এক্সপ্লোর

মনোনয়ন পেশ স্মৃতির, মধ্যপ্রদেশে আয়কর হানা নিয়ে রাহুলকে তোপ, অমেঠির জন্য ওঁর সময় নেই, কটাক্ষ আদিত্যনাথের

গতকাল রাহুল যে পথে রোড শো করে মনোনয়ন পেশ করেন, আজ সেই পথেই রোড শো করেন স্মৃতি। তাঁর সঙ্গে ছিলেন স্বামী জুবিন ইরানিও।

অমেঠি: উত্তরপ্রদেশের অমেঠিতে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর বিরুদ্ধে বিজেপি প্রার্থী হিসেবে আজ মনোনয়ন জমা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁরা দু’জনেই কংগ্রেস সভাপতিকে আক্রমণ করেন। গতকাল রাহুল যে পথে রোড শো করে মনোনয়ন পেশ করেন, আজ সেই পথেই রোড শো করেন স্মৃতি। তাঁর সঙ্গে ছিলেন স্বামী জুবিন ইরানিও। একটি মন্দিরে পুজো দিয়ে রোড শো শুরু করেন স্মৃতি। মনোনয়ন পেশ করার পর তিনি রাহুলকে আক্রমণ করে বলেন, অমেঠির কোনও উন্নয়ন হয়নি। কংগ্রেস সভাপতি এই কেন্দ্রে অনুপস্থিত। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের ঘনিষ্ঠদের বাসভবনে আয়কর হানা নিয়েও রাহুলকে আক্রমণ করে স্মৃতি বলেন, ‘কমলনাথের এক ঘনিষ্ঠর বাড়ি থেকে ২৮০ কোটি টাকা পাওয়া গেলেও, রাহুল গাঁধী এখনও পর্যন্ত নীরব। তাঁর নীরবতাই বাস্তব ঘটনা প্রমাণ করছে।’ কংগ্রেস সভাপতিকে আক্রমণ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ‘রাহুল গাঁধীর অমেঠির জন্য সময় নেই। আমি অনেকবার তাঁর কাছ থেকে উন্নয়নের পরিকল্পনা চেয়েছি, কিন্তু তিনি দেননি। যখনই আমার সঙ্গে স্মৃতি ইরানির দেখা হত, তিনি অমেঠির উন্নয়ন ও এখানকার মানুষকে বিভিন্ন পরিষেবা দেওয়ার কথা বলতেন। আমি আত্মবিশ্বাসী, এবার বোন (স্মৃতি) এখান থেকে সাংসদ হলে অমেঠির সব দিক থেকে উন্নতি হবে। গতবার হেরে যাওয়ার পরেও স্মৃতি ইরানি অমেঠির উন্নয়নের জন্য চেষ্টা করছেন। যেটা এখানকার বর্তমান সাংসদের মধ্যে দেখা যায়নি। তাই আমি এখানে বলতে এসেছি, স্মৃতির জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত শক্ত করবে।’

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর? আজ জোড়া উপনির্বাচনের রেজাল্ট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর? আজ জোড়া উপনির্বাচনের রেজাল্ট
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget