এক্সপ্লোর

Humayun Kabir:'বহরমপুরের লড়াই চ্যালেঞ্জিং, জিতবেন ইউসুফ পাঠান', সুর বদল হুমায়ুন কবীরের

Yousuf Pathan:'বহরমপুরের লড়াই চ্যালেঞ্জিং, জিতবেন ইউসুফ পাঠান', তৃণমূল প্রার্থী নিয়ে ডিগবাজি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের।

মুর্শিদাবাদ: 'বহরমপুরের লড়াই চ্যালেঞ্জিং, জিতবেন ইউসুফ পাঠান (TMC Candidate Of Berhampore Yousuf Pathan)', তৃণমূল প্রার্থী নিয়ে ডিগবাজি ভরতপুরের তৃণমূল বিধায়ক (Bharatpur MLA Humayun Kabir) হুমায়ুন কবীরের। 'বহরমপুরের প্রার্থীকে কেন গুজরাত থেকে আনতে হল, প্রশ্ন তুলেছিলাম। এখন সব অতীত', বললেন হুমায়ুন। সংযোজন, 'অধীর চৌধুরী ডবল হ্যাটট্রিক করার সুযোগ পাবেন না। ইউসুফ পাঠান বাইরের জগতের লোক নন, ভারতবর্ষের নাগরিক। মানুষকে বোঝাতে হবে।' প্রদেশ কংগ্রেস সভাপতির উদ্দেশে তীব্র আক্রমণও শানালেন তিনি। বার্তা, 'লোকসভা ভোটের পর রাজনীতি ছাড়তে হবে অধীর চৌধুরীকে।'

কী বললেন ভরতপুরের বিধায়ক?
আজ থেকে একেবারে সরাসরি রাজনীতির ময়দানে নামলেন ইউসুফ পাঠান। বহরমপুরে তাঁকেই প্রার্থী করেছে তৃণমূল। দুপুরে বহরমপুর টেক্সটাইল মোড় থেকে অধীর গড়ে প্রচার শুরু করলেন প্রাক্তন ক্রিকেট তারকা। বার্তা দিলেন 'মহব্বত'-র। এহেন পরিস্থিতিতে আজ ভরতপুরের দলীয় বিধায়ক বলেন, 'কে কোথায় প্রার্থী হবেন, তা ঠিক করার দায়িত্ব রাজ্য নেতৃত্বের। আলোচনা না করে অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী করায় অভিমান হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভাল আলোচনা হয়েছে। অভিষেকের নির্দেশ মেনে নিয়েছি।'   

আগে যা বলেছিলেন...
গত ১০ মার্চ ব্রিগেডে 'জনগর্জন সভা'-য় প্রার্থীতালিকা ঘোষণার পর ক্ষোভে ফেটে পড়েন হুমায়ুন কবীর। বলেছিলেন, 'এই চেষ্টা ফলপ্রসূ হবে না।' এবিপি আনন্দের সামনে তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন, 'মুর্শিদাবাদের মানুষকে অবহেলা করা হচ্ছে। মুর্শিদাবাদের মানুষ ২২টি আসনের মধ্যে ২০টি আসনে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছে। সেই ২০ জনের মধ্যে থেকে বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী করা যেত না? গুজরাত থেকে ইউসুফ পাঠানকে নিয়ে আসার মানে কী?' স্পষ্ট করে হুঙ্কার দেন, ভিন রাজ্য় থেকে ক্রিকেটার, কলকাতা থেকে গায়ক এনে লাভ নেই। গায়ক, খেলোয়াড় এনে অধীর চৌধুরীর মোকাবিলা করা যাবে না। সেই হুমায়ুন কবীরের মুখেই এবার অন্য সুর। তিনি ব্যাখ্যাও দিলেন। বললেন, 'রাজ্য নেতৃত্বের সঙ্গে ভাল আলোচনা হয়েছে।' বহরমপুরে যে প্রার্থীর নাম স্থির হয়েছে, তার সমর্থনেই ভোটের প্রচার করতে হবে। জানিয়ে দিয়েছে রাজ্য নেতৃত্ব। তা মেনে নিয়ে ইউসুফ পাঠানের সঙ্গে একমঞ্চে দেখাও যায় হুমায়নু কবীরকে। যদিও অধীর চৌধুরী, ইউসুফ প্রসঙ্গে বলেন, 'তৃণমূল যদি ওঁকে সম্মানিত করতেই চাইত, তা হলে রাজ্যসভার ভোটে বহিরাগতদের না পাঠিয়ে ওঁকে পাঠাত...' প্রাক্তন ক্রিকেটার রাজনীতির ময়দানে ঠিক কতটা সফল হবেন, সেটা অবশ্য সময়ই বলবে।'

 

আরও পড়ুন:'যে পঞ্চায়েত ভোটে বেশি লিড দেবে, সেখানে আবাসের টাকা ডিসেম্বরের মধ্যে' 'টোপ' পার্থ ভৌমিকের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget