এক্সপ্লোর

Lok Sabha Election 2024: ফের দুই আসনে প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির, বাকি রইল দুই

Lok Sabha Election 2024: এর ফলে পশ্চিমবঙ্গের মোট ৪২টি লোকসভা আসনের মধ্যে আসানসোল ও ডায়মন্ডহারবার বাদে বাকি ৪০টি আসনে নিজেদের প্রার্থীর নাম প্রকাশ করে দিল গেরুয়া শিবির।

কলকাতা: শনিবার রাতে পশ্চিমবঙ্গে বাকি থাকা চারটি আসনের মধ্যে ফের দুটি আসনে নিজের প্রার্থীর নাম প্রকাশ করল বিজেপি। বীরভূমে (Birbhum) তারা প্রার্থী করেছেন সদ্যপ্রাক্তন আইপিএস দেবাশিস ধর (Debasish Dhar)-কে আর ঝাড়গ্রাম প্রার্থী হিসেবে নাম প্রকাশ করা হয়েছে প্রণত টুডু। এর ফলে পশ্চিমবঙ্গের মোট ৪২টি লোকসভা আসনের (Lok Sabha Election 2024:) মধ্যে আসানসোল ও ডায়মন্ডহারবার বাদে বাকি ৪০টি আসনে নিজেদের প্রার্থীর নাম প্রকাশ করে দিল গেরুয়া শিবির। আর গোটা দেশে মোট নাম ঘোষণা করল ১১ জন প্রার্থীর। 

 বীরভূম কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়ের (Trinamool Congress MP Satabdi Roy)বিরুদ্ধে বিজেপি প্রার্থী হিসেবে সদ্য প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের নাম ঘোষণা হওয়ার বিষয়টি শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল বলেই মন্তব্য করছেন বঙ্গ বিজেপির একাধিক নেতা-নেত্রীরা। শনিবার তাতেই শিলমোহর পড়ল। কয়েকদিন আগে রাজ্য সরকারের বিরাগভাজন হিসেবে পরিচিত আইপিএস দেবাশিস ধর নিজের কর্মস্থল থেকে পদত্যাগ করতেই জল্পনা শুরু হয়েছিল। তিনি লোকসভায় বিজেপির প্রার্থী হবেন বলেই আলোচনা চলছিল। শনিবার তা সত্যি করে অনুব্রতের গড়ে শতাব্দী রায়ের বিরুদ্ধে দেবাশিস ধরকেই টিকিট দিল বিজেপি।

অন্যদিকে কিছুদিন আগেই সাংসদ পদ থেকে অব্যাহতি নেওয়ার পর চিঠি লিখে দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিলেন ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম। তারপর থেকে দলের সঙ্গে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখেই চলতে দেখা যায় তাঁকে। সম্প্রতি আবার সম্পর্কে পিসতুতো শালা ও ঝাড়গ্রাম (Jhargram) লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী কালীপদ সরেনের হয়ে প্রচার করতে দেখা যায় কুনারকে। সেই সময়ই গেরুয়া শিবির থেকে ইঙ্গিত পাওয়া গেছিল যে এখন থেকে এবার ঝাড়গ্রাম সরকারি হাসপাতালে কর্মরত প্রণত টুডুকে (Pranat Tudu) দলীয় প্রার্থী হিসেবে দাঁড় করানোর পরিকল্পনা নিচ্ছে বিজেপি। তবে দেবাশিস ও প্রণত দু-জনেই সরকারি চাকুরি থেকে ইস্তফা না দেওয়া পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে দেখা যায়নি। তবে শুভেন্দু অধিকারী জানিয়ে ছিলেন সরকারি নিয়ম নেমে সমস্ত নথিপত্র ঠিকঠাক হলেই ওই দুজনের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে। শনিবার সেই বিষয়টিকেই সত্যি হতে দেখা গেল। এবার শুধু বাকি রইল আসানসোল ও ডায়মন্ডবার লোকসভা আসনের বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করা।  

আরও পড়ুন: Lok Sabha Election 2024:চা ও সবজি বেচে মালদায় অভিনব প্রচার বিজেপি প্রার্থী শ্রীরূপা চৌধুরীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget