এক্সপ্লোর

Congress Manifesto : কর্মসংস্থান, জাতগণনা; কংগ্রেসের 'ন্যায়পত্র-ইস্তেহারে' কী কী আশ্বাস ?

Lok Sabha Election 2024 : দিল্লিতে দলীয় ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সনিয়া গাঁধী ও রাহুল গাঁধী

নয়াদিল্লি : নজরে ২০২৪ লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস (Congress)। কর্মসংস্থান, পরিকাঠামোর উন্নয়ন, জাতীয় জাতগণন-সহ বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে ইস্তেহারে। এদিন দিল্লিতে দলীয় ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সনিয়া গাঁধী ও রাহুল গাঁধী। নথি তৈরির নেতৃত্বে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। তিনিও উপস্থিত ছিলেন এদিন।

খাড়গে বলেন, "দেশের রাজনৈতিক ইতিহাসে এই ইস্তেহারের নাম হবে- ন্যায়পত্র। ভারত জোড়ো ন্যায়যাত্রার ৫ মূল স্তম্ভ- যুবসমাজ, কৃষক, মহিলা, শ্রমিক ও ভাগীদারি গুরুত্ব পেয়েছে ইস্তেহারে। ২৫ রকমের গ্যারান্টি রয়েছে ন্যায়পত্রে।" কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, ইস্তেহারের সার্বিক ভিত্তি- 'কাজ', 'স্বাস্থ্য' ও 'জনকল্যাণ'। 'কাজের' অর্থ, অবশ্যই চাকরির জোগান দিতে হবে। 'সম্পদ' বিতরণের আগে তা তৈরি করতে হবে। আর 'জন্যকল্যাণের' মাধ্যমে বলা হয়েছে, দেশের গরিব মানুষের যত্ন নেওয়া।

কংগ্রেসের ইস্তেহার ও জাতগণনা-

নভেম্বরে বিহার সরকারের রাজ্যভিত্তিক সমীক্ষা মুক্তি পাওয়ার পর থেকেই সংবাদ শিরোনামে জাতগণনা। রাজনীতির ময়দানে যা জায়গা করে নিয়েছে। এই পরিস্থিতিতে কংগ্রেসের তরফে লোকসভা ভোটের ইস্তেহারে অঙ্গীকার করা হয়েছে, দেশজুড়ে জাতভিত্তিক সমীক্ষা চালানো হবে। এছাড়া উপজাতি এবং তাদের আর্থ-সামাজিক অবস্থা নিয়েও সমীক্ষা চালানো হবে। সংবিধানে সংশোধনী এনে দেশের প্রান্তিক শ্রেণির (এসসি, এসটি ও ওবিসি) জন্য ৫০ শতাংশ পর্যন্ত সংরক্ষণের ব্যবস্থার কথা বলেছে কংগ্রেস। 

ন্যূনতম সহায়ক মূল্যের আশ্বাস-

কংগ্রেসের তরফে আশ্বাস দেওয়া হয়েছে কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে। যেসব কৃষক ফসল উৎপাদন করছেন তাঁদের যাতে এমএসপি দেওয়া যায় তার ব্যবস্থা করার কথা ইস্তেহারে বলেছে কংগ্রেস। ২০২০ সালে কৃষক আন্দোলনের সময় থেকে জারি রয়েছে এই ইস্যু। কেন্দ্রের তিন কৃষি আইনের (যা এখন বাতিল) প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তের লক্ষ লক্ষ কৃষক মাসের পর মাস আন্দোলনে শামিল হয়েছেন। এই পরিস্থিতিতে কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে, MSP নিয়ে স্থায়ী আইনি গ্যারান্টির।

নজরে দারিদ্র দূরীকরণ-

২৩ কোটি মানুষের ভাগ্য বদলে দিয়ে দেশ থেকে গরিবি হটানোর প্রতিশ্রুতিও রয়েছে কংগ্রেসের ইস্তেহারে। চিদম্বরম আক্রমণ শানিয়ে বলেছেন, "বিজেপি বড়লোকদের সরকার, বড়লোকদের জন্য সরকার।"   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget