এক্সপ্লোর

Amit Shah Attacks Arvind Kejriwal: "অরবিন্দ কেজরিওয়াল প্রচার করলেও মানুষ শুধু আবগারি দুর্নীতির কথাই মনে করবে", কটাক্ষ অমিত শাহের

Amit Shah Attacks Arvind Kejriwal: অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন পাওয়া নিয়ে কটাক্ষ করলেন অমিত শাহ। আপ প্রধান ভোটে প্রচার করলেও মানুষ দুর্নীতির কথাই মনে করবে বলে কটাক্ষ তাঁর।

নয়াদিল্লি: দিল্লি আবগারি নীতি মামলায় (Delhi excise policy case) শুক্রবার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) অন্তর্বর্তী জামিন দিয়েছে। লোকসভা ভোটের (Loksabha Elections 2024) প্রচার করতেও তাঁর কোনও বাধা নেই বলে জানিয়েছে। আর জেল থেকে বেরিয়ে আম আদমি পার্টির কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসের মধ্যেই নিজের ফিরে আসার বার্তা দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। বিজেপির স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তাঁর লড়াই আরও ধারালো এবং শক্তিশালী হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। তারপরই তাঁর জামিন পাওয়া নিয়ে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। 

শুক্রবার পশ্চিমবঙ্গের মাজদিয়া, রামপুরহাট ও আসানসোলে বিজেপি প্রার্থীদের সমর্থনে নির্বাচনী জনসভা করতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে বেরোনোর পর বিজেপিকে যখন লোকসভা ভোটে হারিয়ে দেশের ক্ষমতা থেকে উৎখাতের চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন তখনই তাঁর জামিন পাওয়ার বিষয়টিকে নিয়ে কটাক্ষ করেন অমিত শাহ।

আম আদমি পার্টির প্রধান যে ভোটে প্রচারের অনুমতি পেয়েছেন তা নিয়ে কথা বলতে গিয়ে বর্ষীয়ান এই বিজেপি নেতা বলেন, এটা সাময়িক সময়ের জন্য জামিন। ওনাকে জুনের এক তারিখের পর আত্মসমর্পণ করতে হবে। উনি নির্বাচনের প্রচার করতে পারবেন, কিন্তু যেখানেই তিনি প্রচার করতে যাবেন সেখানকার মানুষরা শুধু আবগারি দুর্নীতির কথাই মনে করবেন। 

সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় সন্দেশখালি প্রসঙ্গেও মুখ খোলেন অমিত শাহ। এপ্রসঙ্গে বলেন, ভোট ব্যাঙ্ক রাজনীতির জন্য বছরের পর বছর ধরে মহিলাদের ধর্মের ভিত্তিতে অত্যাচার করা হয়েছে। কিন্তু, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও এই ঘটনাকে বন্ধ করার জন্য কোনও পদক্ষেপই নেয়নি। 

তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে সন্দেশখালিতে ধর্ষণের অভিযোগের বিষয়টি বিজেপির সাজানো ঘটনা। এপ্রসঙ্গে অমিত শাহ বলেন, "তৃণমূলের একটা ধরন আছে। প্রথমে তারা একটা অপরাধ করে তারপর সেটা সবার সামনে ভুল প্রমাণ করার জন্য আরও অপরাধ করে। হাইকোর্ট এবং মহিলারা কি মিথ্যা কথা বলছে? সিবিআই যে তদন্ত করছে তা কি ভুল?"

আরও পড়ুন: Suvendu Adhikari: 'গণ্ডগোলের খবর পেলে হোয়াটসঅ্যাপ করুন, কোমর ভেঙে দেব' হুঁশিয়ারি শুভেন্দুর

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget