এক্সপ্লোর

Dipsita Dhar Affidavit: ঝুলিতে রয়েছে একাধিক ডিগ্রি, অর্থবলে কোথায় দাঁড়িয়ে দীপ্সিতা? সম্পত্তির হিসেব দিলেন শ্রীরামপুরের CPM প্রার্থী

Dipsita Dhar Assets: নির্বাচন কমিশনের কাছে হলফনামা জমা দিলেন দীপ্সিতা, তাতে নিজের সম্পত্তির খতিয়ান তুলে ধরলেন তিনি। 

কলকাতা: একদিকে পোড় খাওয়া রাজনীতিক, অন্য দিকে যুবনেত্রী, শ্রীরামপুরে এবার জমজমাট লড়াই। তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেখানে যুবনেত্রী দীপ্সিতা ধরকে প্রার্থী করেছে CPM. আগামী ২০ মে পঞ্চম দফায় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শ্রীরামপুরে, তার আগে নির্বাচন কমিশনের কাছে হলফনামা জমা দিলেন দীপ্সিতা, তাতে নিজের সম্পত্তির খতিয়ান তুলে ধরলেন তিনি। (Dipsita Dhar Affidavit)

দীপ্সিতা জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর হাতে নগদ ২০ হাজার টাকা রয়েছে। দিল্লির JNU ক্যাম্পাসের SBI শাখার অ্যাকাউন্টে ৪ লক্ষ ৩০ হাজার ৯১০ টাকা জমা রয়েছে তাঁর। হাওড়ার ঘোষপাড়ার SBI শাখায় যৌথ অ্যাকাউন্ট রয়েছে তাঁর, যাতে ১৮ হাজার ১৭৯ টাকা রয়েছে। নির্বাচনী খরচ-খরচার জন্য শ্রীরামপুরে ব্যাঙ্ক অফ বরোদা অ্যাকাউন্টে রয়েছে ৩০ হাজার টাকা। সবমিলিয়ে দীপ্সিতার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪ লক্ষ ৯৯ হাজার ৮৯ টাকা। তাঁর নামে কোনও স্থাবর সম্পত্তি নেই বলে জানিয়েছেন দীপ্সিতা। (Dipsita Dhar Assets)

তাঁর বিরুদ্ধে দায়ের অপরাধ মামলারও খতিয়ান তুলে ধরেছেন দীপ্সিতা। তিনি জানিয়েছেন, দক্ষিণ দিল্লির বসন্ত কুঞ্জ থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। উত্তর দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানাতেও এফআইআর রয়েছে। একটিতে মামলাকারীকে ধাক্কা, হুমকি দেওয়ার অভিযোগ, অন্যটিতে করোনার সময় সরকার বিরোধী আন্দোলনে যুক্ত থাকার অভিযোগ। মোট দু'টি অপরাধ মামলা রয়েছে দীপ্সিতার বিরুদ্ধে।

দীপ্সিতার সম্পত্তির খতিয়ান-

  • অস্থাবর- ৪ লক্ষ ৯৯ হাজার ৮৯ টাকা
  • স্থাবর- নেই
  • ঋণ- নেই

আরও পড়ুন: LokSabha Election 2024: 'বিজেপির হাত শক্তিশালী করবে বলে...', ভিডিওর অংশ তুলে অধীরকে নিশানা অভিষেকের

হলফনামায় বিশদে শিক্ষাগত যোগ্যতার উল্লেখও করেছেন দীপ্সিতা। তিনি জানিয়েছেন, ২০০৮ সালে মাধ্যমিক পাশ করেন তিনি। ২০১০ সালে উচ্চমাধ্যমিক। ২০১৩ সালে বিজ্ঞান বিভাগে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। ২০১৫ সালে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১৯ সালে JNU থেকে ফিলোজফিতেও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন দীপ্সিতা।

এর আগে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও প্রার্থী হন দীপ্সিতা। সেবার বালিতে তাঁকে প্রার্থী করেছিল CPM. এবার সরাসরি লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। তবে দীপ্সিতার প্রতিপক্ষ যে কল্যাণ, তিনি দুঁদে আইনজীবী এবং অভিজ্ঞ রাজনীতিক হিসেবে পরিচিত। ২০০৯ সাল থেকে লাগাতার শ্রীরামপুর আসনটি থেকে জিতে সাংসদ তিনি। এবারে সেখানে তাঁকে টেক্কা দিতে প্রস্তুত বাম শিবিরের যুবনেত্রী। নির্বাচনী প্রচারে ইতিমধ্যেই দু’জনের মধ্যে বাগযুদ্ধ শোনা গিয়েছে। কল্যাণকে ‘মিস্টার ইন্ডিয়া’ বলে কটাক্ষ করেন দীপ্সিতা, পাল্টা দীপ্সিতাকে ‘মিস ইউনিভার্স’ বলে কটাক্ষ করেন কল্যাণ। ভোটবাক্সে কে কাকে টেক্কা দেন, তা বোঝা যাবে আগামী ৪ জুন, ফলঘোষণার পরই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget