এক্সপ্লোর

C-Voter Opinion Poll 2021: প্রধানমন্ত্রী মোদি ও মুখ্যমন্ত্রী মমতার পারফরম্যান্স কেমন? কী বলছে সমীক্ষা?

তৃণমূল সরকার কি পাল্টাতে চান? এই প্রশ্নের উত্তরে সমীক্ষায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য..

কলকাতা:  মুখ্যমন্ত্রী হিসেবে গত পাঁচ বছরে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পারফরম্যান্স কেমন? গত পাঁচ বছরে তৃণমূল সরকারের পারফরম্যান্সই বা কেমন? পাশাপাশি, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির পারফরম্যান্স কেমন? 

শিয়রে বিধানসভা ভোট। আগামী শনিবার প্রথম দফার ভোটগ্রহণ। তার আগে মানুষের মনের ইঙ্গিত পেতে সমীক্ষা চালিয়েছিল সি ভোটার। এই সব প্রশ্ন রাখা হয়েছিল মানুষের সামনে। জনতা কী ভাবছেন, তা জানার চেষ্টা করা হয়। 

সমীক্ষা অনুযায়ী, এখনও মানুষ মুখ্য়মন্ত্রী মমতার ওপর আস্থাশীল। সমীক্ষায় দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতার পারফরম্যান্সকে ভাল বলেছেন ৫৯ শতাংশ মানুষ। অন্যদিকে, মোটামুটি হিসেবে উল্লেখ করেছেন ১৫ শতাংশ মানুষ। আর খারাপ বলে ব্যাখ্যা করেছেন ২৬ শতাংশ।

আরও পড়ুন:

C-Voter Opinion Poll 2021: বিধানসভায় ক'টি আসন পেতে পারে তৃণমূল? বিজেপির ঝুলিতে যেতে পারে ক'টি?

মমতা নেতৃত্বাধীন তৃণমূল সরকারের পারফরম্যান্স সম্পর্কেও মানুষকে প্রশ্ন করা হয়েছিল। সমীক্ষা অনুযায়ী, রাজ্য সরকারের পারফরম্যান্সকে ভাল বলেছেন ৪৮ শতাংশ মানুষ। পারফরম্যান্স মোটামুটি উল্লেখ করেছেন ২১ শতাংশ। আর মমতা সরকারের পারফরম্যান্স খারাপ বলে মনে করেছেন ৩১ শতাংশ।

মানুষের সামনে এই প্রশ্নও রাখা হয় যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ওপর আপনি কি ক্ষুব্ধ? সরকার পাল্টাতে চান? এর উত্তরে সমীক্ষায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। সমীক্ষা অনুযায়ী, ক্ষুদ্ধ ও সরকার পাল্টানোর পক্ষে রায় দিয়েছেন ৪৩ শতাংশ মানুষ। ক্ষুব্ধ হলেও সরকার পাল্টাতে চান না ৪২ শতাংশ মানুষ। অন্যদিকে, ক্ষুব্ধ নন, ফলে সরকার পাল্টাতে চান না শ্রেণিতে রয়েছেন ১৫ শতাংশ।

মুখ্যমন্ত্রী মমতার পাশাপাশি, বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পারফরম্যান্সের আঁচও পাওয়ার চেষ্টা চালানোর চেষ্টা করেছে সমীক্ষক সংস্থা। মানুষকে প্রধানমন্ত্রীর পারফরম্যান্স সম্পর্কেও মানুষের কাছে তাঁদের রায় জানতে চাওয়া হয়। এই প্রশ্নের উত্তরে বেরিয়ে এসেছে চমকপ্রদ তথ্য। সমীক্ষা অনুযায়ী, মোদির পারফরম্যান্সকে ভাল বলেছেন ৪৩ শতাংশ মানুষ। খারাপ বলেছেন ৪১ শতাংশ মানুষ। মোটামুটি বলেছেন, ১৬ শতাংশ। 

দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। বাংলায় এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু কী বলে মনে করে সাধারণ মানুষ, এ নিয়ে জনমত সমীক্ষা চালিয়েছিল সি ভোটার। এবিপি আনন্দ-সি ভোটারের সেই সমীক্ষায় দেখা গিয়েছে, ৩০ শতাংশ মানুষ মনে করেন বেকারত্ব এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। ২১ শতাংশ মানুষ মনে করেন, বিদ্যুৎ, জল ও রাস্তা এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা বিশ্বে। পশ্চিমবঙ্গেও ফের বাড়ছে সংক্রমণ। সমীক্ষায় দেখা গিয়েছে, ১১ শতাংশ মানুষ মনে করেন, বাংলায় এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হল করোনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget