এক্সপ্লোর

ভোট শেষ, স্ট্রংরুমে বন্দি ইভিএমে-র নিরাপত্তা চেয়ে কাল কমিশনে যাচ্ছে তৃণমূল সহ বিরোধীরা

বিজেপি অবশ্য এসব অভিযোগে গুরুত্ব দিতে নারাজ। এনিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হারের আশঙ্কাতেই বিরোধীরা এমন অভিযোগ তুলছে বলে কটাক্ষ করেন।

কলকাতা: স্ট্রংরুমে বন্দি ইভিএমে-র নিরাপত্তার দাবিতে মঙ্গলবার দুপুর তিনটেয় দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি। রবিবার শেষ হয়েছে লোকসভা ভোট। বৃহস্পতিবার গণনা। এর মধ্যে ফের ইভিএম-ইস্যুতে সক্রিয়তা বাড়াচ্ছে বিরোধীরা। লোকসভা ভোটের আগে থেকেই ইভিএম নিয়ে প্রশ্ন তুলে আসছে তারা। বিরোধীদের মত, ইভিএমে সবসময় কলকাঠি নাড়ার আশঙ্কা থাকে। ফলে তার মাধ্যমে প্রকৃত জনমত যাচাই হওয়া সম্ভব নয়। রবিবার ভোট শেষ হয়ে যাওয়ার পর আবার ইভিএম বদলের আশঙ্কা প্রকাশ করেন তৃণমূলনেত্রী। বিজেপি অবশ্য এসব অভিযোগে গুরুত্ব দিতে নারাজ। এনিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হারের আশঙ্কাতেই বিরোধীরা এমন অভিযোগ তুলছে বলে কটাক্ষ করেন। তবে বিরোধীদের দাবি, তাদের আশঙ্কা যে অমূলক নয়, তা পরিষ্কার হয়ে গিয়েছে হরিয়ানার ফতেহাবাদের একটি ঘটনায়। এখানে ভোড়িয়া খেরা মহিলা কলেজে স্ট্রং রুম হয়েছে। স্থানীয় কংগ্রেস নেতৃত্বের দাবি, রবিবার রাতে একটি ট্রাক সেখানে পৌঁছোয়। ট্রাকের মধ্যে বড় বড় সিন্দুক ছিল। ইভিএম বদলানোর উদ্দেশে ট্রাকটিকে সেখানে আনা হয় বলে অভিযোগ কংগ্রেস নেতৃত্বের। কংগ্রেসের দাবি, জেলা প্রশাসন বিজেপির জেলা নেতৃত্বের মতো এবং স্ট্রং রুমের সুরক্ষায় মোতায়েন নিরাপত্তাকর্মীরা বিজেপির এজেন্টের মতো কাজ করছেন। এই ঘটনার পর থেকে স্ট্রং রুমের ওপর নজরদারির জন্য কলেজের সামনে তাঁবু খাটিয়ে ২৪ ঘণ্টা থাকার ব্যবস্থা করেছেন কংগ্রেসকর্মীরা। যদিও জেলা প্রশাসন কংগ্রেসের এই অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি, ভোটগণনার পর ইভিএম নিয়ে যাওয়ার জন্য ট্রাকে করে সিন্দুক আনা হয়। কিন্তু, বিভ্রান্তি তৈরি হওয়ায় সেগুলি ফেরত পাঠানো হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget