এক্সপ্লোর

Arvind Kejriwal: হাতে নয়, ভাতে মারতে হবে স্বামীকে, হঠাৎ মহিলাদের কেন এমন পরামর্শ কেজরিওয়ালের?

Lok Sabha Elections 2024: ২০২৪-'২৫ সালের দিল্লি বাজেটে ১৮ ঊর্ধ্ব সব মহিলাদের মাসিক ১০০০ টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেজরিওয়াল সরকার।

নয়াদিল্লি: বাংলার 'লক্ষ্মীর ভাণ্ডারে'র অনুকরণে দিল্লিতে মহিলাদের জন্য মাসিক ভাতার প্রকল্প এনেছে অরবিন্দ কেজরিওয়াল সরকার। সেই প্রকল্প নিয়ে কথা বলতে গিয়ে মহিলাদের বিশেষ বার্তা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান কেজরিওয়াল। স্বামী মোদির নাম জপে চললে, স্ত্রীদের স্বামীকে খেতে না দেওয়ার পরামর্শ দিলেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনে BJP-কে ঠেকাতে এই পরামর্শ শোনা গেল তাঁর মুখে। (Arvind Kejriwal)

২০২৪-'২৫ সালের দিল্লি বাজেটে ১৮ ঊর্ধ্ব সব মহিলাদের মাসিক ১০০০ টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেজরিওয়াল সরকার। শনিবার সেই নিয়ে বিশেষ অনুষ্ঠানে যোগ দেন কেজরিওয়াল, যেখানে দিল্লির মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানেই মহিলাদের BJP-র মোকাবিলা করার শলা-পরামর্শ দেন তিনি। (Lok Sabha Elections 2024)

ওই অনুষ্ঠানে উপস্থিত মহিলাদের উদ্দেশে কেজরিওয়াল বলেন, "এই বাজেটে মহিলাদের হাত শক্ত করতে বড় প্রকল্প এনেছি আমরা। এতদিন নারীর ক্ষমতায়নের নামে জালিয়াতি চলেছে। দলের এক মহিলাকে কিছু দায়িত্ব দিয়ে নারীর ক্ষমতায়নের দাবি করত রাজনৈতিক দলগুলি। আমি এবার থেকে প্রতি মাসে মহিলাদের ব্যাগে ১০০০ টাকা করে দেব। খালি হাতে নারীর ক্ষমতায়ন হয় না। এক পরিবারে যদি তিন জন মহিলা সদস্য থাকেন, তিন জনই এই প্রকল্পের সুবিধা পাবেন। এই প্রকল্পের সূচনার পর, দিল্লির সাতটি আসনই কেজরিওয়ালের বলে শোনা যাচ্ছে।"

আরও পড়ুন: Election Commission: নির্ঘণ্ট প্রকাশের আগেই ইস্তফা নির্বাচন কমিশনারের, এবার কী পদক্ষেপ সরকারের?

কিন্তু নিশ্চিন্ত হয়ে ঘরে বসে থাকলে হবে না, BJP-কে রুখতে মহিলাদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে বলে জানান কেজরিওয়াল। তাঁর কথায়, "কেজরিওয়াল আসন পাচ্ছেন ধরে নিয়ে বসে থাকবেন না যেন! ওরা বদমায়েশ। EVM-এ কিছু ঘটাতেই পারে। কিন্তু তাতে ১০ শতাংশ ভোটও যদি এদিক ওদিক হয়, ২০ শতাংশ বেশি ভোটের জন্য কাজ করতে হবে। যারা আপনাদের জন্য কাজ করছে, তাদের ভোট দেওয়ার জন্য স্বামী, বাবা, ভাইকে রাজি করানোর দায়িত্ব আপনাদের। স্বামী যদি সারাক্ষণ মোদি মোদি করে, রাতে খেতে দেবেন না। মাথার দিব্যি দিন। এর পর স্ত্রীর কথা না শুনে উপায় থাকবে না।

যে সমস্ত মহিলা BJP-র সমর্থক, তাঁদেরও মন ফেরাতে হবে বলে বার্তা দেন কেজরিওয়াল। তাঁর বক্তব্য, "BJP-কে সমর্থন করেন যে মহিলারা, তাঁদের বোঝান যে, দাদা কেজরিওয়ালই পাশে থাকবেন। বোঝান যে আমি বিনামূল্যে বিদ্যুৎ দিচ্ছি, বাসের ভাড়া দিতে হচ্ছে না, আবার মাসে মাসে ১০০০ টাকা করেও দিচ্ছি। BJP কী করেছে ওঁদের জন্য? তাহলে কেন BJP-কে ভোট দেবেন? এবার কেজরিওয়ালকে ভোট দিন।"

এখনও পর্যন্ত দিন ক্ষণ ঘোষণা না হলেও, আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। প্রচারে নেমে পড়েছে সব দলই। দিল্লিতে নিজেদের শাসন কায়েম রাখতে চেষ্টায় ত্রুটি রাখছে না আম আদমি পার্টিও। বিশেষ করে মহিলাদের পাশে পাওয়ার চেষ্টায় রয়েছে তারা। সেই আবহেই এমন পরামর্শ দিলেন কেজরিওয়াল। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget