এক্সপ্লোর

Arvind Kejriwal ED Custody: ফের ইডি হেফাজতে কেজরিওয়াল! এবার কতদিন?

Delhi Liquor Policy: ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে থাকবেন তিনি।

নয়াদিল্লি: দিল্লি আবগারি মামলায় (Delhi liquor policy Scam) আর্থিক তছরুপ সংক্রান্ত অভিযোগে ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal ED custody) ইডি হেফাজত আরও ৪ দিন বাড়ল। এর আগে সাত দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। এদিন ফের আদালত তাঁকে আরও চার দিনের ED হেফাজতের নির্দেশ দেয়। ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে থাকবেন তিনি।

আগের ইডি হেফাজতের মেয়াদ শেষে আজ তাঁকে দিল্লির রাউস অ্য়াভিনিউ আদালতে পেশ করা হয়। সেখানেই স্পেশাল সিবিআই বিচারক কাভেরী বাজওয়া আরও চার দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

গতকাল দিল্লি হাইকোর্টেও (Delhi High Court) কোনওরকম স্বস্তি পাননি কেজরিওয়াল। তবে গ্রেফতারি ও হেফাজত নিয়ে তাঁর করা আবেদনের ভিত্তিতে নোটিশ জারি করা হয়েছে।

ANI-সূত্রের খবর, কেজরিওয়ালের স্ত্রীর একটি মোবাইল ফোন থেকে যা তথ্য পাওয়া গিয়েছে সেটি বাছাই ও বিশ্লেষণ করা হচ্ছে।  এছাড়া আরও কিছু ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছিল, যেগুলি থেকে এখনও কোনও তথ্য বের করা হয়নি। ইডির দাবি কেজরিওয়াল জানিয়েছেন তিনি তাঁর আইনজীবীর সঙ্গে পরামর্শ করে লগইন আইডি বা পাসওয়ার্ড দেবেন। সেই কারণেই কেজরিওয়ালকে ফের হেফাজতে চায় ইডি। সওয়াল জবাবের পরে অরবিন্দ কেজরিওয়ালকে ফের ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতের (ED Custody) নির্দেশ দেওয়া হয়।

এদিন সওয়াল জবাবের সময় তাঁর গ্রেফতারি নিয়ে আদালতের সামনে একাধিক প্রশ্ন রাখেন খোদ অরবিন্দ কেজরিওয়াল। এএনআই সূত্রের খবর, নির্দিষ্ট তথ্য তুলে ধরে কেজরিওয়াল প্রশ্ন করেছিলেন ওই কয়েকটি বক্তব্যের ভিত্তিতে তাঁর মতো একজন মুখ্যমন্ত্রীকে আদৌও গ্রেফতার করা যায় কিনা।

বেশ কিছুদিন আগে জিজ্ঞাসাবাদের পরে দিল্লি আবগারি মামলায় (Delhi Excise policy) গ্রেফতার করা হয় অরবিন্দ কেজরিওয়ালকে। তার আগে এই মামলায় একাধিকবার সমন পাঠালেও এড়িয়ে গিয়েছিলেন কেজরিওয়াল। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় এর আগে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, আপ নেতা সত্যেন্দ্র জৈন, আপ-এর রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংহ গ্রেফতার হয়েছেন।

আরও পড়ুন: প্রচারে বেরিয়ে ঘুগনি খেলেন রচনা, বলেন 'এত ভাল ঘুগনি আমার বাড়িতেও হয় না'!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget