এক্সপ্লোর

Panchayat Election:বিজেপি নেতার রহস্যমৃত্যু ঘিরে হইচই সবংয়ে

Paschim Medinipur:পঞ্চায়েত ভোটের আগে বিজেপি নেতার রহস্যমৃত্যু ঘিরে হইচই সবংয়ে। বাড়ি থেকে উদ্ধার বিজেপির বুথ সভাপতি দীপক সামন্তর ঝুলন্ত দেহ। বিজেপি নেতাকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

অমিত জানা, সবং: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে বিজেপি নেতার (BJP Leader Mysterious Death) রহস্যমৃত্যু ঘিরে হইচই সবংয়ে (Sabang)। বাড়ি থেকে উদ্ধার বিজেপির বুথ সভাপতি দীপক সামন্তর ঝুলন্ত দেহ। বিজেপি নেতাকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বারবার হুমকি দেওয়া হচ্ছিল, পাঠানো হয়েছিল সাদা থান, দাবি গেরুয়া শিবিরের। পঞ্চায়েত ভোটের মুখে শাসকদলের কাছে মাথা নত না করায় খুন, অভিযোগ বিজেপির। বুথ সভাপতিকে খুনের অভিযোগে সিবিআই তদন্তের দাবি করছে বিজেপি। মিথ্যে অভিযোগ, মৃত্যু নিয়ে রাজনীতি বিজেপির, পাল্টা দাবি তৃণমূলের।

মৃত্যুমিছিল চলছেই...
পঞ্চায়েত ভোটের আগে এই ধরনের ঘটনার অভিযোগ প্রথম নয়। গত ১ মে ময়নার বাকচায় বিজেপির বুথ সভাপতিকে খুনের অভিযোগ ওঠে। স্ত্রী, ছেলের সামনে মারধরের পর তুলে নিয়ে গিয়ে বিজেপি নেতাকে খুন করা হয়েছিল বলে শোনা যায়। এর পর ২৪ মে, নদিয়ার হাঁসখালিতে ঝুলন্ত দেহ উদ্ধার হয় বিজেপি নেতার। বস্তুত এর আগের পঞ্চায়েত ভোটেও এমন একাধিক ঘটনার অভিযোগ জমা পড়েছে। ২০১৮ সালের ৩০ মে, পঞ্চায়েত ভোটের মুখেই যেমন, পুরুলিয়ার বলরামপুরে বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতোর ঝুলন্ত দেহ গাছ থেকে উদ্ধার হয়। ২২ বছরের যুবকের জামার পিছনে লেখা ছিল ১৮ বছর বয়সে বিজেপির রাজনীতি! এর ঠিক তিনদিনের মধ্যে, ২ জুন, সেই বলরামপুরের আরেক বিজেপি কর্মী, ৩০ বছরের দুলাল কুমারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। এতেই শেষ নয়। ২০১৯ সালের ১৫ নভেম্বর, দাঁতনে, জঙ্গলে, গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বিজেপি কর্মী বর্ষা হাঁসদার দেহ। ২০২০ সালের ১৩ জুলাই বাড়ি থেকে কিছুটা দূরে উদ্ধার হয় হেমতাবাদের বিধায়ক ও বিজেপি নেতা দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ। শুরুতেই নবান্ন দাবি করে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে পুলিশের ধারণা, এটা সম্ভাব্য আত্মহত্যারই ঘটনা! ওই বছরেরই ২৯ জুলাই, পূর্ব মেদিনীপুরের রামনগরে আমগাছ উদ্ধার হয়ে বিজেপির বুথ সভাপতির দেহ। ঠিক ২ দিন পর, ৩১ জুলাই, দক্ষিণ ২৪ পরগনার সাগরে বিজেপির বুথ সম্পাদকের ঝুলন্ত দেহের খোঁজ মেলে। তালিকাটা এখানেই শেষ হয়নি। ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর, হুগলির গোঘাট স্টেশনের কাছে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার সক্রিয় বিজেপি কর্মী বলে পরিচিত গণেশ রায়ের দেহ। এর পর আছে, ২০২১ সালের ২৪ মার্চের ঘটনা। সে বার কোচবিহারে বিধানসভা ভোটের প্রথম দফার তিনদিন আগে বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরে বিজেপি নেতা অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ২৬ মার্চ, বিধানসভা ভোটের আগের দিন শালবনির জঙ্গলে উদ্ধার বিজেপি কর্মীর লালমোহন সোরেনের ঝুলন্ত দেহ। 

কিন্তু এতেই থামছে না মৃত্যুমিছিল। সবংয়ের ঘটনার পর ফের হইচই। 

আরও পড়ুন:কেমন আছেন তিনি? ট্য়ুইট করলেন মুখ্যমন্ত্রী, সঙ্গে জানালেন শুভেচ্ছাও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Abhishek Banerjee PA | সুমিত রায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! অবশেষে দিলেন হাজিরা
RG Kar Case: অভয়া কাণ্ডের ২ বছর পার, বিচার অধরাই, দাবি জুনিয়র চিকিৎসকদের সংগঠনের
BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget