এক্সপ্লোর

Panchayat Election 2023: সিপিএম প্রার্থীর সই জাল করে মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ দেখান দলের কর্মীদের

বিডিও-র দাবি, অভিযোগ ভিত্তিহীন। মনোনয়ন প্রত্যাহার প্রক্রিয়ার সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষিত আছে। প্রশাসনিক বক্তব্যকে স্বাগত জানিয়েছে তৃণমূল। 

পশ্চিম বর্ধমান: সিপিএম প্রার্থীর সই জাল করে মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে। প্রতিবাদে গতকাল বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান সিপিএম কর্মীরা। সিপিএমের রানিগঞ্জ এরিয়া কমিটির সম্পাদকের অভিযোগ, রানিগঞ্জের টিরাট পঞ্চায়েত সমিতির আসনে তাদের প্রার্থী বিকাশ মাজির সই জাল করে তাঁর মনোনয়ন প্রত্যাহার দেখানো হয়েছে। মনোনয়ন প্রত্যাহারের দিন বাম প্রার্থী বিডিও অফিসে উপস্থিত ছিলেন না, তিনি কোনও সইও করেননি। কে এই কাজ করল, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও বাম প্রার্থীকে ভোটে লড়ার অনুমতি দেওয়ার জন্য বিডিও-র কাছে আর্জি জানিয়েছে সিপিএম। বিডিও-র দাবি, অভিযোগ ভিত্তিহীন। মনোনয়ন প্রত্যাহার প্রক্রিয়ার সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষিত আছে। প্রশাসনিক বক্তব্যকে স্বাগত জানিয়েছে তৃণমূল। 

অন্যদিকে আজই হাইকোর্টে পরিসংখ্যান-সহ হলফনামা পেশ করেছে রাজ্য নির্বাচন কমিশন। সেখানে জানানো হয়েছে, ২০১৮-র তুলনায় মনোনয়ন প্রত্যাহারের হার এবার অনেক কম। ২০১৮-য় ১ লক্ষ ৩৩ হাজার ৬৭৩টি বৈধ মনোনয়নের মধ্যে ২৩ হাজার ৬১৯টি মনোনয়ন প্রত্যাহার করা হয়েছিল। শতাংশের হিসাবে প্রত্যাহারের হার ছিল ১৭.৬৬ শতাংশ। ২০২৩-এ ২ লক্ষ ২৮ হাজার ১৫৮টি বৈধ মনোনয়নের মধ্যে ২০ হাজার ৬১২টি প্রত্যাহার করা হয়েছে। শতাংশের হিসাবে প্রত্যাহারের হার ৯.০৩ শতাংশ। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা নিজে স্বাক্ষর করে হাইকোর্টে জমা দিলেন হলফনামা। 

মনোনয়ন পর্বে রাজ্য নির্বাচন কমিশন ৭৫৪টি অভিযোগ পেয়েছে, প্রত্যেকটির ক্ষেত্রেই পদক্ষেপ করা হয়েছে। অতীতের ঘটনা, বর্তমান পরিস্থিতি, ভোটার সংখ্যার ওপর ভিত্তি করে স্পর্শকাতর এলাকা শনাক্ত করা হচ্ছে। হলফনামায় জানাল কমিশন। এই মর্মে জেলাশাসক, পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে, উল্লেখ হলফনামায়। পুলিশের তরফে বসানো সিসিটিভি ক্যামেরার লিঙ্ক চাওয়া হয়েছে কমিশনের তরফে। কমিশন সেই লিঙ্কের সূত্র ধরে  ফুটেজ দেখবে, রেকর্ড করবে, সব ফুটেজ সংরক্ষণ করা হবে এবং কমিশন নিজের হেফাজতে রাখবে, জানাল রাজ্য নির্বাচন কমিশন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget