এক্সপ্লোর

Lok Sabha Election 2024: অষ্টম প্রার্থীতালিকা প্রকাশ, সানি দেওলের আসনে কাকে টিকিট বিজেপির ?

Gurdaspur Lok Sabha Constituency: গত বছর সানি মন্তব্য করেছিলেন যে, তিনি রাজনীতির উপযুক্ত নন। পরিবর্তে তিনি অভিনয়ে নজর দিতে চান।

নয়াদিল্লি : শনিবার অষ্টম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি (BJP News)। তাতে আনা হয়েছে বড়সড় রদবদল। পঞ্জাবের গুরদাসপুরের বিদায়ী সাংসদ তথা অভিনেতা সানি দেওয়লের (Sunny Deol) পরিবর্তে টিকিট দেওয়া হয়েছে দীনেশ সিংহ 'বাব্বুকে'। গত বছর সানি মন্তব্য করেছিলেন যে, তিনি রাজনীতির উপযুক্ত নন। পরিবর্তে তিনি অভিনয়ে নজর দিতে চান। প্রসঙ্গত, পঞ্জাব বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার দীনেশ সিংহ বাব্বু। সুজনপুর বিধানসভা কেন্দ্র থেকে তিনি তিন বারের বিজেপি বিধায়ক।

সর্বভারতীয় সংবাদ মাধ্যম Aaj Tak-কে দেওয়া এক সাক্ষাৎকারে সানি দেওল বলেছিলেন, 'আমি আর ভোটে লড়তে চাই না। আমি অভিনেতাই থাকব এবং যেভাবে দেশকে সেবা করে গেছি সেভাবেই করে যাব। আমি বিশ্বাস করি যে, ভাল অভিনেতা হয়ে এবং ভাল ভাল কাজ করে এই দেশের যুবসমাজকে কিছু দিয়ে যেতে পারব।'

গত বছর ডিসেম্বর মাসে আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল (AAP National Convenor Arvind Kejriwal) গুরদাসপুরের সাংসদ সানি দেওয়ালের সমালোচনা করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, ২০১৯ সালে জয়লাভের পর থেকে নিজের কেন্দ্রকে অবহেলা করেছেন সাংসদ। সংবাদ সংস্থা ANI সূত্রের খবর, কেজরিওয়াল বলেন, 'গতবার আপনারা সবাই সানি দেওয়ালকে ভোট দিয়েছিলেন। কিন্তু উনি কি এখানে আদৌ এসেছেন ? কখনোই আসেননি। কাজেই কী লাভ হল ? আমরা সবাই ভেবেছিলাম, উনি একজন বড় অভিনেতা। তাই যদি তাঁকে ভোট দিই, তাহলে উনি নিশ্চয়ই কিছু করবেন। এই বড় মানুষগুলো কিছু করবেন না। তাই নিজেদের ভোট আম আদমিকে দিন। তাঁরা অন্তত আপনার কাজে আসবেন।'

সানি দেওলের সংসদে উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। তথ্য অনুয়ায়ী, গত বছর সংসদের বাদল অধিবেশনে একদিনও উপস্থিত থাকেননি তিনি। অর্থাৎ উপস্থিতির হার তলানিতে। কক্ষে উপস্থিতির অভাব সত্ত্বেও, সোশাল মিডিয়ায় দিল্লিতে কৃষক আন্দোলনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রের পদক্ষেপের সমর্থনে আওয়াজ তুলে গেছেন তিনি। 

২০১৯ সালের লোকসভা ভোটে সানি দেওল ৮২ হাজার ৪৫৯ ভোটে জয়লাভ করেছিলেন। কংগ্রেস প্রার্থী সুনীল জাখরকে পরাজিত করেন তিনি। 

আরও পড়ুন ; ফের দুই আসনে প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির, বাকি রইল দুই

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget