এক্সপ্লোর

West Bengal Election : EVM-এ টেপ! ক্যামেরা বন্ধ ! দুপুর ১ টা পর্যন্ত ১ টি দলকেই ভোট...ফলতায় ভয়ঙ্কর কাণ্ড কমিশনের নজরে

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের একাধিক বুথে ইভিএম কারচুপি-সহ নানা অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। সেই অনুসারে মাঠে নেমে স্ক্রুটিনি করতে গিয়ে ধরা পড়েছে চাঞ্চল্যকর তথ্য। 

রুমা পাল, কলকাতা : ভোটপর্ব ( West Bengal Election 2026 ) শেষ।  এবার ফলের অপেক্ষা।  তার আগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা কেন্দ্রের ২৩টা বুথে পুনর্নির্বাচন দাবি করেছে বিজেপি। তাঁর নির্দেশেই স্ক্রুটিনির কাজ তদারকির জন্য সোজা ডায়মন্ড হারবারে পৌঁছলেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। যার প্রেক্ষিতে তৎপর খোদ মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের একাধিক বুথে ইভিএম কারচুপি-সহ নানা অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। সেই অনুসারে মাঠে নেমে স্ক্রুটিনি করতে গিয়ে ধরা পড়েছে চাঞ্চল্যকর তথ্য। 

জানা গিয়েছে, ফলতার একাধিক বুথে বন্ধই করে দেওয়া হয়েছিল একাধিক ক্যামেরা! ফলতার ভোট নিয়ে স্ক্রুটিনিতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, সেদিন  নেটওয়ার্কের সমস্যার জন্য কন্ট্রোল রুমে সেই তথ্য আসেনি। প্রিসাইডিং অফিসার বেলা একটা নাগাদ তথ্য দিয়ে জানান, 'টেপ রিভুমড' ! তার মধ্যে ৫৮% ভোট হয়ে গেছিল। অর্থাৎ চাঞ্চল্যকর ঘটনা হল, EVM-এ টেপ লাগানো ছিল। দুপুর ১টা পর্যন্ত শুধু একটি দলকেই ভোট দেওয়া ছাড়া উপায়ই ছিল না। ইভিএমে 'টেপ লাগানো থাকায় একটি দল ছাড়া কাউকে ভোট দেওয়ার উপায় ছিল না' । আর সে সময় ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছিল। আর সেই সময়কমিশনে খবর দেওয়াই যায়নি নেটওয়ার্কে সমস্যা ছিল বলে ! 

ফলতার অনেকগুলি বুথে এমন কাণ্ডের জন্য পুনর্নির্বাচন চেয়ে রিপোর্ট গিয়েছে কমিশনে। আরও চাঞ্চল্যকর বিষয় হল, ফলতায় ৩০টি বুথে ১০০% ভোট পড়েছে। সেই ৩০টি বুথে পুনর্নির্বাচন চেয়ে রিপোর্ট জমা পড়েছে কমিশনে, খবর সূত্রের। সূত্রের খবর শুধুফলতা নয়, ডায়মন্ড হারবারের ৪টি বুথেও পুনর্নির্বাচন চেয়ে রিপোর্ট গিয়েছে কমিশনে। মগরাহাট পশ্চিমের ১১টি বুথে পুনর্নির্বাচন চেয়ে রিপোর্ট গিয়েছে কমিশনে।  

মুখ্য নির্বাচন কমিশনারের নির্দেশ পেয়েই ডায়মন্ড হারবারে পৌঁছন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটির স্ট্রং রুমে ঢোকেন তিনি। এখানে ফলতা, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, কুলপি, রায়দিঘী ও মন্দিরবাজার বিধানসভা কেন্দ্রের EVM গুলি রয়েছে। সেখানে নিজে বসে থেকে গোটা স্ক্রুটিনি পর্বে নজরদারি করেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। এদিন সুব্রত গুপ্ত আসার আগে স্ট্রংরুমে পৌঁছে যান ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। বিশেষ পর্যবেক্ষকের আসার খবর পেয়ে সেখানে পৌঁছে যান বিজেপি প্রার্থীও। এখন কতগুলি সিটে রি-পোল হয় , সেটাই দেখার। 

আরও পড়ুন : ভোট মিটতেই বড় ধাক্কা ! বেড়ে গেল রান্নার গ্যাসের দাম, কত হল কলকাতায় ?  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Indranil Khan on Har Ghar Tiranga | জাতীয় পতাকা হাতে বেহালার বুকে ইন্দ্রনীলের নেতৃত্বে তিরঙ্গা যাত্রা
Dilip Ghosh: 'আপনারা সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন', নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ ঘোষ
Aniket Mahato on Nirmal Ghosh: 'সিবিআই ২ বছর ধরে এরকম অপদার্থতার পরিচয় দিল কেন?' নির্মল ঘোষের গ্রেফতারির পর অনিকেত
Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget