এক্সপ্লোর

Rahul Gandhi:সংবিধান বদলানোর সাহস বিজেপির নেই, 'ন্যায় সঙ্কল্প যাত্রা'-র শেষ দিনে বার্তা রাহুলের

Nyay Sankalp Yatra: সংবিধান বদলানোর সাহস বিজেপির নেই, 'ন্যায় সঙ্কল্প যাত্রা'-র শেষ দিনে চ্যালেঞ্জ কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর।

নয়াদিল্লি: সংবিধান বদলানোর সাহস বিজেপির (BJP And Constitution) নেই, 'ন্যায় সঙ্কল্প যাত্রা'-র শেষ দিনে চ্যালেঞ্জ কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর (Congress MP Rahul Gandhi)। তাঁর আরও দাবি, কংগ্রেসের পাশে সত্য ও সাধারণ মানুষের শক্তি রয়েছে। রাহুলকে I.N.D.I.A. ব্লকের 'দায়ভার' বলে পাল্টা কটাক্ষ করে বিজেপি।

রাহুলের আক্রমণ ও পাল্টা...
আজ, রবিবার, মুম্বইয়ে 'ন্যায় সঙ্কল্প যাত্রার' শেষ দিন। মণি ভবন থেকে বিখ্যাত আগস্ট ক্রান্তি ময়দান পর্যন্ত 'পদযাত্রা' করেন রাহুল, পাশে ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক সনিয়া গাঁধী। পা মেলাতে দেখা যায় বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করকে। সেখান থেকেই ওয়েনাড়ের সাংসদকে বলতে শোনা যায়, 'বিজেপি প্রচুর আওয়াজ করে। কিন্তু সংবিধান বদলানোর মতো সাহস ওদের নেই। সত্য ও সাধারণ মানুষের শক্তি কংগ্রেসের পাশে রয়েছে।' বিজেপি সাংসদ অনন্তকুমার হেগড়ে হালেই মনে করিয়েছিলেন, সংবিধান সংশোধনী পাশ করাতে সংসদের দুই কক্ষে কোনও দলের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দরকার। 'কংগ্রেস যে সব বিকৃতি এবং অবান্তর যোগ করেছে, তা ঠিক করতেই এই সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন।' সেই মন্তব্যের প্রেক্ষিতেই রাহুলের এদিনের মন্তব্য। তাঁর মতে, লড়াই কংগ্রেস বনাম বিজেপির নয়। রাহুল বলেন, 'এক পক্ষ মনে করে, দেশের সব কিছু কেন্দ্রীয় ভাবে নিয়ন্ত্রিত হবে, যেখানে মাত্র একজনই সব ব্যাপারে জানবেন। অন্য দিকে, আমরা মনে করি, ক্ষমতার বিকেন্দ্রীকরণ হওয়া দরকার। সাধারণ মানুষের কথা শোনা জরুরি।' তাৎপর্যপূর্ণভাবে এদিনই এক সাক্ষাৎকারে বিজেপির বর্ষীয়ান নেতা মুখতার আব্বাস নকভি অভিযোগ করেন, 'I.N.D.I.A. ব্লক ওদের জোটের পক্ষেই চ্যালেঞ্জ...নেতৃত্ব বা নীতি নিয়ে কোনও স্বচ্ছতা নেই। প্রত্যেকেই প্রধানমন্ত্রী হতে চান।' এই প্রসঙ্গে তাঁর আরও সংযোজন, 'রাহুল গাঁধী I.N.D.I.A. ব্লকের অন্যতম দায়ভার।'

ন্যায় সঙ্কল্প যাত্রা...
১৪ জানুয়ারি থেকে ১৭ মার্চ। মণিপুর থেকে মহারাষ্ট্র। রবিবার, মুম্বইয়ে চূড়ান্ত ক্লাইম্যাক্সের সাক্ষী থাকল কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর 'ন্যায় সঙ্কল্প যাত্রা'। একই সঙ্গে বিজেপি-বিরোধী I.N.D.I.A. ব্লকেরও ঐক্যের ছবি কিছুটা ধরা পড়ল এদিন। যাত্রার ৬৩ তম দিন, শনিবার, ঠানে থেকে মুম্বই পৌঁছন রাহুল। আজ, মুম্বইয়ে মণি ভবন থেকে বিখ্যাত আগস্ট ক্রান্তি ময়দান পর্যন্ত যাত্রা হয়। সামিল হন, কংগ্রেসের সাধারণ সম্পাদক ও রাহুলের বোন প্রিয়াঙ্কা গাঁধীও। মোহনদাস কর্মচন্দ গাঁধী যখনই মুম্বইয়ে আসতেন, তখনই মণি ভবনে উঠতেন। এদিন সেই ঐতিহাসিক ভবন ঘুরে দেখেন রাহুল। প্রপৈাত্র তুষার গাঁধী ঘুরিয়ে দেখান রাহুলকে। 

আরও পড়ুন:‘BJP রাখতে পারল না’, বলেছিলেন সেবার, ২২ মাসেই ফের পদ্মমুখী অর্জুন, ব্রিগেডেই মন পরিবর্তন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget