এক্সপ্লোর

নির্বাচনী নিষেধাজ্ঞা ভঙ্গ করেছেন আদিত্যনাথ, দেখেও দেখছে না কমিশন, অভিযোগ মায়াবতীর

টুইট করে মায়াবতী বলেন, নির্বাচন কমিশনের আরোপ করা নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে মন্দির বিভিন্ন শহরে দর্শন করছেন এবং দলিতদের বাড়িতে খাওয়ার নাটক করে চলেছেন আদিত্যনাথ। সেই ছবি সংবাদমাধ্যমে প্রকাশ করিয়ে রাজনৈতিক ফায়দা তুলছেন তিনি।

লখনউ: বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে নির্বাচনী নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগ তুললেন বহুজন সমাজ পার্টি সুপ্রিমো মায়াবতী। সবকিছু দেখেও চোখ বন্ধ করে রয়েছে নির্বাচন কমিশন। নেত্রীর আরও দাবি, ভোটের ফলাফল নিয়ে সংশয়ে দিন গুজরান করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি। আদিত্যনাথকে আক্রমণ করতে গিয়ে মায়াবতী দাবি করেন, মন্দির দর্শন করে এবং দলিতদের বাড়িতে ভোজন করার মাধ্যমে পরোক্ষে রাজনৈতিক ফায়দা তুলছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এদিন টুইট করে মায়াবতী বলেন, নির্বাচন কমিশনের আরোপ করা নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে মন্দির বিভিন্ন শহরে দর্শন করছেন এবং দলিতদের বাড়িতে খাওয়ার নাটক করে চলেছেন আদিত্যনাথ। সেই ছবি সংবাদমাধ্যমে প্রকাশ করিয়ে রাজনৈতিক ফায়দা তুলছেন তিনি। অথচ, কমিশন এত কিছু সত্ত্বেও তাঁকে ছাড় দিচ্ছে, কেন? প্রসঙ্গত, গত সোমবার, মেরঠে সাম্প্রদায়িক মন্তব্য করার জন্য আদিত্যনাথের প্রচারে ৭২-ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকাল থেকে সেই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। মায়াবতীর প্রশ্ন, নির্বাচন কমিশনই যদি চোখ ঘুরিয়ে নেয়, তাহলে স্বচ্ছ ও অবাধ ভোটগ্রহণ সম্ভব নয়। একইসঙ্গে বিজেপিকেও একহাত নিয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আজ দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব চলছে। বিজেপি নেতৃত্ব ও প্রধানমন্ত্রী এখন ফলাফল নিয়ে সংশয়ে দিন কাটাচ্ছেন। ঠিক যেমনটা কংগ্রেসের হয়েছিল গত লোকসভা নির্বাচনে। বিজেপির এই সংশয়ের নেপথ্যে গেরুয়া শিবিরের গরিব, মজুর, কৃষক দলিত, পিছিয়ে পড়া শ্রেণি এবং মুসলিমদের প্রতি বিদ্বেষমূলক মানসিকতা দায়ী বলে মনে করেন মায়াবতী।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget