Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
ABP Ananda LIVE : 'পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। বাংলার মানুষ সব ইতিহাস জানে এবং শুভেন্দু অধিকারীকেও জানে। অমিত শাহ, নরেন্দ্র মোদিকে খুশি করার জন্য এখন অনেক কথা বলবে'। বললেন শুভঙ্কর সরকার।
'বন্দে মাতরম গানের সময় তৃতীয় অন্তরা গাইতে আপত্তি করেন সনিয়া গান্ধী'। 'সেই ছবি সারা ভারতবর্ষের মানুষ দেখেছেন'। 'অনেক চেষ্টা করলেও সত্যকে ধামাচাপা দেওয়ার সুযোগ কংগ্রেসের কাছে নেই'। 'কেন্দ্রের পক্ষ থেকে আইন আনা হয়েছে, আমরা স্কুলের প্রার্থনায় বাধ্যতামূলক করেছি'। 'আমি পশ্চিমবঙ্গের ভূমি থেকে এর তীব্র নিন্দা করছি'। 'বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের বর্তমান সদস্যও সনিয়া গান্ধীকে চিঠি দিয়েছেন'। 'চিঠির প্রেক্ষিতে কংগ্রেস নেতাদের প্রতিক্রিয়া আশা করব'। 'সনিয়া গান্ধী এবং কংগ্রেস নেতারা ক্ষমা চাইবেন বলে আশা করি'। 'এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিষয় নয়, গোটা দেশের সম্মানের বিষয়'। 'বঙ্কিমচন্দ্র বাংলাদেশি, তাই এখানকার আবেগ বেশি'। 'ক্ষমা চেয়ে নিন, ভুল হয়েছে স্বীকার করে নিন, এটাই আশা করব'। '১৫ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় যে তোষণের রাজনীতি করেছেন, সেটাই করা হচ্ছে'। 'বঙ্কিমচন্দ্রের পরিবার কালকেই প্রতিক্রিয়া জানিয়েছেন, ছবি ভাইরাল হয়েছে'। 'সবাই দেখেছে সনিয়া গান্ধীর এত রাগ কেন?' 'মা সরস্বতীর বন্দনা আছে, সংস্কৃত আছে বলে এত রাগ?' 'প্রতিক্রিয়া তো হবেই, আপনারা ক্ষমা চেয়ে নিন'।






















