এক্সপ্লোর

Manoj Tiwary: '৫ কোটি টাকা দিতে পারিনি, তাই টিকিট পাইনি', তৃণমূল ছেড়েই বিস্ফোরক মনোজ

West Bengal Assembly Election 2026: রাজনীতিতে আসার কোনও ইচ্ছে প্রথম থেকে ছিল না মনোজ তিওয়ারির। ২০২১ এ বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন।

কলকাতা: ১৫ বছরের রাজত্বের পর অবশেষে বাংলায় তৃণমূল কংগ্রেসকে এবার আর বেছে নেয়নি জনগণ। বিধানসভা নির্বাচনে লজ্জার ফল করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দল। ২৯৪টি আসনের মধ্য়ে মাত্র ৮০টি আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। আর দলের হারের পরই মুখ খুলতে শুরু করেছেন দলেরই অনেক নেতা ও মন্ত্রীরা। এবার তৃণমূল কংগ্রেস ছাড়লেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি। শুধু বিদায় জানানো হয়, যেতে যেতে অনেক গুলো অভিযোগও করে গিয়েছেন জাতীয় দলের প্রাক্তন এই ক্রিকেটার ও বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। 

মনোজ নিজের সোশ্য়াল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, 'পাপ বাপকেও ছাড়ে না।' সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে মনোজ আরও জানিয়েছেন, 'রাজ্যে দল তৃণমূল কংগ্রেসের এমন ব্যাপক বিপর্যয়ে আমি একেবারেই অবাক হচ্ছি না। যেখানে একটা গোটা দল পুরোপুরি দুর্নীতিতে ডুবে গিয়েছে, সেখানে আর কোনও ভাবেই উন্নতির দেখা মিলবে না। কাজেই এই ফলাফল খুব স্বাভাবিক ছিল এই দলের জন্য।' তবে এর থেকেও গুরুতর একটি অভিযোগ করেছেন প্রাক্তন বাংলা ক্রিকেটার। তিনি জানিয়েছেন, 'তৃণমূল কংগ্রেসের নির্বাচনী টিকিট পেতে হলে ৫ কোটি টাকা করে দিতে হয়। শুধুমাত্র যারা মোটা টাকা খরচ করতে পারবেন তারাই টিকিট পাবেন। এবারও অন্তত ৭০ থেকে ৭২ জন প্রার্থী টিকিট পেয়েছেন ৫ কোটি টাকা করে দেওয়ার বদলে। আমাকেও এই টাকা দিতে বলা হয়েছিল। তবে আমি তাতে রাজি ছিলাম না। তাই টিকিট পাইনি।'

রাজনীতিতে আসার কোনও ইচ্ছে প্রথম থেকে ছিল না মনোজ তিওয়ারির। তিনি জানিয়েছেন, '২০১৯ সালে আমাকে লোকসভা ভোটে দাঁড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি রাজি হইনি। পরে ফের ফোন আসে আমার কাছে। ২০২১ সালে পরে শিবপুর থেকে বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলাম।'

আরও অভিযোগ জানিয়ে মনোজ জানিয়েছেন, 'হাওড়ার বিধায়ক হিসেবে আমাকে ড্রেনেজ সিস্টেমের সমস্যা মেটানোর জন্য এখানে ওখানে দৌড়েছি প্রচুর। কিন্তু কোনও জায়গা থেকে কোনও সাহায্য পাইনি। এখানে পুরসভায় দিনের পর দিন নির্বাচন না করে যাঁরা দায়িত্ব নিয়ে বসে থাকত, তাঁরা কোনও কিছুই পরোয়া করেননি।'

বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় হেরে যাওয়ার পর ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, 'নেতাদের কাছে গিয়ে ঔদ্ধত্য পায়, অহঙ্কার পায়, নেতারা কথা শুনতে না চায় নেতাদের কাছে গেলে তাঁরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, তখন মানুষ বিরক্ত হয়, অবশ্যই হয়। সিন্ডিকেট কিছুটা হয়েছিল, নো ডাউট। আমার মতো অনেকেই আছেন যাঁরা করেননি। কিন্তু আবার অনেকে আছেও হয়তো, যাঁরা করেছেন, যেটা মানুষকে বিষয়ে দিয়েছে। মানুষের কাছে একটা বিরক্তিকর ব্যাপার হয়েছিল।'

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget