এক্সপ্লোর

WB Election 2021: ২ দিনের সফরে কোথায় কোথায় যাবেন নাড্ডা? চলুন, দেখে নিই

সবশেষে, ইংরেজবাজারের ফোয়ারা মোড় থেকে রোড শো শুরু করবেন জে পি নাড্ডা। শেষ হবে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে।

  কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে ফের দু’ দিনের জন্য রাজ্য সফরে এসেছেন জগৎপ্রকাশ নাড্ডা। আজ সকালে কলকাতা বিমানবন্দর থেকে মালদার উদ্দেশে রওনা দেওয়ার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতির। ইংরেজবাজারে পৌঁছে নাড্ডা প্রথমে যাবেন সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাবট্রপিক্যাল হর্টিকালচারে। এখানে আম ও শাকসবজি নিয়ে গবেষণা হয়। বিজ্ঞানীদের পাশাপাশি এখানে আম চাষীদের সঙ্গেও কথা বলবেন জে পি নাড্ডা। এরপর বিজেপির সর্বভারতীয় সভাপতি যাবেন সাহাপুরে। সেখানে কৃষক সুরক্ষা সহ ভোজ কর্মসূচি রয়েছে বিজেপির। প্রথমে কৃষকদের আনা সামগ্রীর প্রদর্শনীতে যোগ দেবেন নাড্ডা। এরপর কৃষকদের সঙ্গে সারবেন খিচুড়ি, তরকারি, পাঁপড়ের মধ্যাহ্নভোজ। সে জন্য সকাল থেকে সাহাপুরে চলছে রান্নার প্রস্তুতি। এই কর্মসূচিতে কৃষকদের আনা বিভিন্ন সামগ্রীর প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেখানে কৃষকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন জে পি নাড্ডা। এরপর কৃষকদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সবশেষে, ইংরেজবাজারের ফোয়ারা মোড় থেকে রোড শো শুরু করবেন জে পি নাড্ডা। শেষ হবে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে। এরপর নদিয়ার উদ্দেশে রওনা দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। নবদ্বীপে পৌঁছে যাবেন গৌরাঙ্গ জন্মস্থান আশ্রমে। এরপর পৌঁছবেন চটির মাঠ ময়দানে। সেখানেই বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করবেন জে পি নাড্ডা। পুলিশ রথযাত্রায় অনুমতি না দিলেও, গেরুয়া শিবিরের তরফে প্রাথমিক রুট ঠিক করে রাখা হয়েছে। চটির মাঠ থেকে বেরিয়ে গৌরাঙ্গ সেতু হয়ে প্রথমে কৃষ্ণনগর, সেখান থেকে ধুবুলিয়া হয়ে বেথুয়াডহরি। বেথুয়াডহরিতে আজ রাত্রিবাসের সিদ্ধান্ত। কাল সকালে বেথুয়াডহরি থেকে বেরিয়ে প্রথমে বার্ণিয়া, সেখান থেকে পলাশিপাড়া হয়ে তেহট্টে রথ পৌঁছনোর কর্মসূচি রয়েছে বিজেপির। সবশেষে গাড়িতে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। নিউটাউনের হোটেলে সাংবাদিক বৈঠকের পর, রাতেই রওনা দেবেন দিল্লির উদ্দেশে। এদিকে জে পি নাড্ডার রোড শো চলাকালীন মালদায় গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছে তৃণমূল। এদিন নাড্ডার কর্মসূচি শুরুর সময়েই শুরু হবে শাসকদলের নেতা-কর্মীদের প্রতিবাদ অবস্থান। নেতৃত্বে থাকবেন জেলা তৃণমূলের সভানেত্রী মৌসম বেনজির নুর। উপস্থিত থাকবেন জেলা তৃণমূলের চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। এ নিয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |
Narendra Modi |
Durga Puja 2026 | আদিশক্তির পরম রূপ মা দুর্গা হলেন সেই শাশ্বত শক্তি...: রাজ্যপাল
Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget