এক্সপ্লোর

Dev Poll Campaign: মাটিতে বসে দুপুরের ভোজ দেবের, মেটালেন ভক্তদের আবদারও

Lok Sabha Election 2024: শুক্রবার দাসপুরে ভোট প্রচারের শেষে নিমতলা রাস মন্দিরে সাধারণ মানুষের সঙ্গে মেঝেতে বসে মধ্যাহ্নভোজন সারলেন দেব।

সোমনাথ দাস, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর: ঘাটালে জোরকদমে প্রচার চালাচ্ছেন তৃণমূলের তারকা প্রার্থী দেব। আর প্রচারের মাঝেই দেবকে দেখা গেল আর পাঁচজনের মতো মাটিতে বসে দুপুরের খাবার খেতে। শুক্রবার দাসপুরে ভোট প্রচারের শেষে নিমতলা রাস মন্দিরে সাধারণ মানুষের সঙ্গে মেঝেতে বসে মধ্যাহ্নভোজন সারলেন দেব। 

ভোট প্রচারের একাধিক কর্মসূচি ছিল দেবের। ঘাটাল লোকসভা কেন্দ্রে প্রথমে ঘাটালে প্রচার সারেন। তারপরে দাসপুরে ভোট প্রচার করেন। তারপরে দাসপুরের নিমতলা গোপাল গোবিন্দ জীউর রাস মন্দিরে সাধারণ মানুষের সঙ্গে মেঝেতে বসে দুপুরের খাবার খান ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব। কী ছিল মেনুতে? এদিন দেবের দুপুরের খাবারে মেনু ছিল নিরামিষ। ছিল আলুভাজা, বেগুনি, পোস্তবড়া, ফ্রায়েড রাইস, বাটার পনির, ভাত, ডাল, আলুপোস্ত, চাটনি, পাঁপড়, পায়েস, রাজভোগ। 

দেবকে দেখতে ভিড় উপচে পড়ে উৎসাহীদের। অটোগ্রাফের আবদার করেন কেউ, কেউ আবার সেলফি তুলতে চান। দুপুরের খাবার সেরে মন্দিরে ভক্তদের আবদারও মেটান দেব।  

দেবের রোড শো শেষ হয় ডেবরা অডিটরিয়ামে পৌঁছে। সেখানে একটি কর্মী সম্মেলন হয়। সেই সম্মেলনের মঞ্চ থেকে দেব বলেন, 'বাংলায় তৃণমূলের সংগঠন সবচেয়ে বেশি শক্তিশালী। আমাদের সংগঠনের ধারে কাছে কেউ নেই। তৃণমূলকে হারাতে পারে কেবল তৃণমূলই। ২০১৯ সালেই আমি এটা বুঝেছিলাম। সবাই পদ চায়, কর্মীরা শুধু সম্মান চায়। দলের সম্মানটাই আমাদের সবার সম্মান। ডেবরায় রাগ অভিমান ভুলে সবাই যদি এক জোট হয়ে লড়ে। আমার মনে হয় ডেবরার কেশপুরের চেয়েও বড় ব্যবধানে জেতানোর ক্ষমতা আছে।'

গতকাল দাসপুর ২ নম্বর ব্লকে প্রচার সেরেছিলেন দেব। সেখানে একাধিক গ্রামে গিয়ে প্রচার সারেন দেব। একাধিক মন্দিরে পুজো দেন। কৈজুড়িতে হরিনাম সংকীর্তণেও যোগ দিয়েছিলেন দেব। গতকালও তাঁর প্রচারে উপচে পড়েছিলেন উৎসাহীরা। তৃণমূলের কর্মী-সমর্থক যেমন ছিলেন, তেমনই দেবকে দেখতে ভিড় জমিয়েছিলেন বহু উৎসাহী ভক্তরা। গতকাল দাসপুরে দেব জানিয়েছিলেন তিনি ভোটে দাঁড়াতেন না। ঘাটাল মাস্টারপ্ল্যানের কথা ভেবে এবং মুখ্যমন্ত্রীর জন্যই ভোটে দাঁড়িয়েছিলেন বলে জানিয়েছিলেন তিনি। দ্রুত ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজও হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছিলেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: ক্যানসার আক্রান্ত রোগী, জটিল অস্ত্রোপচারে নজির পুরুলিয়া মেডিক্যালে
    

সেরা শিরোনাম

News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
Punjab Assembly Elections 2027: পঞ্জাবে বড় চমক কংগ্রেসের, পাখির চোখ বিধানসভা নির্বাচন, গুরুদায়িত্বে এবার সচিন পাইলট
পঞ্জাবে বড় চমক কংগ্রেসের, পাখির চোখ বিধানসভা নির্বাচন, গুরুদায়িত্বে এবার সচিন পাইলট

ভিডিও

TMC Leader News: মমতা সর্বভারতীয় তৃণমূলের নেতা শেখ সুফিয়ানের বাড়িতে পুলিশ | ABP Ananda
Suvendu Adhikari : 'বিধানসভাতেও CPM-তৃণমূলের বন্ধুত্ব দেখেছি', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Kunal Ghosh : 'আজ আমি নিশ্চিত যে আমাকে প্রাণে মারার চেষ্টা করছে', বললেন কুণাল ঘোষ
Kunal Ghosh News :
Sukanta Majumdar News : 'এটা পুরোটাই দুই তৃণমূলের মধ্যে লড়াই', বললেন সুকান্ত মজুমদার | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
IND vs WI: 'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
IBPS RRB Recruitment : ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, এই দিন আবেদনের লাস্ট ডেট
ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, এই দিন আবেদনের লাস্ট ডেট
Durnibar-Srijla: চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?
Boat Wreck in River: হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
Bank Strike : সোম থেকেই ৩ দিনের ব্যাঙ্ক স্ট্রাইক, আজ রবিবারও খোলা থাকছে কোন-কোন ব্যাঙ্ক ?
সোম থেকেই ৩ দিনের ব্যাঙ্ক স্ট্রাইক, আজ রবিবারও খোলা থাকছে কোন-কোন ব্যাঙ্ক ?
Big Boss Bangla: 'কেউ শুনবে না তোমার কথা, উঠে চলে যেতে পারো..', সবাইকে চমকে দিয়ে নিরঞ্জনকে ভর্ৎসনা সৌরভের! কী ঘটেছিল?
'কেউ শুনবে না তোমার কথা, উঠে চলে যেতে পারো..', সবাইকে চমকে দিয়ে নিরঞ্জনকে ভর্ৎসনা সৌরভের! কী ঘটেছিল?
Embed widget