এক্সপ্লোর

C-Voter Opinion Poll 2021: বিধানসভায় ক'টি আসন পেতে পারে তৃণমূল? বিজেপির ঝুলিতে যেতে পারে ক'টি?

বিধানসভা ভোটে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে? তা নিয়েও সমীক্ষা চালিয়েছিল সি ভোটার।

কলকাতা: বিধানসভা নির্বাচনে কোন দল জিতবে? তৃণমূলই কি ক্ষমতায় থাকবে? নাকি রাজ্যে ফের হবে রাজনৈতিক পালাবদল?

ইঙ্গিত পেতে জনমত সমীক্ষা চালিয়েছিল সি ভোটার। বিধানসভা ভোটে কোন দল কটি আসনে জিততে পারে, সেই প্রশ্ন করা হয়েছিল সাধারণ মানুষকে। এবিপি আনন্দ-সি ভোটারের সেই জনমত সমীক্ষায় দেখা গিয়েছে, তৃণমূল কংগ্রেস আসন্ন বিধানসভায় ১৫২ থেকে ১৬৮টি আসন পেতে পারে। বিজেপি পেতে পারে ১০৪ থেকে ১২০টি আসন। বাম, কংগ্রেস ও আইএসএফ জোট পেতে পারে ১৮ থেকে ২৬টি আসন। অন্যান্যরা পেতে পারে ০ থেকে ২টি আসন।

বাংলার বিধানসভায় মোট আসন ২৯৪টি। সরকার গড়তে প্রয়োজন ১৪৮টি আসন। সেই জন্য ১৪৮কে ম্যাজিক ফিগার ধরা হয়। সমীক্ষায় দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস হয়তো সেই ম্যাজিক ফিগার পার করতে পারে।

বিধানসভা ভোটে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে? তা নিয়েও সমীক্ষা চালিয়েছিল সি ভোটার। তাতে দেখা গিয়েছে, তৃণমূল কংগ্রেস পেতে পারে ৪২ শতাংশ ভোট। ৩৭ শতাংশ ভোট পেতে পারে বিজেপি। বাম-কংগ্রেস ও আইএসএফ পেতে পারে ১৩ শতাংশ ভোট। অন্যান্যরা পেতে পারে ৮ শতাংশ ভোট।

বেকারত্ব নাকি সরকারি কাজে দুর্নীতি, বাংলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু কী?

দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। বাংলায় এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু কী বলে মনে করে সাধারণ মানুষ, এ নিয়ে জনমত সমীক্ষা চালিয়েছিল সি ভোটার। এবিপি আনন্দ-সি ভোটারের সেই সমীক্ষায় দেখা গিয়েছে, ৩০ শতাংশ মানুষ মনে করেন বেকারত্ব এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। ২১ শতাংশ মানুষ মনে করেন, বিদ্যুৎ, জল ও রাস্তা এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা বিশ্বে। পশ্চিমবঙ্গেও ফের বাড়ছে সংক্রমণ। সমীক্ষায় দেখা গিয়েছে, ১১ শতাংশ মানুষ মনে করেন, বাংলায় এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হল করোনা।

নির্বাচন পর্যন্ত নিষ্ক্রিয় করা হল রাজ্যের নিরাপত্তা উপদেষ্টাকে

সরকারি কাজে দুর্নীতি বাংলায় এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু বলে মনে করছেন ১৫ শতাংশ মানুষ। ৭ শতাংশ মানুষ মনে করেন, শিক্ষার সুযোগ সুবিধা বাংলায় এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। ৮ শতাংশ মানুষ মনে করেন, সিএএ, এনআরসি ও এনপিআর বাংলায় এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। বাংলায় ভোটের প্রচারে এসে বিজেপির কেন্দ্রীয় নেতারা বারবার রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নারী নিরাপত্তা নিয়ে তৃণমূল সরকারকে বিঁধছেন। পাশাপাশি অনুপ্রবেশকেও প্রচারের হাতিয়ার করা হচ্ছে। সমীক্ষায় দেখা গিয়েছে, ৬ শতাংশ মানুষের মতে আইনশৃঙ্খলা ও নারী নিরাপত্তা বাংলায় এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। বাংলাদেশি অনুপ্রবেশকে বাংলায় এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু মনে করেন ২ শতাংশ মানুষ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget