এক্সপ্লোর

খরা সত্ত্বেও বান্দায় মোদিকে স্বাগত জানাতে পানীয় জল ঢেলে রাস্তা সাফাই! উনি চৌকিদার না দিল্লির শাহেনসা! কটাক্ষ প্রিয়ঙ্কার

ফতেপুরে আজ ভোটারদের বিভেদ ও নেতিবাচক মানসিকতার রাজনীতি প্রত্যাখ্যান করে আগামী প্রজন্মের কথা ভাবার, দেশকে বাঁচানোর আহ্বান জানিয়েছেন প্রিয়ঙ্কা।

নয়াদিল্লি: বুন্দেলখন্ডে তীব্র খরা সত্ত্বেও সেখানকার বান্দায় নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে পানীয় জল ঢেলে রাস্তা ধোওয়া হচ্ছে, এমন অভিযোগ করে তাঁকে কটাক্ষ করলেন প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। বান্দায় ভোট ৬ মে। এ সপ্তাহের শেষে বান্দায় ভোটপ্রচারে আসার কথা মোদির। পূর্ব উত্তরপ্রদেশের ভারপ্রাপ্ত কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা ট্যাঙ্কার থেকে বান্দার রাস্তায় জল ঢালার দৃশ্যের একটি ভিডিও সহ ট্যুইট করেছেন, সমগ্র বুন্দেলখন্ড, সেখানকার পুরুষ, মহিলা, বাচ্চা সহ সবাই প্রচণ্ড খরায় কষ্ট পাচ্ছেন, তখন আমাদের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে বান্দার রাস্তায় ট্যাঙ্কার থেকে পানীয় জল ঢালা হচ্ছে। উনি চৌকিদার না দিল্লির শাহেনসা! ফতেপুরে আজ ভোটারদের বিভেদ ও নেতিবাচক মানসিকতার রাজনীতি প্রত্যাখ্যান করে আগামী প্রজন্মের কথা ভাবার, দেশকে বাঁচানোর আহ্বান জানিয়েছেন প্রিয়ঙ্কা। বলেছেন, দেশের সামনে বিপদ। তাই রাজনীতির চেহারা বদলে দিন, শুধু আপনাদের এলাকার বা প্রয়োজনের জন্য নয়, আগামী প্রজন্ম ও দেশকে রক্ষার জন্য। বিভেদের, নেতিবাচক রাজনীতি পিছনে ফেলে সেই রাজনীতির হাত ধরুন, যা আপনাদের কথা, আপনাদের ক্ষোভ, অভিযোগ, তার নিরসনের চেষ্টার কথা বলবে। গণতন্ত্রে মানুষের ক্ষমতার থেকে বড় কিছু হয় না। আপনাদের ভোটাধিকার আছে, সেটা আপনাদের সবচেয়ে বড় শক্তিও। ভোট আপনার অধিকার, অস্ত্রও। সঠিক বিচার করে তার প্রয়োগ করুন। নাম না করে মোদিকে নিশানা করে প্রিয়ঙ্কা ভোটারদের বলেন, এমন কাউকে এগিয়ে যেতে দেওয়া উচিত নয় যিনি মিথ্যা বলেন, আপনাদের জন্য কাজ করেন না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০১.০৬.২৬): সই-জালিয়াতির পর্দাফাঁস করে TMC থেকে বহিষ্কৃত MLA ঋতব্রত ও সন্দীপন
Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget