এক্সপ্লোর

Election 2024: কোথাও 'ভুয়ো ভোটার', কোথাও আবার হাতেনাতে ধৃত 'ভুয়ো এজেন্ট'! শেষপর্বেও অভিযোগ ভূরি ভূরি

Fake Voters And Fake Agent:কোথাও 'ভুয়ো ভোটার', কোথাও আবার 'এজেন্ট'-ই ভুয়ো। দেখা মিলল বহিরাগতদেরও। সপ্তম দফার ভোটেও এমনই নানা ঘটনার ঘনঘটা বঙ্গে। 

কলকাতা: কোথাও 'ভুয়ো ভোটার (Fake Voter Identified)', কোথাও আবার 'এজেন্ট'-ই ভুয়ো (Fake Agent Identified)। দেখা মিলল বহিরাগতদেরও। সপ্তম দফার ভোটেও (Elections 2024 Phase 7) এমনই নানা ঘটনার ঘনঘটা বঙ্গে। 

কোথায় কী?
বরানগরের রবীন্দ্র ভবনের কথাই ধরা যাক। সেখানে এদিন এক ভুয়ো ভোটারকে তাড়া করেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। ইএম বাইপাসে আবার বহিরাগতদের তাড়া করার খবর শোনা যায়। তাড়া করেন কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীকে। এখানেই শেষ নয়। বেলা একটু গড়াতেই, পিকনিক গার্ডেনে বুথের ভিতর হাতেনাতে ভুয়ো এজেন্ট ধরার অভিযোগ করেন কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী সায়রা হালিম। তার আগেই অবশ্য ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ঘটনার কথা সংবাদমাধ্যমে তোলপাড় ফেলেছে। সেখানকার সিপিএম প্রার্থী প্রতীক-উর রহমান অভিযোগ করেন,  স্থানীয় তৃণমূল নেতাই সিপিএম এজেন্ট সেজে বুথে বসেছেন। ঘটনাটি ঘটেছে আটকৃষ্ণ রামপুর গ্রামের ঘটনা। সিপিএম প্রার্থীর অভিযোগ, তাঁর এজেন্ট সোমনাথ বাগ গতকাল আক্রান্ত হন। সেই কারণে আজ সকালে বুথে আসতে দেরি হয়। সেই সুযোগে সিপিএমের এজেন্ট সেজে বুথে বসে পড়েন স্থানীয় তৃণমূল নেতা বিশ্বনাথ নস্কর। নির্বাচন কমিশনে বিষয়টি জানান প্রতীক-উর। সব জেনেও প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছেন সিপিএম প্রার্থী। 

অভিযোগ...
বরানগর উপনির্বাচনে বিজেপির প্রার্থী সজল ঘোষ অভিযোগ করেন, 'ভুয়ো ভোটার। বাইরে থেকে ভোট দিতে এসেছে। আমি হাতেনাতে ধরেছি। যদি একে ছাড়া হয়, যারা রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ করব।' কিইউআরটি তলবের দাবিও জানাতে শোনা যায় সজল ঘোষকে। পিকনিক গার্ডেনের ২৬৬ নম্বর বুথে কার্যত এক ছবি দেখা যায়, তবে এখানে ভুয়ো ভোটারের পিছনে তাড়া করতে দেখা যায় সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমকে।  কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনীর সাফাই, কাগজপত্র দেখা হয়নি। ওই ব্যক্তি ভিতরে ঢুকে এসেছিল। ডায়মন্ড হারবারে আবার শোনা যায়, সিপিএমের এজেন্টই ভুয়ো। সিপিএম প্রার্থী প্রতীক-উর রহমানের অভিযোগ ছিল, তাঁর এজেন্টকে মারধর করে তাঁর কাছ থেকে সই করা স্লিপ কেড়ে নেওয়া হয়।  সেই স্লিপ নিয়েই ২৭১ নম্বর বুথে সিপিএমের এজেন্ট সেজে বসে পড়েন আদতে স্থানীয় তৃণমূল নেতা। প্রতীক-উর বিষয়টি ধরেন বলে দাবি। এছাড়া ভোট শুরুর কয়েকঘণ্টার মধ্যেই বসিরহাট লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার ভুয়ো ভোটার ধরতে যান বলেও খবর। সব মিলিয়ে দিনভর, নানা প্রান্ত থেকে এই ধরনের অভিযোগ শোনা গিয়েছে।

 

আরও পড়ুন:মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ, ক্যানিংয়ে রক্তাক্ত ভোটার

   

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget