি সহ অন্যান্যরা। শুভেন্দু-শমীককে পাশে নিয়ে হুড খোলা গাড়িতে প্রধানমন্ত্রী। ব্রিগেডে বিশাল সমাবেশে শপথগ্রহণ, সাজো সাজো রব কলকাতায়। মঞ্চে উঠে রবীন্দ্রনাথ ঠাকুরকে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ মঞ্চে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা এনসিপি নেতা প্রফুল পটেল, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি, চিরাগ পাসোয়ান, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা, স্মৃতি ইরানি, শিবরাজ সিংহ চৌহান, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবীশ, অগ্নিমিত্রা পাল, মিঠুন চক্রবর্তী-সহ কেন্দ্র ও রাজ্য বিজেপির শীর্ষ নেতারা।




















