এক্সপ্লোর

লোকে ওকে ‘চোরের বউ’ বলবে! বঢরার প্রসঙ্গ টেনে প্রিয়ঙ্কাকে কটাক্ষ উমার

বারাণসী থেকে প্রিয়ঙ্কার প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা গণতন্ত্র। যে কেউ যে কোনও জায়গা থেকে ভোটে লড়তেই পারেন।অমেঠি ও ওয়েনাড়, দুটি কেন্দ্র থেকে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়ে রাহুল গাঁধী পরাজয় মেনে নিয়েছেন বলেও মন্তব্য করেন উমা

দুর্গ (ছত্তিশগঢ): রবার্ট বঢরার প্রসঙ্গ তুলে প্রিয়ঙ্কা গাঁধীকে কটাক্ষ উমা ভারতীর। কংগ্রেস প্রিয়ঙ্কাকে পশ্চিম উত্তরপ্রদেশের সাংগঠনিক দায়িত্ব দিয়েছে। এমনকী বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে লোকসভা ভোটে প্রিয়ঙ্কার প্রার্থী হওয়ার জল্পনাও রয়েছে। এ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রীকে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য করেন, প্রিয়ঙ্কাকে লোকে ‘চোরের বউ’ হিসাবেই দেখবে। কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কার কোনও প্রভাবই লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে পড়বে না বলে অভিমত জানিয়েছেন উমা। বারাণসী থেকে প্রিয়ঙ্কার প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা গণতন্ত্র। যে কেউ যে কোনও জায়গা থেকে ভোটে লড়তেই পারেন। ভোটের ফলে প্রিয়ঙ্কা কতটা প্রভাব পড়তে পারে, জানতে চাওয়া হলে উমা সাংবাদিকদের বলেন, কিছুই না। এমন একজনের, যাঁর স্বামীর বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে, কোনও প্রভাব পড়বেই বা কেন? ভারতে একটা চোরের স্ত্রীকে যে চোখে দেখা হয়, তাঁকেও সেভাবেই দেখবে লোকে। অমেঠি ও ওয়েনাড়, দুটি কেন্দ্র থেকে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়ে রাহুল গাঁধী পরাজয় মেনে নিয়েছেন বলেও মন্তব্য করেন উমা। কটাক্ষ করেন, উনি নিজের দলের সর্বভারতীয় সভাপতি, চাইলে যতগুলি ইচ্ছা নির্বাচনে লড়তেই পারেন। বিজেপি নেত্রী জয়াপ্রদা সম্পর্কে অশালীন মন্তব্য করায় সমাজবাদী পার্টির নেতা আজম খানের তীব্র নিন্দা করে তাঁর ভোটে লড়ায় নিষেধাজ্ঞার দাবিও করেন উমা। বলেন, আজম আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সমান শাস্তি দিয়ে নির্বাচন কমিশন আদিত্যনাথের প্রতি অবিচার করেছে। আদিত্যনাথ ভগবানের নাম মুখে এনেছেন, কোনও মহিলাকে অপমান করেনি। আজমের বিরুদ্ধে মহিলাদের অবমাননা সংক্রান্ত ভারতীয় দণ্ডবিধির যাবতীয় ধারা প্রয়োগ করা উচিত। প্রসঙ্গত, উসকানিমূলক সাম্প্রদায়িক মন্তব্যের অভিযোগে সোমবার দেশব্যাপী ৭২ ঘন্টা আদিত্যনাথের ভোটপ্রচারে নিষেধাজ্ঞা জারি করে কমিশন। আদিত্যনাথের মন্তব্যে নির্বাচনে ধর্মীয় মেরুকরণের বিপদ রয়েছে বলে অভিমত জানায় তারা। পাশাপাশি রামপুর লোকসভা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী জয়া প্রদা সম্পর্কে ‘খাকি অন্তর্বাস’ কটাক্ষের জন্য আজমের প্রচারেও তিনদিনের নিষেধাজ্ঞা জারি করে কমিশন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget