এক্সপ্লোর

বিতর্কের মধ্যেই মোদির বায়োপিক ‘পিএম নরেন্দ্র মোদি’র প্রকাশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জানালেন প্রোডিউসার, ছাড়পত্র দেয়নি, জানাল সিবিএফসি

মুম্বই: বিতর্ক জোরদার হয়ে ওঠার প্রেক্ষাপটে নরেন্দ্র মোদির জীবনীভিত্তিক সিনেমা ‘পিএম নরেন্দ্র মোদি’র প্রকাশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকছে। পরবর্তী নোটিস জারি হওয়া পর্যন্ত ছবির প্রকাশ বন্ধ রাখা হচ্ছে বলে জানিয়েছেন প্রোডিউসার সন্দীপ এসসিংহ। ট্যুইট করে তিনি বলেছেন, আমাদের ছবি পিএম নরেন্দ্র মোদি ৫ এপ্রিল রিলিজ হচ্ছে না, খবরটা নিশ্চিত করছি। শীঘ্রই এ ব্যাপারে আপডেট দেব। ছবিটি ১২ এপ্রিল মুক্তি পাবে বলে আগে শোনা গিয়েছিল। কিন্তু প্রডিউসাররা ‘জনসাধারণের চাহিদা, দাবি’র প্রসঙ্গ তুলে মুক্তি এক সপ্তাহ এগিয়ে আনেন। এদিকে কেন্দ্রীয় ফিল্ম সার্টিফিকেশন বোর্ড (সিবিএফসি) জানিয়েছে, তারা এখনও ছবিটিকে ছাড়পত্র দেয়নি। সেই প্রক্রিয়া এখনও চলছে। লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শুরুর এক সপ্তাহ আগে ওই ছবির প্রকাশ নিয়ে আপত্তি তুলেছে কংগ্রেস। নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তারা। কংগ্রেস সমেত বিরোধীদের অভিযোগ, ভোটের মুখে এ ছবি বেরলে প্রচারে বাড়তি সুবিধা পাবে শাসক দল। তাই ভোটপর্ব মেটা পর্যন্ত তার প্রকাশ পেছনোর দাবি করে তারা। ঘটনাচক্রে দেশের সর্বোচ্চ আদালত আজই আগামী ৮ এপ্রিল, সোমবার ছবির মুক্তির ওপর কংগ্রেস নেতা আমন পানোয়ারের স্থগিতাদেশের আবেদনের শুনানি করতে সম্মতি দেয়। বিচারপতি এস এ বোবদের বেঞ্চে শুনানি হবে। তাঁর আইনজীবী এ এম সিংভি বলেন, বিবেক ওবেরয় অভিনীত ছবির মুক্তিতে হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে দুটি হাইকোর্ট। ছবিটি এখন মুক্তি পেলে সংবিধানের উল্লিখিত অবাধ, বৈধ নির্বাচন প্রক্রিয়া প্রভাবিত হবে বলে সওয়াল করেন তিনি। বুধবারই মধ্যপ্রদেশ হাইকোর্টের ইন্দোর বেঞ্চ ছবির প্রকাশে নিষেধাজ্ঞা জারির আবেদন প্রত্যাখ্যান করে। সোমবার বম্বে হাইকোর্টও ওই বায়োপিকের মু্ক্তি পিছনোর আবেদন খারিজ করে জানিয়ে দেয়, বিষয়টি বিবেচনা করবে নির্বাচন কমিশনই। কমিশনে পাঠানো চিঠিতে কংগ্রেসের কটাক্ষ, ছবিটা মরিয়া মনোভাবের প্রতিফলন, তৈরি হয়েছে এমন একজন ‘ফ্লপ’ বা ব্যর্থ লোককে নিয়ে যিনি ‘জিরো’ প্রমাণিত হয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Embed widget