এক্সপ্লোর

KMC Poll 2021: মেটিয়াবুরুজে ১৩৭ নম্বর ওয়ার্ডে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ

KMC Election 2021:রবিবাসরীয় পুরভোটে (KMC Poll 2021) অশান্ত হল মহানগর। বেলেঘাটার ৩০ নম্বর ওয়ার্ডে বোমাবাজির অভিযোগ উঠল। এই ঘটনা নিয়ে তৃণমূলের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।

কলকাতা: মেটিয়াবুরুজে ১৩৭ নম্বর ওয়ার্ডে ৬টি বুথে দরজা বন্ধ করে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তৃণমূলের (tmc) বিরুদ্ধে। কংগ্রেস (congress) ও নির্দল প্রার্থীর অভিযোগ, পুলিশের সামনেই বুথে ঢুকতে বাধা দেওয়া হয়। প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের। 

রবিবাসরীয় পুরভোটে (KMC Poll 2021) অশান্ত হল মহানগর। বেলেঘাটার ৩০ নম্বর ওয়ার্ডে বোমাবাজির অভিযোগ উঠল। এই ঘটনা নিয়ে তৃণমূলের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। তাদের ক্যাম্প অফিস ভাঙচুর করে ব্যানার ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। 

তৃণমূলের তরফে বলা হয়েছে রবিবার সকালে ৪টে বোমা পড়েছে বেলেঘাটার ৩০ নম্বর ওয়ার্ডে। বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছেছে। তৃণমূলের তরফে বলা হয়েছে,  "আমাদের ক্যাম্পে ব্যানার হোর্ডিং ছিঁড়ে ফেলা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন রেললাইনের ওপর বোমাবাজি হয়েছে। পুলিশের তদন্তের বিষয়। প্রশাসন দেখবে এটি কী হয়েছে।" পুলিশের তরফে জানান হয়েছে এখনও তাঁদের কাছে কোনও বোমাবাজি হয়েছে, এমন তথ্য নেই।

এদিকে, জোড়াবাগান এলাকায় কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র ও ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতকে হেনস্থা, পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নির্দল প্রার্থীদের মেরে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগ অস্বীকার তৃণমূল প্রার্থী শ্যামপ্রকাশ পুরোহিতের। অবজার্ভারকে খতিয়ে দেখার নির্দেশ কমিশনের। এরপর পোস্তার একটি বুথে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল ও নির্দল প্রার্থীর এজেন্টরা। শ্যামবাজারে ৭ নম্বর ওয়ার্ডে দফায় দফায় উত্তেজনা। বিজেপি প্রার্থী ব্রজেশ ঝাকে বুথে ঢুকতে বাধা, হেনস্থার দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি প্রার্থীর। ছাপ্পা ভোট দিচ্ছে তৃণমূল, অভিযোগ বিজেপি প্রার্থীর। এর আগে নির্দল প্রার্থীর হয়ে কথা বলতে যাওয়ায় বিজেপি প্রার্থী ব্রজেশ ঝা-র সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা হয়। এরকম আরও চারিদিক থেকে এদিন অভিযোগ উঠে আসে তৃণমূলের বিরুদ্ধে।

আরও পড়ুন: 'বাধা দিলে উপযুক্ত ব্যবস্থা', বামেদের ক্যাম্প অফিসে গিয়ে আশ্বাস তৃণমূল প্রার্থীর

সেরা শিরোনাম

Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?

ভিডিও

CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda
Weather News: আজই মধ্যরাতে অন্ধ্রে ঘূর্ণিঝড় 'মুরাসু'-এর ল্যান্ডফলের সম্ভাবনা | Cyclone Murasu | ABP
BJP Protest Rally | কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা, গতকাল সমাবেশ INDI জোটের পাল্টা আজ পথে BJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget