এক্সপ্লোর

অরুণাচলে মোদির সভার আগে মুখ্যমন্ত্রীর কনভয়ে তল্লাসিতে উদ্ধার নগদ ১.৮ কোটি, মামলা করুক কমিশন, ভিডিও দিয়ে দাবি কংগ্রেসের

নয়াদিল্লি: অরুণাচল প্রদেশে ভোট কিনতে টাকা ছড়ানোর কেলেঙ্কারি সামনে আসার কংগ্রেসের দাবি ঘিরে চাঞ্চল্য। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালার বিস্ফোরক অভিযোগ, বুধবার সকালে অরুণাচলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী জনসভার কয়েক ঘন্টা আগে পাসিঘাটে মঙ্গলবার মাঝরাতে রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর কনভয় থেকে নগদ ১.৮ কোটি টাকা উদ্ধার হয়। উত্তরপূর্বের ভোটারদের খুশি করে ভোট পেতে অর্থবল ব্যবহার করছে বিজেপি। মুখ্যমন্ত্রী খান্ডু, তাঁর ডেপুটি চাওয়া মেনকে অবিলম্বে বরখাস্তের দাবি করেন তিনি, অরুণাচল প্রদেশ বিজেপির সভাপতি টাপির গাওয়ের প্রার্থীপদ বাতিলের দাবিও তোলেন। অরুণাচল পশ্চিম লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন টাপির। এঁদের পাশাপাশি নির্বাচন কমিশনের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও মামলা করার দাবি করেন সুরজেওয়ালা। অভিযোগের সমর্থনে দুটি ভিডিও দেখান তিনি। দাবি, ভিডিওতে নির্বাচন কমিশন, স্থানীয় প্রশাসন ও পুলিশ অফিসারের সামনেই টাকা উদ্ধার হওয়ার ছবি আছে। যদিও ভিডিওর সত্যতা নিশ্চিত করেননি সুরজেওয়ালা। সেগুলি সোস্যাল মিডিয়ায় পাওয়া যাচ্ছে বলে দাবি করেন তিনি। যুব কংগ্রেস কর্মীরা পাসিঘাটে প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর পরই টাকা উদ্ধারে অভিযান হয় বলে দাবি করেন তিনি। বিজেপি বা নির্বাচন কমিশন অবশ্য মধ্যরাতে বিপুল অর্থ উদ্ধার হওয়ার দাবি নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি। সুরজেওয়ালা দাবি করেন, হার নিশ্চিত বুঝে উত্তরপূর্বে অর্থবল ব্যবহারের রাস্তায় হাঁটছে মরিয়া বিজেপি। মাঝরাতে বিজেপির অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, উপমুখ্যমন্ত্রী চাওয়া মিন, দলের রাজ্য সভাপতি টাপির গাওয়ের কনভয়ে তল্লাসি থেকে নগদ ১.৮ কোটি টাকা মিলেছে। প্রধানমন্ত্রী মোদির পাসিঘাটের সভার প্রেক্ষিতে এটাই চরম দুর্নীতি, নির্বাচনী বিধি ভঙ্গের নমুনা। নির্বাচন কমিশন কেন ঘুমিয়ে আছে, এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে না, এখনও কেন মামলা দায়ের করেনি, বিষয়টা কেন ধামাচাপা দেওয়া হচ্ছে, প্রশ্ন করেন তিনি। সুরজেওয়ালার দাবি, সোস্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওতে দেখা গিয়েছে, কমিশনের ব্যয় সংক্রান্ত অফিসারের সামনে নগদ টাকা গুনছেন পুলিশকর্তারা। পাসিঘাটের ডেপুটি কমিশনারকে ভিডিওতে কথা বলতে শোনা যাচ্ছে, টাকার বান্ডিলও দেখা যাচ্ছে। সুরজেওয়ালার প্রশ্ন, ওই নগদ ১.৮ কোটি নগদ টাকা কি পাসিঘাটে প্রধানমন্ত্রী মোদির সভার জন্য মুখ্যমন্ত্রীর নিজস্ব কনভয়ে নিয়ে গিয়ে বিজেপি সভাপতির বিশ্বস্ত হাতে তুলে দেওয়া হচ্ছিল? এই বিপুল অর্থ এসেছিলই বা কোথা থেকে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget