এক্সপ্লোর

Election 2024:'এরা আমাদের ভাগাভাগি করবে, সংখ্যালঘুদের ডিটেনশন সেন্টারের ভয় দেখাবে', তৃণমূলকে তোপ শুভেন্দুর

Suvendu Adhikari:মারগঞ্জের নির্বাচনী জনসভা থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে এবার বিভেদের রাজনীতির অভিযোগে তোপ দাগলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।

কুমারগঞ্জ: 'এরা কিছুদিন আগে বলল জাতভিত্তিক জনগণনা করব। মানে আমাদের ভাগাভাগি করবে। আর সংখ্যালঘুদের ডিটেনশন সেন্টারের ভয় দেখাবে', কুমারগঞ্জের নির্বাচনী জনসভা (Suvendu Adhikari On Divisive Politics) থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে এবার বিভেদের রাজনীতির অভিযোগে তোপ দাগলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। '১৮টি রাজ্যে বিজেপি সরকার রয়েছে। কুমারগঞ্জ তথা গোটা দক্ষিণ দিনাজপুরের পরিযায়ী শ্রমিকেরা ভিন রাজ্যে গিয়ে উপার্জন করেন। এক জনকেও বলুন তো বিজেপি তাঁর ধর্ম দেখে তাড়িয়েছে?', প্রশ্ন ছুড়ে দেন বিরোধী দলনেতা।  

শুভেন্দুর হুঙ্কার...
নন্দীগ্রামের বিজেপি বিধায়কের বক্তব্য, তাঁর দল জাতপাত নয়, উন্নয়নের ভিত্তিতে ভোট চায়। এই প্রসঙ্গে রাজ্যের শাসকদলকে একহাত নেন তিনি। আসে সিএএ-র কথাও। শুভেন্দু বলেন, 'সিএএ হয়ে গিয়েছে দেড় মাস হল। এক জনেরও নাগরিকত্ব গিয়েছে? উত্তর হল, না। বিজেপি এগুলো করে না।' নারী, কৃষক, যুবক এবং দরিদ্রের উন্নয়নই যে নরেন্দ্র মোদি সরকারের একমাত্র লক্ষ্য, সে কথাও মনে করিয়ে দেন বিরোধী দলনেতা। এর পর আশ্বাস, 'বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার হবে অন্নপূর্ণা ভাণ্ডার। বিজেপি ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডারে ৩ হাজার টাকা করে পাওয়া যাবে। বার্ধক্য থেকে কিষাণ ভাতাও বাড়িয়ে ৩ হাজার করবে বিজেপি। বিজেপি ক্ষমতায় এলে মেধার ভিত্তিতে চাকরি, প্রতি বছর এসএসসি পরীক্ষাও নেওয়া হবে।' 

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় নিয়ে...
কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এদিন যে রায় দিয়েছে, তার প্রসঙ্গ তুলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বিঁধতে ছাড়েননি শুভেন্দু। বলেন, 'মুখ্যমন্ত্রীকে এবার প্রাক্তন করে ছাড়ব। চোরেদের বৈধ করেছিল রাজ্য মন্ত্রিসভা। ২০২২ সালের ৫ মে, মন্ত্রিসভার বৈঠকে থাকাদের হেফাজতে নিতে হবে।' প্রসঙ্গ, ভোটের মধ্যেই নিয়োগ দুর্নীতি নিয়ে বড় ধাক্কা খেল রাজ্য। সোমবার ২৫ হাজার ৭৫৩জনের চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট। '২০১৬-র সমস্ত নিয়োগই অবৈধ', নির্দেশে জানাল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের। মেয়াদ উত্তীর্ণদের ৪ সপ্তাহের মধ্য়ে বেতন ফেরতের নির্দেশও দিয়েছে ডিভিশন বেঞ্চ। পাশাপাশি তদন্ত চালিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে। অন্য দিকে নতুন করে  নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এসএসসিকে, এও বলা হয়েছে রায়ে। 

 

আরও পড়ুন:'এই অর্ডার বেআইনি অর্ডার, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করছি', চাকুলিয়ায় চ্যালেঞ্জ মমতার

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget