এক্সপ্লোর

Bengal Assembly Election 2026 Live Results : 'এটা যুদ্ধ নয়, নির্বাচন !' গণনাকেন্দ্রে ঢোকার সময় 'সমস্ত নথি ফেলে দেওয়া'র অভিযোগ শশী পাঁজার

এটা যুদ্ধ নয়, নির্বাচন ! উষ্মা শশী পাঁজার। পাল্টা শ্যামপুকুরের বিজেপি প্রার্থীর অভিযোগ, 'মানুষ তৃণমূল প্রার্থীকে বর্জন করেছে। প্রথম দিন থেকে নাটক করছেন তিনি। '   

কলকাতা : গণনাকেন্দ্রে নিরাপত্তা জোরদার। প্রত্যেককে পরীক্ষা করে ঢুকতে হচ্ছে গণনা কেন্দ্রে ( West Bengal Assembly Election) । অনেক জিনিসপত্র নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। তাই গণনাকেন্দ্রে ঢোকার আগে কাউন্টিং এজেন্টদের চেকিং করা হচ্ছে। জুতো খুলে পরীক্ষা করা হচ্ছে। কোনও বাড়তি জিনিসপত্র নিয়ে ঢোকা যাচ্ছে না। এদিকে কলকাতায় গণনাকেন্দ্রে (Bengal Assembly Election 2026 Live Results)
 ঢোকার সময় নথিপত্র ফেলে দেওয়ার অভিযোগ করলেন তৃণমূল প্রার্থী শশী পাঁজা। রাজ্যের বিদায়ী বিধায়কের অভিযোগ, গণনাকেন্দ্রে ঢোকানোর সময় নথি ফেলে দেওয়া হয়। একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ করেন শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী।  তাঁর অভিযোগ, কমপাইলেশন শিট ফেলে দেওয়া হয়েছে। এটা যুদ্ধ নয়, নির্বাচন ! উষ্মা শশী পাঁজার। পাল্টা শ্যামপুকুরের বিজেপি প্রার্থীর অভিযোগ, 'মানুষ তৃণমূল প্রার্থীকে বর্জন করেছে। প্রথম দিন থেকে নাটক করছেন তিনি। '            

গণনাকেন্দ্রে ঢোকার সময় আটকানোর অভিযোগ সওকত মোল্লারও। 'যেন ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, কমিশন পাস দেওয়ার পরও আটকানো হচ্ছে', গণনাকেন্দ্রে ঢোকার সময় নির্বাচন কমিশনকে আক্রমণ সওকতের। 

শহর থেকে জেলা, সোমবার প্রত্যেকটি গণনা কেন্দ্রেই এবার নিশ্ছিদ্র নিরাপত্তা।  কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় কার্যত মুড়ে ফেলা হয়েছে গণনাকেন্দ্রগুলিকে। একাধিক জায়গায় গণনাকেন্দ্রে গিয়ে সব ঠিকঠাক আছে কিনা, তা যাচাই করে দেখছেন বিভিন্ন দলের প্রার্থীরাও। ভিতরে সিসিটিভির লাইভ স্ট্রিমিংয়ের ওপর কড়া নজর রয়েছে সব দলের কর্মীদের।   

২০২৬ -এ পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে অর্থাৎ  জনমতের মহাপরীক্ষায় পাশ-ফেলের হিসেব-নিকেশটা কী দাঁড়াল? আর কয়েকঘণ্টায় স্পষ্ট হতে চলেছে, আগামী পাঁচবছর পশ্চিমবঙ্গের ভাগ্যনিয়ন্তা হতে চলেছে কারা। দুশো তিরানব্বইটা আসনের কোনটায় কারা ফার্স্ট হল, কারা সেকেন্ড  । কে জিতবে? কে হারবে? কোন দল কত আসন পাবে? কে হবে শাসক, আর কে বসবে বিরোধী আসনে! ভোট ঘোষণার পর থেকেই এ নিয়ে রাজনৈতিক তরজার পারদ তুঙ্গে উঠেছিল রাজ্যে। এখন কার আশাপূর্ণ হল, ার কাদের আশা ভাঙল, তা জানা যাবে সোমবারই। 

আরও পড়ুন : ২৯৩টি বিধানসভা আসনের ভোট গণনা আজ, কে এগিয়ে, কে পিছিয়ে ? লেটেস্ট আপডেট

আরও পড়ুন :  'আমায় ভুল বুঝ না' ভোট গণনার আগেই কেমন এমন বার্তা বিজেপি প্রার্থী 'অভয়ার মা'-র? 


                                   

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget