এক্সপ্লোর

Koustav Bagchi: ভোট চাইতে বেরিয়ে ভোটারের সঙ্গেই বচসা, হুমকি? 'আমি কি আহাম্মক? ক্যামেরার সামনেই....' বিস্ফোরক কৌস্তভ বাগচী

Election 2026 News: ঠিক ১০ দিন পর ব্যারাকপুরে ভোট। শাসক থেকে বিরোধী দল, শেষ মুহূর্তের প্রচারে এখন ব্যস্ত সব প্রার্থীরাই

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচীর সঙ্গে মহিলা ভোটারের বচসা।
  • তৃণমূল সমর্থকের অভিযোগ, বাড়িতে এসে হুমকি দিয়েছেন প্রার্থী।
  • প্রার্থীর পাল্টা দাবি, বিপক্ষ হারার ভয়ে মিথ্যা অভিযোগ করছে।
  • ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল, থানায় অভিযোগ দায়ের।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ভোট চাইতে বেরিয়ে এবার ভোটারের সঙ্গে বচসায় জড়ালেন ব্য়ারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী। ভাইরাল হয়েছে ঘটনার সময়ের সিসি ক্য়ামেরার ফুটেজ। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে টিটাগড় থানায় অভিযোগ করেছেন নিজেকে তৃণমূল সমর্থক বলে দাবি করা ওই মহিলা ভোটার।

ঠিক ১০ দিন পর ব্যারাকপুরে ভোট। শাসক থেকে বিরোধী দল, শেষ মুহূর্তের প্রচারে এখন ব্যস্ত সব প্রার্থীরাই। এই প্রেক্ষাপটে, ভোট চাইতে গিয়ে মহিলা ভোটারের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ালেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী। ভাইরাল হয়েছে ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ। এমনকী বিজেপি প্রার্থীর বিরুদ্ধে হুমকি দেওয়ারও অভিযোগ তুলেছেন তৃণমূল সমর্থক। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ব্যারাকপুরের তৃণমূল সমর্থক ও বাসিন্দা শ্রাবন্তী সেন বলছেন, 'আপনাকে ভোট দেব না, আমরা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের লোক।' এর উত্তরে, ব্য়ারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী বলছেন, 'এই কথাগুলো আপনারা মনে রাখবেন। আমিও মনে রাখলাম।' পাল্টা শ্রাবন্তী সেনকে বলতে শোনা যায়, 'মনে রাখব কী বলছেন? ...মারবেন? মনে রাখব মানেটা কী?'

পরিস্থিতি এমন পর্যায় পৌঁছয় যে ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন মহিলা তৃণমূল সমর্থক। তৃণমূল সমর্থক ও বাসিন্দা শ্রাবন্তী সেন বলছেন, 'আমার বাড়িতে ভোট চাইতে এসে আমাকে থ্রেট দিচ্ছেন! আমার তো ভয় লাগছে। রাস্তাঘাটে আমি বেরোব, আমার ওপরে যদি কোনও টর্চার করে! তার জন্য আমি প্রশাসনের কাছে ব্যবস্থা নিতে এসেছি। আমাকে বলছে ৪ তারিখের পর দেখে নেবে!' এই ঘটনায় ব্যারাকপুরের বিদায়ী বিধায়ক ও তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ চক্রবর্তী বলছেন, 'কৌস্তভ বাগচী এবং কৌস্তভ বাগচীর মতো এরকম বিজেপির যাঁরা প্রার্থী আছেন, তাঁরা হতাশ হয়ে গিয়ে মানুষদের থ্রেট করছেন। ওঁরা যারা ভাবছে উত্তরপ্রদেশ বা বিহারের যে কালচার, পেটানো-মারামারি করা, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া, সেই কালচার বাংলার কালচার নয়। এরা এখন না আসতেই বলছে মারব-কাটব-ভাঙব-শেষ করে দেব।'

যদিও তৃণমূল সমর্থককে হুমকি দেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। কৌস্তভ এদিন বলেন, 'আমি পেশাগতভাবে উকিল। আমার যদি কাউকে ধমকি দেওয়ার থাকে আমি কি ক্যামেরার সামনে হুমকি দেব? এত বড় আহাম্মক আমি? রাজ চক্রবর্তী হারতে চলেছেন এবং খুব খারাপভাবে হারতে চলেছেন। তাই তিনি এখন ছেঁদো বিষয়গুলো নিয়ে এগুলো যত করবে তত মানুষের কাছে হেয় প্রতিপন্ন হবে।'

গতবার তৃণমূলের টিকিটে জয়ী হয়ে ব্যারাকপুরের বিধায়ক হন রাজ চক্রবর্তী। বিজেপির চন্দ্রমণি শুক্লাকে ৯ হাজার ২২২ ভোটে হারান তিনি। এবার ব্য়ারাকপুরে প্রার্থী বদল করেছে বিজেপি। রাজ চক্রবর্তীর লড়াই  বিজেপির কৌস্তভ বাগচী, সিপিএমের সুমন বন্দ্য়োপাধ্য়ায় এবং কংগ্রেসের শম্ভু দাসের সঙ্গে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget