এক্সপ্লোর

Gujarat Assembly Elections 2022: গুজরাতে বিজেপি-র বিকল্প হয়ে উঠছে আপ! ২০ শতাংশের বেশি ভোটে ভাগ বসাতে পারে তারা, মিলছে ইঙ্গিত

Gujarat ABP-CVoter opinion Poll: কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি এবং সর্বোপরি সাম্প্রতিক ঘটে যাওয়া মোরবির ঝুলন্ত সেতু বিপর্যয় খানিকটা হলেও ব্যাকফুটে ঠেলে দিয়েছে বিজেপি-কে।

আমদাবাদ: ভূমিপুত্র নরেন্দ্র মোদির হাত ধরে গুজরাতে বিগত দুই দশক ধরে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল বিজেপি (BJP)। কিন্তু ২০২২-এর বিধানসভা নির্বাচনে (Gujarat Assembly Elections 2022) তাদের কড়া টক্কর দিতে পারে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) আম আদমি পার্টি (Aam Aadmi Party)। নির্বাচনের আগে এবিপি সি-ভোটার ওপিনিয়ন পোলে অন্তত তেমনই ইঙ্গিত মিলছে। বিজেপি এবং এতকাল সেখানে তাদের প্রধান বিরোধী থাকা কংগ্রেস (Congress) আপ-কে গুরুত্ব দিতে না চাইলেও, এ বারের নির্বাচনে গুজরাতে আপ অন্তত ২০.২ শতাংশ ভোট পেতে পারে বলে মিলছে ইঙ্গিত। 

গুজরাতে ভোটের সমীকরণ বদলে দেবে আপ!

কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি এবং সর্বোপরি সাম্প্রতিক ঘটে যাওয়া মোরবির ঝুলন্ত সেতু বিপর্যয় খানিকটা হলেও ব্যাকফুটে ঠেলে দিয়েছে বিজেপি-কে। তবে এখনও পর্যন্ত ক্ষমতাদখলের দৌড়ে তারাই এগিয়ে রয়েছে। শুধুমাত্র নরেন্দ্র মোদির প্রচারে ভর করেই গুজরাতে ফের বিজেপি ক্ষমতা দখল করতে সফল বহবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কিন্তু তাদের সামগ্রিক ভোটে যে আপ ভাগ বসাতে চলেছে, তাতে কোনও সন্দেহ নেই।

আরও পড়ুন: Gujarat Election 2022: গুজরাতের মসনদে ফিরবে কারা? কাদের রাস্তায় কাঁটা হবে আপ? কী বলছে সমীক্ষা?

প্রাপ্ত ভোট নিয়ে এখনও পর্যন্ত যে পরিসংখ্যান সামনে এসেছে, তাতে এগিয়ে রয়েছে বিজেপি-ই। তারা ৪৫.৪ শতাংশ ভোট পেতে পারে। ২০১৭-র তুলনায় তা যদিও ৩.৭ শতাংশ কম। কংগ্রেসের দখলে যেতে পারে ২৯.১ শতাংশ ভোট। গত বিধানসভা নির্বাচনে ৪১.৪ শতাংশ ভোট পেয়েছিল কংগ্রেস। সেই তুলনায় এ বারে তাদের ভোট কমতে পারে ১২.৪ শতাংশ। এ বারেই প্রথম গুজরাত বিধানসভা নির্বাচনে পা রাখছে আপ। আর তাতেই তারা প্রায় ২০.২ শতাংশ ভোট কেটে নিয়ে যেতে পারে বলে ইঙ্গিত মিলছে। 

গুজরাতে এ বারও বিজেপি-ই ক্ষমতা দখল করবে বলে ইঙ্গিত

এবিপি সি-ভোটার সমীক্ষা অনুযায়ী,  ভোটের প্রাপ্তি কমলেও, গুজরাত বিধানসভায় এ বারও সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে বিজেপি। ১৮২ আসনের মধ্যে তাদের দখলে থাকতে পারে ১৩১ থেকে ১৩৯টি আসন। কংগ্রেস ৩১ থেকে ৩৯টি আসন পেতে পারে। আপ ৭ থেকে ১৫টি আসন পেতে পারে প্রথম বারেই। 

এবিপি সি-ভোটার-এর জনমত সমীক্ষা অনুযায়ী, ২০১৭-র বিধানসভা ভোটের তুলনায় আসন বাড়তে পারে বিজেপির, কমতে পারে কংগ্রেসের। ২০১৭ সালের বিধানসভা ভোটে গুজরাতে ৯৯টি আসনে জিতে টানা পঞ্চম বারের জন্য ক্ষমতায় এসেছিল বিজেপি। অন্যদিকে, ১৭ সালে ৭৭টি আসনে জিতে  চমকে দিয়েছিল কংগ্রেস। সমীক্ষা অনুযায়ী, এবার তা কমতে পারে অনেকটাই। 

 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget