এক্সপ্লোর

Durgapur Money Rescue: ভোটের আগে এবার দুর্গাপুর স্টেশনে টাকার পাহাড় ! কাড়ি কাড়ি টাকা উদ্ধার, যে তথ্য উঠে এল এবার...

Durgapur Station Money Rescue : দুর্গাপুর স্টেশন থেকে মিলল কাড়ি কাড়ি টাকা ! কোথা থেকে আসছিল ওই টাকা ? জানা গিয়েছে...

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: ভোটের আগে দুর্গাপুর স্টেশন থেকে মিলল নগদ ৪৯ লক্ষ ৯৯ হাজার টাকা ! পুলিশ সূত্রে খবর , পাটনা-হাওড়াগামী জনশতাব্দী এক্সপ্রেসে আসছিল ওই টাকা। দুর্গাপুর স্টেশনে নেমে বাসে ওই টাকা নিয়ে আসার পরিকল্পনা ছিল বলে জানা গিয়েছে। ট্রেন থেকে নামা ২ সন্দেহভাজনকে আটকে তল্লাশিতে মিলেছে ওই টাকা। ধৃত ২ জনই বিহারের বাসিন্দা, খবর পুলিশ সূত্রে। 

আরও পড়ুন, খড়গপুর IIT-তে তৃতীয় বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যু ! হস্টেলের ৮ তলা থেকে...

গতকাল দুর্গাপুর স্টেশনে দুই ব্যক্তি জনশতাব্দী এক্সপ্রেসে পাটনা থেকে হাওড়া যাওয়ার  সময় দুর্গাপুর স্টেশনে নামে, বাসে যাওয়ার পরিকল্পনা ছিল বাকি রাস্তা। সেই সময়  জিআরপির  সন্দেহ হয় দুই ব্যক্তির কাছে নগদ টাকা পাওয়া যায়, টাকার পরিমাণ ৪৯.৯৯ লাখ টাকা, দুজনের কাছেই পাওয়া যায়। পুলিশের ধারণা ওই টাকাটা অবৈধভাবে নিয়ে যাচ্ছিল বিশেষ করে বর্তমানে নির্বাচনী আচরণ বিধি লংঘন করে। ধৃত দুজনকে আজ শনিবার আসানসোল জেলা আদালতে তোলা হয়। একজনের নাম গুড্ডু রায়. বয়স ২২ এবং আরেকজন হলেন তপন কুমার মিত্র বিহারের পাটনার বাসিন্দা। 

মূলত নির্বাচন কমিশনের তরফে সব এজেন্সিকে সতর্ক করা হয়েছিল, যে সব বড় আর্থিক লেনদেনের দিকে নজর রাখতে হবে। এরপরেই গত কয়েকদিন ধরেই বিপুল অঙ্কের টাকা উদ্ধারের ঘটনা ঘটে চলেছে। সম্প্রতি  চিনারপার্কে অ্য়াপ-ক্য়াবে উদ্ধার হয় নগদ ২৫ লক্ষ টাকা। গোপন সূত্রে খবর পেয়েই  তক্কে তক্কে ছিল বিধাননগর থানার পুলিশ। শিয়ালদহ থেকে গাড়িটি আটক করা হয়েছিল। তখব গাড়ির ভেতরে সুরেশ ঠাকুরের পরিবারের সদস্যরাও ছিলেন বলে খবর। সুরেশ ঠাকুর কি গুজরাত থেকে তিনি নিয়ে এসেছিলেন ? নাকি এখানে কেউ তাঁকে টাকা দিয়েছিল যে গুজরাতে কাউকে দেওয়ার জন্য় ? উঠেছে নানা প্রশ্ন। সুরেশ ঠাকুরকে ইতিমধ্যেই আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। 

কিছু দিন আগেই কলকাতা ও উত্তরবঙ্গে ইডির অভিযানে উদ্ধার করা হয়েছিল ১ কোটি টাকা মূল্যের সোনা ও সোনার কয়েন। ভুয়ো কলসেন্টার মামলার তদন্তে সম্প্রতি কলকাতার একাধিক জায়গা ও শিলিগুড়িতে অভিযান চালিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। ইডি সূত্রে খবর, ওই অভিযানেই ১ কোটি টাকা মূল্যের সোনা ও সোনার কয়েন উদ্ধার হয়েছে। এছাড়াও ১৫ লক্ষ টাকার ক্রিপ্টোকারেন্সি, ১০ লক্ষ নগদ উদ্ধার হয়েছে। ১৫টি মোবাইল ফোন ও প্রচুর ডিজিটাল নথি বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget