এক্সপ্লোর

কানহাইয়ার হয়ে ভোট চাইলেন জেডিইউ নেতা, পরালেন মালাও

বেগুসরাই: লোকসভা নির্বাচনের প্রচার জোরকদমে চলছে সারা দেশজুড়ে। এরইমধ্যে বিহারে একটি নজরকাড়ার মতো ঘটনা সামনে এল। বিহারের নীতীশ কুমার সরকারের বিরুদ্ধে সরব বেগুসরাইয়ের সিপিআই প্রার্থী কানহাইয়া কুমার। আর সেই কানহাইয়ার পক্ষেই ভোট প্রার্থনা করতে দেখা গেল সেই নীতীশ কুমারের দল জেডিইউ-এর এক নেতাকে। ওই নেতা জেডিইউ-র  বেগুসরাই জেলা কোষাধ্যক্ষ নরেন্দ্র সিংহ।কানহাইয়াকে ‘ বেগুসরাই কা লাল’ বলেও মন্তব্য করেছেন তিনি। কানহাইয়া ভোটের প্রচারে নরেন্দ্র সিংহর বাড়িতে যান। ওই সময় জেডিইউ নেতা শুধু কানহাইয়াকে ভোট দেওয়ার আবেদনই জানাননি, তিনি সিপিআই প্রার্থীর সমর্থনে স্লোগানও দেন। সেইসঙ্গে কানহাইয়ার গলায় মালাও পরিয়ে দেন। এ ব্যাপারে প্রশ্নের উত্তরে নরেন্দ্র সিংহ বলেছেন, কানহাইয়া প্রথমবার তাদের গ্রামে এসেছিলেন। এজন্য তাঁরা তাঁকে স্বাগত জানিয়েছিলেন। কারণ, অতিথি দেব ভবঃ। তিনি জনগনকে বলেন,  ভোটে বিভিন্ন মতাদর্শের ব্যক্তি রয়েছেন এবং নিজের পছন্দ অনুযায়ী প্রার্থীকে ভোটদানের অধিকার সবার রয়েছে। নরেন্দ্র সিংহ বলেছেন, তিনি যে দলে রয়েছেন সেই দলের হয়েই প্রচার করবেন ও ভোট চাইবেন। কিন্তু বেগুসরাইয়ে দলের নেতৃত্বে কমতি রয়েছে। আর কানহাইয়া যে ‘বেগুসরাই কা লাল’, তা বলতে তাঁর বিন্দুমাত্র সঙ্কোচ নেই। বেগুসরাইয়ে সিপিআই প্রার্থী কানহাইয়া। জেডিইউ-র শরিক বিজেপি এই আসনে এবার কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহকে প্রার্থী করেছে। অন্যদিকে, এই আসনে আরজেডি প্রার্থী তনবির হাসান।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget