এক্সপ্লোর

West Bengal Assembly Elections 2026: প্রথমবার ভোটের ময়দানে, সোনা-দানা থেকে আয়-ব্যয় কেমন কুণাল ঘোষের? হলফনামায় ঘোষিত সম্পত্তিই বা কত?

Kunal Ghosh Assets: এই প্রথম নির্বাচনে প্রার্থী হলেন কুণাল ঘোষ। তাঁর কত সম্পত্তি রয়েছে, স্ত্রীর আয়ব্যয় কত জানা গেল। নির্বাচন কমিশনকে হলফনামার আকারে জানালেন তৃণমূল প্রার্থী।

কলকাতা: রাজনৈতিক জীবন সুদীর্ঘ। কিন্তু ভোটের ময়দানে এই প্রথম। বেলেঘাটা থেকে প্রার্থী করেছে দল। জীবনের প্রথম নির্বাচনী লড়াইয়ে প্রচারে কোনও খামতি রাখছেন না কুণাল ঘোষ। তৃণমূলকে ওই আসন উপহার দিতে চান তিনি। সেই কুণাল নির্বাচন কমিশনের কাছে সম্পত্তির হলফনামা দিলেন। (Kunal Ghosh Assets)

পরেশ পালের কেন্দ্র বেলেঘাটায় এবার দলের রাজ্য সম্পাদক কুণালকে প্রার্থী করেছে তৃণমূল। এর আগে রাজ্যসভায় গেলেও এই প্রথম নির্বাচনী লড়াইয়ে পা রাখলেন কুণাল। টিকিট পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তিনি। জয় নিয়েও বেশ আত্মবিশ্বাসী কুণাল। সারাবছরই তিনি কাজ করেন, মানুষের পাশে থাকেন বলে জানিয়েছেন। (West Bengal Assembly Elections 2026)

 গত ৬ এপ্রিল মনোনয়নপত্র জমা দিয়েছেন কুণাল। হলফনামায় তিনি জানিয়েছেন, তাঁর নামে থাকা অস্থাবর সম্পত্তির মূল্য ১ কোটি ৭২ লক্ষ ৮০ হাজার টাকা। স্ত্রীর সম্পত্তি ধরলে ঘোষ দম্পতির মোট সম্পত্তির পরিমাণ ৪ কোটি টাকার বেশি। 

কুণালের সম্পত্তির খতিয়ান- https://tinyurl.com/yp3axt73

কুণাল জানিয়েছেন, ২০২৪-’২৫ অর্থবর্ষে তিনি আয় করেছেন ২১ লক্ষ ৮৪ হাজার ৬৪০ টাকা। ওই সময়ে ১৭ লক্ষ ১০ হাজার ৩৪০ টাকা আয় করেন তাঁর স্ত্রী শর্মিতা ঘোষ। মনোনয়ন পেশের সময় কুণালের হাতে নগদ ছিল ২১ হাজার টাকা। ১৫ হাজার টাকা নগদ রয়েছে স্ত্রীর হাতে।

কুণালের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা রয়েছে ১৫ লক্ষ ৯২ হাজার ৯০৭ টাকা৷ স্ত্রীর ব্যাঙ্ক ব্যালেন্স ১৫ লক্ষ ২৩ হাজার ৩১৮।  কুণাল এবং তাঁর স্ত্রীর নামে আছে ফিক্সড ডিপোজিট, PPF অ্যাকাউন্ট। দু’জনের নামেই আছে একাধিক জীবনবিমা। কুণালের সোনা আছে ৫ গ্রাম,  স্ত্রীর ৩৫ গ্রাম। কুণালের নামে কোনও গাড়ি নেই। চার চাকা আছে স্ত্রীর নামে।

সব মিলিয়ে কুণালের অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৭২ লক্ষ ৮০ হাজার ৯১৩ টাকা। তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তির মূল্য ১ কোটি ৭৪ লক্ষ ৮৪ হাজার ৯৪ টাকা। 

কুণাল জানিয়েছেন, তাঁর নামে কোনও স্থাবর সম্পত্তি নেই। স্ত্রীর নামে গড়পার রোডে নির্মীয়মাণ ফ্ল্যাট আছে, যার দাম ৬৫ লক্ষ টাকা। স্থাবর ও অস্থাবর ধরলে কুণালের স্ত্রীর মোট সম্পত্তির মূল্য ২ কোটি ৩৯ লক্ষ, ৮৪ হাজার ৯৪ টাকা।

সব মিলিয়ে ঘোষ দম্পতির সম্পত্তির মূল্য় ৪ কোটি ১২ লক্ষ ৬৫ হাজার। হলফনামায় কুণাল জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে।

 

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget