এক্সপ্লোর

EVM Tampering : স্ট্রংরুমের সামনে 'লোহার দুর্গ'! EVM বদলের অভিযোগ নিয়ে মুখ খুললেন কুনাল, কী জানালেন ?

Kunal Ghosh on EVM Tampering : EVM বদলের অভিযোগ এনে অবস্থান বিক্ষোভ তৃণমূলের! শুক্রবার সকালে পরিদর্শনে এসে কী জানালেন কুণাল ঘোষ?

কলকাতা : বৃহস্পতিবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমের ভিতরে সন্দেহজনক গতিবিধির অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেয় তৃণমূল। EVM বদলের অভিযোগ এনে অবস্থান বিক্ষোভে সেখানেই বসে পড়েন তৃণমূলের দুই প্রার্থী কুণাল ঘোষ এবং শশী পাঁজা। এই অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো তুলকালাম কাণ্ড বেঁধে যায় বৃহস্পতিবার রাতে। শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। এই ঘটনার পর শুক্রবার সকাল থেকে নিরাপত্তা  বাড়াল নির্বাচন কমিশন। স্ট্রংরুমের সামনে 'লোহার দুর্গ' তৈরি করেছে কলকাতা পুলিশ ও কমিশন। 

শুক্রবার সকালে এই বিষয় নিয়ে কুনাল ঘোষ জানান, ''মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, আমাদের কর্মীরা সবসময় পাহারা দেবে ও নজর রাখবে। প্রার্থীরা ও এজেন্ট, এদেরও বেশি নজরদারি রাখতে হবে এখানে।'' ''স্ট্রংরুমে বলছে বিদ্যুতের লাইট জ্বালানোর নাকি নিয়ম নেই। একটা বেটারির আলোয়, ঘুটঘুটে অন্ধকারের মধ্যে, গরমে কয়েকটা লোক হাতে হাতে ব্যালট এদিক ওদিক, কে কী বুঝবে ওখানে? আমরা জানিয়েছি পোস্টাল ব্যালট রুমে একটা সিসিটিভি লাগাতে। বলেছে লাগিয়ে দেবে। আমি এখানে এসেছি এটাই দেখতে, যে স্ক্রিনটার মুভমেন্ট কাল দেখা গিয়েছে, আজ সেটার অবস্থা কী। এই মুহূর্তে সেখানে কোনও মুভমেন্ট নেই। কিন্তু একটা খবর আছে, যে আরও কিছু পোস্টাল ব্যালট আসছে, সুতরাং বিকেলের দিকে একটা মুভমেন্ট হবে। আমরা আমাদের এজেন্ট ও প্রার্থীদের সতর্ক করেছি।''

কুনাল ঘোষ নজরদারি কক্ষে গিয়ে একটি ভিডিও বানিয়ে বলেন, ''কাউকে না জানিয়ে স্ট্রংরুম খোলার যে অভিযোগ উঠেছিল তার পরিপ্রেক্ষিতে আমি এসেছি।'' বৃহস্পতিবার অভিযোগ করার পর আর কোনও মুভমেন্ট নেই।'' ''কিছু পোস্টাল ব্যালট আসছে, বিকেলের দিকে একটা মুভমেন্ট হবে, আমরা সেগুলোয় কড়া ভাবে নজর রাখবো।''

আরও পড়ুন - কলকাতার বুকে EVM বদল ? তৃণমূলের অভিযোগের পর কড়া সিদ্ধান্ত, কী কী ব্যবস্থা কমিশনের ?

বৃহস্পতিবারের এই ঘটনাকে কেন্দ্র করে স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে আরও কড়া পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন ও কলকাতা পুলিশ। 

১. ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রকে দুর্গে পরিণত করা হয়েছে। বিধানসভা অভিযান বা নবান্ন অভিযানে যে ব্যারিকেড ব্যবহার করা হয় সেগুলো ব্যবহার করা হয়েছে। তালা এবং শিকল দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। 

২. বাইরে প্রচুর কলকাতা পুলিশের আধিকারিক ও বাহিনী এবং ভেতরে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ছেয়ে দেওয়া হয়েছে। 

৩. একটি গেট বানানো হয়েছে। এই গেট দিয়ে শুধুমাত্র নিজের পরিচয়পত্র দেখিয়ে এজেন্ট ও প্রার্থীরা প্রবেশ করতে পারবেন। তারপর আবার একজন অফিসার কথা বলে তাঁকে অনুমতি দেওয়া হচ্ছে। 

৪. একমাত্র সার্টিফায়েড রাজনৈতিক নেতাদের প্রবেশের অনুমতি আছে। আর কাউকেই ধরে কাছে আসতে দেওয়া হচ্ছে না। পরিচয় পত্র ক্ষতিয়ে দেখা হচ্ছে আর লিখে রাখা হচ্ছে।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget