এক্সপ্লোর

Panchayat Elections 2023: ‘এই ভাইপোকেও ভরসা করা যায় না’, মহারাষ্ট্রের অজিতের সঙ্গে অভিষেকের তুলনা সেলিমের

Mohammed Salim: মহারাষ্ট্রের পরিস্থিতির সঙ্গে তুলনা টেনেই তৃণমূল এবং বিশেষ করে অভিষেককে মঙ্গলবার নিশানা করেন সেলিম। 

অর্ণব মুখোপাধ্যায়, বিটন চক্রবর্তী: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। সেই আবহেই নাম না করে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তীব্র কটাক্ষ করলেন CPM-এর সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Salim)। মহারাষ্ট্রের সঙ্গে তুলনা টেনে দাবি করেন, অজিত পওয়ারকে (Ajit Pawar) যে ভূমিকায় দেখা গেল, একদিনন 'ভাইপো' ওই ভূমিকা পালন করবেন। যদিও তাঁর এই মন্তব্যে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। সেলিম শূন্য পাওয়া দলের নেতা বলে পাল্টা তাঁকে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে মহরাষ্ট্রের রাজনীতিতে ফের নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। NCP-তে ভাঙন ধরিয়ে BJP নেতৃত্বাধীন জোটের ছত্রছায়ায় গিয়ে উঠেছেন শরদ পওয়ারের ভাইপো অজিত পওয়ার। একই দিনে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন তিনি। সংখ্যাগরিষ্ঠ NCP বিধায়কের সমর্থন রয়েছে বলেও দাবি করেছেন। জাতীয় রাজনীতির এই পরিস্থিতির সঙ্গে তুলনা টেনেই তৃণমূল এবং বিশেষ করে অভিষেককে মঙ্গলবার নিশানা করেন সেলিম। 

সিপিএমের রাজ্য সম্পাদক সেলিম মঙ্গলবার কটাক্ষ ছুড়ে দেন অভিষেকের উদ্দেশে। তাঁর বক্তব্য ছিল, "ঠিক যে ভাবে শরদ পওয়ারের ভাইপো অজিত পওয়ার তার ভূমিকা দেখাল, যেভাবে রাজীব গাঁধীর ভাইপো বরুণ গাঁধী দেখিয়েছে, সেই জায়গা থেকে এই ভাইপোর উপরও ভরসা করা যায় না। একদিন এই ভাইপোও ওরকম ভূমিকা নেবে।"

আরও পড়ুন: Mamata Banerjee Operation : হাঁটুতে করতে হবে অস্ত্রোপচার, SSKM-এ ভর্তি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

সেলিমের কটাক্ষকে যদিও গুরুত্ব দিতে নারাজ কুণাল। পাল্টা তিনি বলেন, "ওঁকে তো কেউ ভরসা করতে বলেননি! মহম্মদ সেলিম একটা শূন্য পাওয়া দলের নেতা। শূন্য, শূন্য। কংগ্রেস, আইএসএফ-এর সঙ্গে হাত মেলানোর পর শূন্য। শূন্য পাওয়া দলের একজন নেতা প্রলাপ বকবেন, তার উত্তর দিতে হবে?"

এমনিতে রাজনীতিতে কখন কী ঘটে যায়, তার ভবিষ্যদ্বাণী করার ক্ষমতা নেই কারও। বিগত কয়েক বছরে এই অনিশ্চয়তা আরও বেড়েছে বই কমেনি। যে  অজিতের সঙ্গে অভিষেকের তুলনা করেছেন সেলিম, তিনি এর আগে ২০১৯ সালেও শরদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। সে যাত্রায় ভাইপোকে শরদ পথে আনতে সক্ষম হলেও, এবার তা সম্ভব হয়নি। তবে অজিতের সঙ্গে অভিষেকের তুলনা সেলিম করেছেন বটে, এখনও পর্যন্ত তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একনিষ্ঠই থেকেছেন অভিষেক। পঞ্চায়েত নির্বাচনের প্রচারেও বার বার তাঁকে বলতে শোনা গিয়েছে যে, যতদিন রাজনীতি করবেন, মমতার নেতৃত্বেই করবেন।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget