এক্সপ্লোর

Humayun Kabir : দল গঠন করেই ফলাফলে চমকে দেওয়ার দাবি করেছিলেন, আর গণনার দিন হুমায়ুন বললেন ....

স্ট্রংরুম নিয়েও নিশ্চিন্ত হুমায়ুন। ইলেকশন কমিশকে ধন্যবাদ জানালেন হুমায়ুন কবীর। ফলাফলের পর যেন শান্তি বজায় থাকে, অনুরোধ হুমায়ুনের।  

মুর্শিদাবাদ : হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টি এবারই প্রথম নির্বাচনী লড়াইয়ে। বিধানসভা ভোটের আগে তৃণমূল থেকে নাটকীয়ভাবে সাসপেন্ড হওয়ার পর বাবরি মসজিদের শিলান্যাস করে তোলপাড় ফেলে দিয়েছিলেন হুমায়ুন কবীর। এরপর নতুন দল গড়েছেন ভরতপুরের বিদায়ী বিধায়ক। নিজেও লড়ছেন, তাঁর দল আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থীরাও একাধিক আসনে লড়েছে। সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে তাঁর দলের জেতা আসন সংখ্যা, একথা তিনি বারবার বলে এসেছেন। নিজের দলের প্রার্থীদের ফলাফল নিয়েও জোরের সঙ্গে ইতিবাচক দাবি করে এসেছেন। এবার রেজাল্টের দিনও আশাবাদী হুমায়ুন। বললেন, ' খুবই ভাল রেজাল্ট হবে। ৮ টায় কাউন্টিং শুরু হবে। ১ ঘণ্টার মধ্যে পোস্টাল শেষ হয়ে যাবে। আমার অনুমানের খুব হেরফের হবে না। যা বলেছিলাম তাই হবে। ইলেকশন কমিশনের সিস্টেম খুব সুন্দর। স্ট্রংরুম নিয়েও নিশ্চিন্ত হুমায়ুন। ইলেকশন কমিশকে ধন্যবাদ জানালেন হুমায়ুন কবীর। ফলাফলের পর যেন শান্তি বজায় থাকে, অনুরোধ হুমায়ুনের।   

প্রথম দফা, ২৩ এপ্রিল ভোট হয় মুর্শিদাবাদে। সেদিন মোটের উপর শান্তিপূর্ণ ভোট হলেও অশান্তি এড়ানো যায়নি মুর্শিদাবাদের নওদায়। কেন্দ্রীয় বাহিনীর সামনে লাঠি নিয়ে ভাঙচুর করা হয় হুমায়ুন কবীরের কনভয়ের গাড়ির কাচ। আক্রান্ত হন তাঁর দলের এক কর্মী। পাল্টা তৃণমূল কর্মীদের উদ্দেশে লাঠি হাতে তেড়ে যান হুমায়ুন কবীরের অনুগামীরা। চলে ইটবৃষ্টিও। তৃণমূল ও আমজনতা উন্নয়ন পার্টির সমর্থকরা একে উপরের দিকে লাঠি বাঁশ নিয়ে হামলা চালায়। শিবনগরে একটি ভোটগ্রহণ কেন্দ্রে হুমায়ুন কবীর উপস্থিত হলে তাঁকে ঘিরে স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। পাল্টা তৃণমূল কর্মীদের দিকে তাড়া করে যান হুমায়ুন কবীর। রাস্তাতেই চেয়ার নিয়ে বসে পড়েন হুমায়ুন কবীর। তাঁকে পাখার বাতাস করতে থাকেন অনুগামীরা। কিছুটা দূরে পাল্টা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের নওদার বুথ সভাপতি সফিউজ্জামান শেখ। তাঁকেও পাখার বাতাস করতে থাকেন তৃণমূল কর্মীরা। মোটের উপর সেদিন হুমায়ুন কবীরের এলাকা ছিল উত্তপ্তই। এখন ভোটের ফল কোনদিকে গড়ায় সেটাই দেখার।      

আরও পড়ুন : ২৯৩টি বিধানসভা আসনের ভোট গণনা আজ, কে এগিয়ে, কে পিছিয়ে ? লেটেস্ট আপডেট

আরও পড়ুন :  'আমায় ভুল বুঝ না' ভোট গণনার আগেই কেমন এমন বার্তা বিজেপি প্রার্থী 'অভয়ার মা'-র?                  
                                    
সেরা শিরোনাম

Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget