এক্সপ্লোর

লড়াই আমার সঙ্গে গিরিরাজের, কানহাইয়া বাচ্চা ছেলে, দাবি বেগুসরাইয়ের আরজেডি প্রার্থীর

২০১৪ সালে বিজেপি-র ভোলা সিংহের কাছে হেরে গিয়েছিলেন তনবীর। তবে এবার তিনি জয়ের আশাই করছেন।

নয়াদিল্লি: বিপক্ষে দুই হেভিওয়েট প্রার্থী থাকলেও, জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিহারের বেগুসরাই লোকসভা কেন্দ্রের রাষ্ট্রীয় জনতা দলের প্রার্থী তনবীর হাসান। তাঁর দাবি, সিপিআই প্রার্থী কানহাইয়া কুমার ‘বাচ্চা ছেলে’ এবং বিজেপি প্রার্থী গিরিরাজ সিংহের ‘দম ফুরিয়ে গিয়েছে’। এই আসনে ত্রিমুখী লড়াই হচ্ছে না বলেও দাবি তনবীরের। তাঁর মতে, লড়াই শুধু গিরিরাজের সঙ্গে। কানহাইয়া তাঁকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারবেন না। ২০১৪ সালে বিজেপি-র ভোলা সিংহের কাছে হেরে গিয়েছিলেন তনবীর। তবে এবার তিনি জয়ের আশাই করছেন। তিনি বলেছেন, ‘একসময় বামেদের দাপটের ফলে বেগুসরাইকে বিহারের লেনিনগ্রাদ বলা হত। কিন্তু ন’য়ের দশক থেকে আরজেডি-র দাপটের ফলে এই কেন্দ্রটি লালুগ্রাদ হয়ে গিয়েছে। ২০১৪ সালের নির্বাচনে এখানে সিপিআই তৃতীয় স্থানে ছিল। কানহাইয়া বাচ্চা ছেলে। এর নামের জোরে দলের ভোট দ্বিগুণ হবে না। বাস্তব হল, গতবারের চেয়ে চেয়ে সিপিআই-এর ফল ভাল হবে না। কানহাইয়া শুধু ত্রিমুখী লড়াইয়ে ভেসে আছে। আমি সংবাদমাধ্যমের কাছে হয়তো জনপ্রিয় না, কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন।’ গিরিরাজকে আক্রমণ করে তনবীর বলেছেন, ‘গিরিরাজ সিংহ বিতর্কিত মন্তব্যের জন্য কুখ্যাত। তিনি দাগী নেতা। বিজেপি-তে শুধু দাগী নেতারাই আছেন। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন। কিন্তু তাতে জিততে পারবেন না। তাঁর দম ফুরিয়ে গিয়েছে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?

ভিডিও

Abhishek Banerjee: আমতলায় অভিষেকের অফিস ভাঙায় আপাতত স্থিতাবস্থা জারি | ABP Ananda Live
TMC News: অভিষেকের বিরুদ্ধে ফের উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। থানায় নালিশ বিষ্ণুপুরের বিজেপি নেতার।
Blood Bank Scam: চলতি বছরের প্রথম ৬ মাসেই ভিন রাজ্যে ৬ কোটি টাকার লোহিত কণিকা এবং প্লাজমা বিক্রি!
Blood Bank Scam: মে মাসে দঃ ২৪ পরগনায় বেসরকারি নার্সিংহোমের রক্ত বিক্রির বেনিয়মের পর্দাফাঁস
TMC News: লিপস অ্যান্ড বাউন্ডসের নামে নথিভুক্ত জমিতে কীভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ অফিস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget