এক্সপ্লোর

West Bengal Election 2021: খড়গপুরের ভোটারদের লোভ ও ভয় দেখানোর অভিযোগ তুললেন হিরণ

ভোটারদের ভয় দেখিয়ে ও লোভ দেখিয়ে প্রভাবিত করার চেষ্টা করছে তৃণমূল। অভিযোগ করলেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।

খড়গপুর: ভোটারদের ভয় দেখিয়ে ও লোভ দেখিয়ে প্রভাবিত করার চেষ্টা করছে তৃণমূল। অভিযোগ করলেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।

তৃণমূলকে বিঁধেছেন হিরণ। এবিপি আনন্দকে তিনি বলেন, 'গতকাল সন্ধে থেকে তৃণমূলের গুণ্ডারা বেরিয়ে পড়েছিল। ওয়ার্ডে ওয়ার্ডে, বুথে বুথে তারা লোডশেডিং করেছিল। বিভিন্নরকম কার্যকলাপ করেছে তারা, আমি আর বলছি না। মানুষ জেনে গিয়েছে, মানুষ বুঝে গিয়েছে। ভয় দেখিয়ে সারা রাত ধরে সন্ত্রাস করেছে। মানুষ ভয়মুক্ত, সন্ত্রাসমুক্ত সমাজ চায়। সকাল সাড়ে ছটা থেকে মানুষ ভোট দেওয়ার জন্য ভিড় করেছেন।'

হিরণের অভিযোগ, কাল রাত থেকে মানুষকে ভয় দেখানো হয়েছে। বলেন, 'মানুষকে প্রলোভন দেখানো হয়েছে। নানারকম লেনদেন হয়েছে। তবু মানুষ ভোট দিতে তৎপর। সকাল থেকে লাইন দিয়েছেন। সকলে ভয়মুক্ত, সন্ত্রাসমুক্ত সমাজ চান। খড়গপুর সদরে সকলে উন্নয়ন চান।'

প্রতিপক্ষ শিবির থেকে অভিযোগ করা হয়েছে, আরপিএফ-কে ব্যবহার করে খড়গপুরের বস্তিতে বস্তিতে ভয় দেখাচ্ছে বিজেপি। যদিও হিরণ বলছেন, 'আমরা আরপিএফকে দিয়ে ভয় দেখাতে যাব কেন? আমি যে হোটেলে থাকি, সেখানে পুলিশে ছয়লাপ হয়ে গিয়েছিল। গেটে পুলিশ, রাস্তায় পুলিশ, ঘরে ঘরে তল্লাশি হয়েছে। আমি জানতে চাই, কোনও দুষ্কৃতী বা সমাজবিরোধী রয়েছেন নাকি? যারা হোটেলে খেতে বা বুক করতে এসেছিলেন, তাঁরা ভয় পেয়ে চলে গিয়েছেন। আমি আশ্বস্ত করেছি। ওরা পুলিশকে ব্যবহার করছে। মানুষ গতকাল ভয় পেয়ে গিয়েছিল। আজ তা কেটে গিয়েছে।'

লড়াই যত কঠিন, জিতে তত মজা, বলছেন সায়ন্তিকা

লোকসভা ভোটে জিতলেও বিধানসভার উপনির্বাচনে এই কেন্দ্রে হেরে গিয়েছিলেন বিজেপি প্রার্থী। অভিনেতা ও অধুনা রাজনীতিতে নাম লেখানো হিরণ অবশ্য জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি পাল্টা যুক্তি দিয়েছেন যে, উপনির্বাচনে সুষ্ঠুভাবে ভোট করতেই দেওয়া হয়নি। হিরণ বলেছেন, 'উপনির্বাচনে সরকারের হাতে পুলিশ, গুণ্ডা সবাই ছিল। তাই ভোট করতে দেওয়া হয়নি। এবার মানুষ বিপুল ভোট দেবেন। আমার ধারণা ৯৫ শতাংশ ভোট পড়বে। আমরাই জিতব।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget