এক্সপ্লোর

BJP Candidate List in WB: বিজেপি-র প্রার্থী তালিকা রবি অথবা সোমেই, আদি না নব্য, কাদের গুরুত্ব, চমক থাকছে কি?

West Bengal BJP Candidate List: নব্যের পরিবর্তে আদি কর্মীদের অগ্রাধিকার দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। 

কলকাতা: নরেন্দ্র মোদির ব্রিগেডের সভার পরই প্রথম প্রার্থিতালিকা প্রকাশ করতে পারে বিজেপি। রবি অথবা সোমবারের মধ্যেই ১৫০ জন প্রার্থীর নাম ঘোষণা করতে পারে গেরুয়া শিবির। বর্তমানে যাঁরা বিধায়ক রয়েছেন, তাঁদের অধিকাংশই টিকিট পেতে পারেন বলে দলীয় সূত্রে খবর। তবে নব্যের পরিবর্তে আদি কর্মীদের অগ্রাধিকার দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। (West Bengal BJP Candidate List)

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন কবে, দিন ক্ষণ জানা যায়নি এখনও পর্যন্ত। তবে সব ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুতেই ১৫০ আসনে প্রার্থী ঘোষণা করে দিতে পারে বিজেপি। শনিবার কলকাতার ব্রিগেডে সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আর তার পরই, রবি অথবা সোমবার দফায় ১৫০ প্রার্থীর নাম ঘোষণা করে দিতে পারে গেরুয়া শিবির। (BJP Candidate List in WB)

বৃহস্পতিবারই রাজ্য নেতৃত্বের সঙ্গে জরুরি বৈঠক করেন কেন্দ্রীয় নির্বাচন কমিটির প্রধান মোদি। বৈঠকে উপস্থিত ছিলেন জেপি নাড্ডা, অমিত শাহ, রাজনাথ সিংহ, বিপ্লব দেব, সুনীল বনসল। রাজ্য থেকে বৈঠকে ছিলেন বিজেপি-র সভাপতি শমীক ভট্টাচার্য, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যের সাংগঠনিক সচিব অমিতাভ ভট্টাচার্য। সেখানেই এ নিয়ে সিদ্ধান্ত হয়েছে বলে খবর। রাজ্য বিজেপি সূত্রে খবর, প্রথম দফায় মোটামুটি অর্ধেক আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়া হবে।

আগামী কালই প্রার্থিতালিকায় চূড়ান্ত সিলমোহর পড়ে যেতে পারে। দলীয় সূত্রে খবর, যাঁরা এই মুহূর্তে বিধায়ক রয়েছেন, তাঁদের সিংহভাগকেই প্রার্থী করা হবে। দলের আদি কর্মী, যাঁরা দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করছেন, টিকিট দেওয়ার ক্ষেত্রে তাঁদের প্রাধান্য দেওয়া হচ্ছে। যাঁরা নতুন মুখ, অর্থাৎ যাঁরা হালফিলে দলে এসেছেন, তাঁরা দৌড়ে পিছিয়ে রয়েছেন।

এদিন বৈঠকে যোগ দেওয়ার আগে শুভেন্দু বলেন, "তৃণমূলকে হারানোই পরিকল্পনা। প্রার্থিতালিকায় এবারে নীচে পদ্ম, উপরে নরেন্দ্র মোদিজী। তৃণমূলরকে হারাতে হবে। প্রাক্তন করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে।" এবারে বিজেপি-র প্রার্থিতালিকায় কোনও চমক থাকবে কি? তা যদিও খোলসা করেননি শুভেন্দু। আপাতত মোদির ব্রিগেডকেই সামনে রাখতে চাইছেন তাঁরা। তবে ২০২৬-এর নির্বাচনেই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের বিসর্জন ঘটবে বলে জানান তিনি। ব্রিগেডের আগে বার্তা দিয়েছেন মোদিও। জানিয়েছেন, একাধিক উন্নয়নমূলক কাজের সূচনা করবেন তিনি।  যদিও তা নিয়ে কটাক্ষ করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এভাবে পাশাপাশি, রাজনৈতিক এবং সরকারি সভা করা যায় কি না, প্রশ্ন তুলেছেন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget