এক্সপ্লোর

আইপিএল চলছে, যে শহরে থাকবেন, সেখানেই ভোট দিতে দেওয়া হোক ক্রিকেটারদের, মোদিকে ট্যুইট অশ্বিনের

নয়াদিল্লি: আইপিএলের মরসুম এসেছে। কাঠি পড়ে গিয়েছে ভোটের ঢাকেও। আইপিএল ম্যাচ খেলতে আজ এখানে, কাল ওখানে করতে হবে ক্রিকেটারদের। কলকাতায় আজ খেলে, কালই হয়তো চলে যেতে হবে মুম্বইয়ে। কিন্তু দেশের নির্বাচনী নিয়ম-বিধি অনুসারে একজন ভোটার যে শহরের বাসিন্দা, কেবলমাত্র সেখানেই ভোট দিতে পারেন। ফলে আইপিএল চলাকালে হয়তো ভোট দেওয়া হবেই না, আশঙ্কা করে নরেন্দ্র মোদিকে চিঠি ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের। ট্যুইট করে তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন, ভোটের সময় আইপিএল ম্যাচ খেলতে তাঁরা যে শহরে থাকবেন, সেখানেই ভোট দেওয়ার অনুমতি দেওয়া হোক ক্রিকেটারদের। এবার সাত দফায় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলবে ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত। গণনা ২৩ মে। সম্প্রতি শিখর ধবন, দীপা কর্মকার, দীপা কর্মকার, হিমা দাস, সাক্ষী মালিক সহ একাধিক ক্রীড়া দুনিয়ার নামী তারকাকে ট্যাগ করে বিপুল উত্সাহে ভোটদানের জন্য দেশবাসীকে আবেদন করেছেন। ট্যুইটারে পোস্ট বার্তায় ভোটদানের ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়াতে ক্রীড়াবিদদের আহ্বান জানিয়েছেন তিনি। এই প্রেক্ষাপটেই দেশবাসীকে ভোটাধিকার প্রয়োগের আবেদন করেছেন অশ্বিন। ট্যুইট করেছেন, সবসময় মনে করি, ভোটদান আমাদের গণতন্ত্রের মৌলিক ভিত, অবশ্যই গোটা দেশের প্রতিটি মানুষকে বলব, দেশের প্রতিটি কোণ থেকে ভোট দিতে এগিয়ে আসুন, নিজেদের প্রকৃত, সঠিক নেতা বাছাই করুন। সেইসঙ্গেই লেখেন, নরেন্দ্র মোদি স্যার, আপনাকেও অনুরোধ করছি, আইপিএল খেলা প্রতিটি ক্রিকেটার যাতে তাঁর নিজের কেন্দ্রে ভোটের সময় তিনি ম্যাচ উপলক্ষ্যে যে শহরে থাকবেন, সেখানেই ভোট দিতে পারেন, তার ব্যবস্থা করুন। যদিও অশ্বিনের আবেদনের ফয়সালা করার কথা নির্বাচন কমিশনের। ঘটনাচক্রে অশ্বিন চেন্নাইয়ের ছেলে, কিন্তু টি-২০ লিগে তিনি খেলছেন কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে। আবার মহেন্দ্র সিংহ ধোনি রাঁচির হলেও নেতৃত্ব দিচ্ছেন চেন্নাই সুপার কিংসের। আইপিএলের নির্ঘন্ট অনুসারে যেদিন যাঁর শহরে ভোট, সেদিন তিনি হয়তো থাকবেন অন্য শহরে।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget