এক্সপ্লোর

C-Voter Opinion Poll 2021: বিধানসভা নির্বাচন কে জিতবে বলে মনে করছেন মানুষ? কী বলছে সমীক্ষা?

আসন্ন বিধানসভায় কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে,তাও জানতে চান সমীক্ষকরা

কলকাতা: শিয়রে বিধানসভা ভোট। আগামী শনিবার প্রথম দফার ভোটগ্রহণ। তার আগে মানুষের মনের ইঙ্গিত পেতে সমীক্ষা চালিয়েছিল সি ভোটার। ভোটের সম্ভাব্য ফলাফল নিয়ে মানুষের সামনে প্রশ্ন রাখা হয়েছিল। জানতে চাওয়া হয়েছিল, বিধানসভা নির্বাচনে কে জিতবে বলে মনে করছেন? পাশাশাশি আসন্ন বিধানসভায় কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে,তাও জানতে চান সমীক্ষকরা।

সমীক্ষা অনুযায়ী, এখনও মানুষ তৃণমূলের ওপরই বাজি ধরছেন। সমীক্ষায় দেখা গিয়েছে, ৪৫ শতাংশ মানুষ মনে করেন, নির্বাচন জিতবে তৃণমূলই। ৩৭ শতাংশ মানুষ মনে করেন, রাজ্যে পালাবদল ঘটিয়ে ক্ষমতায় আসবে বিজেপি।

অন্যদিকে, ১১ শতাংশ মানুষ মনে করছেন ক্ষমতায় আসবে বামফ্রন্ট-কংগ্রেস-ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সংযুক্ত মোর্চা। এছাড়া, অন্য দল জিতবে বলে মনে করছেন ২ শতাংশ মানুষ। মাত্র ১ শতাংশ মানুষ মনে করেন বিধানসভা ত্রিশঙ্কু হবে। বলতে পারব না বলে জানিয়েছেন ৪ শতাংশ মানুষ। 

আরও পড়ুন:

C-Voter Opinion Poll 2021: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে মানুষের পছন্দ কে? কী বলছে সমীক্ষা?

আসন্ন বিধানসভা ভোটে কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে,তাও জানতে চাওয়া হয় মানুষের কাছে। সমীক্ষা অনুযায়ী, এক্ষেত্রে 'দুয়ারে সরকার কর্মসূচি'-কে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ বাছাই করেছেন। ২৩ শতাংশ মানুষ মনে করেন, ভোটের ফলাফলে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে তৃণমূলের অন্দরে বিদ্রোহ। 

১৫ শতাংশ মানুষ মনে করেন, নির্বাচনে প্রভাব ফেলবে মুসলিম ভোট-ভাগ। সারদা, নারদে অভিযুক্তদের বিজেপিতে যাওয়াকে গুরুত্ব দিয়েছেন ১১ শতাংশ মানুষ। বিজেপির প্রচারকে গুরুত্ব দিয়েছেন ৯ শতাংশ, বাম-কংগ্রেস জোটকে ৪ শতাংশ। এছাড়া, জাতীয়তাবাদ বনাম আঞ্চলিকতাবাদকে গুরুত্ব দিয়েছেন ২ শতাংশ। 

আরও পড়ুন:

C-Voter Opinion Poll 2021: বিধানসভায় ক'টি আসন পেতে পারে তৃণমূল? বিজেপির ঝুলিতে যেতে পারে ক'টি?

মমতা নেতৃত্বাধীন তৃণমূল সরকারের পারফরম্যান্স সম্পর্কেও মানুষকে প্রশ্ন করা হয়েছিল। সমীক্ষা অনুযায়ী, রাজ্য সরকারের পারফরম্যান্সকে ভাল বলেছেন ৪৮ শতাংশ মানুষ। পারফরম্যান্স মোটামুটি উল্লেখ করেছেন ২১ শতাংশ। আর মমতা সরকারের পারফরম্যান্স খারাপ বলে মনে করেছেন ৩১ শতাংশ।

সমীক্ষা অনুযায়ী, এখনও মানুষ মুখ্য়মন্ত্রী মমতার ওপর আস্থাশীল। সমীক্ষায় দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতার পারফরম্যান্সকে ভাল বলেছেন ৫৯ শতাংশ মানুষ। অন্যদিকে, মোটামুটি হিসেবে উল্লেখ করেছেন ১৫ শতাংশ মানুষ। আর খারাপ বলে ব্যাখ্যা করেছেন ২৬ শতাংশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget