এক্সপ্লোর

Diamond Harbour Lok Sabha Election Result 2024: রেকর্ড ভোটে জয়ী অভিষেক! 'গ্যারান্টি'তে ভরসা করল বাকি বাংলাও

Abhishek Banerjee Win: ৭ লক্ষ ১০ হাজারেরও বেশি ভোটে বিরোধীদের কার্যত উড়িয়ে জয়ী হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: এই বছরের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024 results) ডায়মন্ড হারবার লোকসভা (Balurghat vote result) আসনে জয়ী তৃণমূল। ৭ লক্ষ ১০ হাজার ৯৩০ ভোটের ব্য়বধানে বিরোধীদের কার্যত উড়িয়ে জয়ী হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Win)। তাঁর প্রাপ্ত ভোট ১০ লক্ষ ৪৮ হাজার ২৩০ ভোট। অভিষেকের নিকটতম প্রতিদ্বন্দী বিজেপির অভিজিৎ দাস (ববি)। তাঁর প্রাপ্ত ভোট ৩ লক্ষ ৩৭ হাজার ৩০০ ভোট। অনেকটা পিছনে সিপিএমের প্রতীক উর রহমান। তাঁর প্রাপ্ত ভোট ৮৬৯৫৩।

ডায়মন্ড হারবার প্রথম থেকেই হাইভোল্টেজ লোকসভা কেন্দ্র। ২০১৪ সাল থেকে এই কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বছরেই ওই কেন্দ্রে তৃণমূল তাঁকেই প্রার্থী করেছিল। এই কেন্দ্রে বিরোধীরা অনেক পরে প্রার্থী দিয়েছে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি দীর্ঘদিন ধরেই এই কেন্দ্রে প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। কিন্তু দীর্ঘ টালবাহানার পরে তাঁকে প্রার্থী করেনি আইএসএফ। অন্য একজনকে এখানে প্রার্থী করা হয়। আলাদা করে প্রার্থী দেয় বামেরা। তরুণ মুখ প্রতীক উর রহমানকে এখানে প্রার্থী করা হয়। স্থানীয় মুখ অভিজিৎ দাসকে প্রার্থী করে বিজেপি। নির্বাচনের দিন এই কেন্দ্রে ভোট-হিংসার একাধিক অভিযোগ এনেছিল বিরোধীরা। বাম ও বিজেপি একসুরেই এই কেন্দ্রে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তুমুল ভোট হিংসার অভিযোগ এনেছিল। 

ভোট গণনার দিনেও প্রবল ঝামেলা হয়। ভোটগণনা কেন্দ্র থেকে বেরিয়ে এসে বিক্ষোভ দেখাতে থাকেন খোদ বিজেপি প্রার্থী। গণনাকেন্দ্রের ভিতরে বিজেপির এজেন্টদের উপরে হামলা করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। 

এদিন সন্ধেয় সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানে তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। মমতা জানান, অভিষেক সর্বোচ্চ ভোটে জিতেছে- বৈধ ভোটে জিতেছে। সাংবাদিক বৈঠকে বিজেপিকে তুমুল আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, 'এখনও ৪-৫টি জেতা আসনে সার্টিফিকেট দিচ্ছেন না বিজেপির অবজার্ভার। আরও ৩-৪টি আসন পাব আমরা, প্রয়োজনে পুনর্গণনার আবেদন করব। নন্দীগ্রামের পুনরাবৃত্তি তমলুকে, নইলে সেখানেও হারত বিজেপি। বাংলার ওপর সবথেকে বেশি অত্যাচার করেছে বিজেপি। সিবিআই-ইডি-এনআইএ দিয়ে বাংলার ওপর অত্যাচার করেছে। বিজেপির কুৎসার জবাব দিয়েছে সন্দেশখালি। উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও হেরেছে।'  

এই লোকসভা কেন্দ্রের অধীনে রয়েছে সাতটি বিধানসভা- ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ, মেটিয়াব্রুজ

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: নির্বাচনী ফলাফলের প্রাথমিক ট্রেন্ডে শেয়ার বাজারে বিপুল ধস

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget