এক্সপ্লোর

WB Election: 'পা ভেঙে পিস পিস করে কেটে দেব'! ভোটারদের হুমকি তৃণমূল নেতার, ভাইরাল ভিডিও

TMC Leader Threatens Voters: '৪ তারিখের পর বাড়িতে বাস করতে পারবেন না।' 'যত ভোট যাবে হিসাব থাকবে'! ভোটারদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি লাভপুরের তৃণমূল নেতার।

বীরভূম: মগরাহাটের পর এবার লাভপুর। ভোটারদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি লাভপুরের তৃণমূল নেতার। ভোটারদের পিস পিস করে কেটে দেওয়ার হুমকি দেন তিনি। লাভপুরের তৃণমূল নেতা ডালিম শেখের একটি ভিডিও ভাইরাল হয়, যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।  তিনি বলেন, 'যদি ৫০টা ভোট পড়ে, পা ভেঙে পিস পিস করে কেটে দেব', '৪ তারিখের পর বাড়িতে বাস করতে পারবেন না।' 'যত ভোট যাবে হিসাব থাকবে, সেই বাড়ির লোকগুলোকে মেলাতলায় বেঁধে রাখব।'

ভোটের আগে ফের সন্ত্রাস। তৃণমূলে নেতার ভিডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে বাংলায়। ভোট নিয়ে এভাবে হুমকি ভোটারদের? প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। বীরভূমের লাভপুরের তৃণমূল নেতা ডালিম শেখ সরাসরি বলছেন পা ভেঙে পিস পিস করে কেটে দেবেন, বেঁধে রাখার হুঁশিয়ারিও দেন। যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে ডালিম শেখকে বলতে সোনা যাচ্ছে যে, '' ভোট? ভোট ৫০টা যদি পড়ে, ভাইকে বলো পিস পিস করে কেটে দেব।'' '' ভোট যে কটা যাবে হিসাব থাকবে, আর সেই বাড়ির লোকগুলোকে ধরে এনে মেলাতলায় বেঁধে রাখব।'' ''আমি ৩-৪ বার লোক পাঠালাম, ফোন করলাম, ফোন ধরেনি।'' ''যদি ১০০ টা ভোট পড়ে, দেখে নেব এই এই বাড়ি। সব ব্যবস্থা করব।'' ''পা ভেঙে পিস পিস করে কেটে দেব, ৪ তারিখের পর বাড়িতে বাস করতে পারবেন না।'' এই ভিডিও ভাইরাল হতেই রাজ্যজুড়ে শোরগোল পড়ে যায়। যদিও তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে ডালিম শেখ দলের কোনও পদে নেই। 

উল্লেখ্য, ভোটের নির্ঘন্ট প্রকাশের পর থেকে এই ধরণের হুমকি বার বার প্রকাশ্যে আসছে। লাভপুরের তৃণমূল নেতা ডালিম শেখ-এর আগে ভোট প্রচারে গিয়ে হুমকির অভিযোগ উঠেছিল মগরাহাটের তৃণমূলের যুব সভাপতি ইমরান হাসান মোল্লা-এর বিরুদ্ধে। নির্বাচন কমিশন ও উস্তি থানাতে অভিযোগ জানিয়েছিল বিজেপি। ইমরান হাসান ভোটারদের হুমকি দিয়ে বলেছিলেন, ''জোড়াফুলের বাইরে যদি কোনও ভুল করে হোক, ইচ্ছা করে হোক যদি অন্য জায়গায় ভোটটা পড়েছে পিঠটা ফুলে বালিশ হবে। তার দায়িত্ব কিন্তু আপনাদের।''

অন্যদিকে বহরমপুরের তৃণমূল কংগ্রেস সভাপতি রাজু মণ্ডল ভোটারদের উদ্দেশ্যে বলেছিলেন, ''পদ্মফুলে ভোট দেওয়া যাবে না, খাতায় এন্ট্রি করা থাকবে, কোন বাড়ির, কে কোথায় ভোট দিচ্ছে, আমরা সব, মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে।'' তাঁর এই মন্তব্যের পর পুলিশ তাঁকে গ্রেফতারও করেছিল। কিন্তু পরেরদিন ছাড়া পেয়ে যান তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Advertisement

ভিডিও

Blood Bank Scam: চলতি বছরের প্রথম ৬ মাসেই ভিন রাজ্যে ৬ কোটি টাকার লোহিত কণিকা এবং প্লাজমা বিক্রি!
Blood Bank Scam: মে মাসে দঃ ২৪ পরগনায় বেসরকারি নার্সিংহোমের রক্ত বিক্রির বেনিয়মের পর্দাফাঁস
TMC News: লিপস অ্যান্ড বাউন্ডসের নামে নথিভুক্ত জমিতে কীভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ অফিস?
Arms Recovery: রবিবার সাতসকালে অশোকনগরে অস্ত্র পাচারের হদিশ পেল CID এবং অশোকনগর থানার পুলিশ
Rajarhat Blast News: রাজারহাটে বিস্ফোরণ। ভাড়াটের পর গ্রেফতার দালাল। ধৃত বেড়ে ২ | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget