এক্সপ্লোর

West Bengal Election : বড় খবর! বিকেল ৪ টের পরই এই ৩ জেলায় ভয়ঙ্কর অশান্তির আশঙ্কা, হাই অ্যালার্ট কেন্দ্রীয় বাহিনীকে

সূত্রের খবর, বিকেল ৪ টের পরই রাজ্যের তিনটি জেলায় সক্রিয় হয়ে উঠতে পারে দুষ্কৃতীরা। মাথাচাড়া দিতে পারে দৌরাত্ম্য।

রুমা পাল, কলকাতা : প্রথম দফার ভোটের অধিকাংশ সময়ই অতিক্রান্ত। ধীরে ধীরে শেষের দিকে এগোচ্ছে ভোটগ্রহণের সময়। ঠিক এমন সময়ই কমিশন মারফৎ জানা যাচ্ছে মারাত্মক খবর। সূত্রের খবর, বিকেল ৪ টের পরই রাজ্যের তিনটি জেলায় সক্রিয় হয়ে উঠতে পারে দুষ্কৃতীরা। মাথাচাড়া দিতে পারে দৌরাত্ম্য। হতে পারে বুথ জ্যাম সহ নানা অনৈতিক কাজ। খবর পেয়েই সতর্ক করল কমিশন। 

 দৌরাত্ম্য আটকাতে তৈরি বাহিনীও

কমিশন সূত্রে খবর, মুর্শিদাবাদ, কোচবিহার, বীরভূম, এই তিন জেলায়, বিকেল চারটের পর ঝামেলার আশঙ্কা বাড়ছে। মনে করা হচ্ছে, এলাকার দুষ্কৃতীরা বুথ জ্যামিং করতে এলাকা দখল নিতে পারে। খবর পেয়ে এখন থেকে কেন্দ্রীয় বাহিনীকে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।  বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কমিশন। ভোটের শেষ লগ্নে পরিস্থিতি যাতে হাতের বাইরে না-চলে যায়, বারবার সতর্ক করছে কমিশন। যে কোনও রকম দৌরাত্ম্য আটকাতে তৈরি বাহিনীও।                    

কোচবিহারে সকালে কী ঘটেছে 

 মাথাভাঙার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ তোলে তৃণমূল। তৃণমূল প্রার্থী সাবলু বর্মনের অভিযোগ, সকাল থেকে কোচবিহার টি এস্টেটের বাসিন্দাদের টাকা বিলি করছিলেন নিশীথ প্রামাণিক। পরবর্তীকালে তৃণমূল প্রার্থীর নেতৃত্বে নিশীথ প্রামাণিককে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুললেন নিশীথ প্রামাণিক। 

অন্যদিকে, তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের ২৩৭ নম্বর ও ২৩৮ নম্বর বুথের কিছুটা দূরে রাস্তা জ্যামিং করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ পেয়েই শুরু হল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর অভিযান। কার্যত লাঠি উঁচিয়ে তাড়া করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। 

মুর্শিদাবাদ সকালে কী ঘটেছে 

প্রথম দফায় মুর্শিদাবাদ আগাগোড়াই ছিল উত্তপ্ত। ভোটের আগের রাতে নওদার তৃণমূল প্রার্থী সাহিনা মুমতাজকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে হুমায়ুন কবীরের দল আম জনতা উন্নয়ন পার্টির বিরুদ্ধে। প্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সামনেই রণক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদের নওদা। কেন্দ্রীয় বাহিনীর সামনে লাঠি নিয়ে ভাঙচুর করা হয় হুমায়ুন কবীরের কনভয়ের গাড়ির কাচ। আক্রান্ত হন আমজনতা উন্নয়ন পার্টির এক কর্মী। পাল্টা তৃণমূল কর্মীদের উদ্দেশে লাঠি হাতে তেড়ে যান হুমায়ুন কবীরের অনুগামীরা। চলে ইটবৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় কেন্দ্রীয় বাহিনীকে।  

বীরভূমে সকাল থেকে কী ঘটেছে

রামপুরহাটের দেখুরিয়া গ্রামে, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তোলে তৃণমূল। রামপুরহাটের তৃণমূল প্রার্থী আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অভিযোগ, ১০০ মিটারের বাইরে থাকা সত্ত্বও, ভোটারদের তাড়িয়ে দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা।
অন্যদিকে, রামপুরহাটের গোপালপুর মোড়ে বেআইনি জমায়েত সরিয়ে দিয়ে কাজে লেগে পড়ে কেন্দ্রীয় বাহিনী। ভোটদান প্রক্রিয়া শুরু হতেই, বীরভূমের একাধিক বুথে খারাপ হয়ে যায় EVM মেশিন। যার জেরে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ প্রক্রিয়া। সিউড়ির ১৩৫ নম্বর ও ১৫৯ নম্বর বুথে খারাপ হয়ে যায় EVM মেশিন। সেইসঙ্গে বোলপুর বিধানসভার ১৬১ নম্বর বুথেও দীর্ঘক্ষণ EVM মেশিন খারাপ হয়ে যাওয়ায় বেশ কিছুক্ষণের জন্য বন্ধ থাকে ভোটগ্রহণ প্রক্রিয়া। ভোটারদের মধ্যে উত্তেজনা তৈরি হলে, SDPO রিকি আগরওয়ালের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী আসে ঘটনাস্থলে।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget