এক্সপ্লোর

Kangana Ranaut Controversy : ঊর্মিলাকে কুৎসিত আক্রমণ, 'আপত্তিকর পোস্ট' বিতর্কের আবহে ফের ঝড় তুলল কঙ্গনার পুরনো মন্তব্য

Kangana Ranaut against Urmila Matondkar : কঙ্গনা বলেছিলেন, 'ঊর্মিলা একজন সফট পর্ন তারকা। তিনি নিশ্চিতভাবে অভিনয়ের জন্য পরিচিত নন, তিনি কিসের জন্য পরিচিত?'

মান্ডি : লোকসভা নির্বাচনের জন্য় বিজেপির পঞ্চম দফার প্রার্থী তালিকা বেরিয়েছে গত ২৪ মার্চ। তার মধ্য়ে রয়েছে নানা চমক। গেরুয়া শিবিরের তালিকায় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের নাম আসার পর থেকেই বিতর্ক পিছু ছাড়ছে না। বিতর্কিত মন্তব্য, আক্রমণাত্মক সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য বহু সময়ই শিরোনামে থাকেন কঙ্গনা। এবার লোকসভা ভোটের প্রার্থী হওয়ার পরই ফের বিতর্ক তাঁর মন্তব্যে । 

রবিবার মান্ডি থেকে বিজেপি প্রার্থী হিসাবে কঙ্গনার নাম ঘোষণা হওয়ার পরেই কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাত তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেই পোস্টে কঙ্গনার একটি খোলামেলা পোশাক পরিহিত ছবি দেন সুপ্রিয়া। পরে অবশ্য পোস্টটি মুছেও দেন তিনি। তবে সুপ্রিয়ার সেই পোস্টটির স্ক্রিন শট নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষুরধার প্রত্তুত্তর দেন কঙ্গনা। এই তর্ক-বিতর্ক মনে করিয়ে দিচ্ছে ২০১৯ সালে কংগ্রেস প্রার্থী ঊর্মিলা মাতন্ডকরকে নিয়ে করা কঙ্গনা রানাউতের একটি মন্তব্য । 

সে সময় কঙ্গনা বলেছিলেন, 'ঊর্মিলা একজন সফট পর্ন তারকা। তিনি নিশ্চিতভাবে অভিনয়ের জন্য পরিচিত নন, তিনি কিসের জন্য পরিচিত? সফট পর্ন করার জন্য। তিনি যদি টিকিট পেতে পারেন তবে আমি কেন টিকিট পাব না?' পাল্টা জবাব দিয়েছিলেন ঊর্মিলাও। তিনি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মুম্বই উত্তর কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন।  পরে কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন ঊর্মিলা। ২০২০ সালে শিবসেনায় যোগদান করেন। 

সেই সময় যদিও কঙ্গনার মন্তব্যের বিরোধিতা করে ঊর্মিলার পক্ষ নিয়েই সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছিল বলিউডের একাংশ। অভিনেত্রী স্বরা ভাস্কর ২০২০ সালে ঊর্মিলার প্রশংসা করে লেখেন, 'মাসুম, চমৎকার, রঙ্গিলা, জুদাই, দাউদ, সত্য, ভূত, কৌন, জঙ্গল, পেয়ার তুনে কেয়া কিয়া, পিঞ্জাজেব-এ আপনার অসামান্য অভিনয়ের কথা মনে পড়ছে।'  চলচ্চিত্র নির্মাতা অনুভব সিনহাও টুইট করে প্রশংসা করেন ঊর্মিলার। আর এবার ঊর্মিলাকে আক্রমণ করা কঙ্গনাই নির্বাচনে লড়ছেন। আর তাঁর উদ্দেশে আক্রমণ শানাচ্ছে কংগ্রেস। আর তা নিয়েই চলছে জলঘোলা। 

দীর্ঘদিন ধরেই নরেন্দ্র মোদি ও বিজেপির ঘোষিত সমর্থক,ফ্য়ান, এবং কংগ্রেসের কট্টর সমালোচক কঙ্গনা। কখনও গান্ধীজি সম্পর্কে বিতর্কিত মন্তব্য়, কখনও দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে দুর্বল মস্তিষ্ক আখ্য়া দেওয়া, ১৯৪৭ সালে নয়....২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পরই ভারত প্রকৃত স্বাধীনতা পেয়েছে বলে বোঝানোর চেষ্টা করে  করে আলোচনায় থেকেছেন  কঙ্গনা।  রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিতও ছিলেন  কঙ্গনা।  শেষ অবধি কঙ্গনা রানাওয়াতকে প্রার্থী করল বিজেপি। তাঁর জন্মভিটে হিমাচল প্রদেশের মান্ডি থেকে কঙ্গনাকে প্রার্থী করল বিজেপি। এখন দেখার, মান্ডি হিমাচলের মাটির কন্যাকে আপন করে নেয় কি না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget